আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায় কি?

জীবনে পরিবারের পরেই বন্ধুত্বের অবস্থান। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় বন্ধুত্ব। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে খুশি হওয়া, বন্ধুর দুঃখের সঙ্গী হওয়া। বন্ধুর বন্ধুর পথে পথচলার চালিকা শক্তি হওয়া। বন্ধুকে সফলতার পথে এগিয়ে দেওয়া। গতকাল আগস্ট মাসের প্রথম রোববার চলে গেল বন্ধু দিবস। তবে সেই দিবসের রেশ এখনো কাটেনি। এমন সময়ে ‘কি ফর সাকসেস’ জানিয়ে দিয়েছে চিরকাল বন্ধুত্ব টিকিয়ে রাখার পাঁচ উপায়। চট করে জেনে নেওয়া যাক। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে খুশি হওয়া, বন্ধুর দুঃখের সঙ্গী হওয়া। ১. আপনি একজন ভালো বন্ধু চান? ভালো বন্ধু পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নিজে ভালো বন্ধু হওয়া। কেবল বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেই নয়, যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই একে অপরের প্রতি সৎ থাকার কোনো বিকল্প নেই। বন্ধুত্বে সততা থাকলে ভুল–বোঝাবুঝির বিশেষ আশঙ্কা থাকে না। ২. বন্ধুত্ব ‘জাজমেন্ট ফ্রি’ রাখুন। আপনি হয়তো আপনার বন্ধুর অনেক সিদ্ধান্তের সঙ্গে একমত নন, কিন্তু তাই বলে যে বাগড়া বসাবেন, বা নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা (পড়ুন অপচেষ্টা) চালাবেন, এমনটা নয়। বন্ধুর সিদ্ধান্তকে সম্মান করুন। তাঁকে ‘বিচার’ করতে যাবেন না। বন্ধু তো বন্ধুই, তাই না? ৩. বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ভালো শ্রোতা হওয়া। অনেক সময় আপনার বন্ধু আপনার কাছ থেকে অন্য কিছুই চান না। এমনকি আপনার মতামত বা সমর্থনও নয়। কেবল চান তাঁর মনের কথা কারও সঙ্গে ভাগাভাগি করে নিতে। আপনি জানেন কি, কেবল মনের কথা ভাগ করে নেওয়ার কেউ নেই বলে অনেক মানুষ মানসিক সমস্যা, বিষণ্নতা ও হতাশায় ভোগেন। একটা সুস্থ সম্পর্ক চালিয়ে নেওয়ার জন্য অপর পক্ষের কথা শোনার কোনো বিকল্প নেই। ৪. আপনি অবশ্যই এমন কারও সঙ্গে বন্ধুত্ব করবেন, যিনি ইতিবাচক চিন্তা আর শক্তিতে ভরপুর। নেতিবাচক মনমানসিকতার মানুষদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চালিয়ে নেওয়া কঠিন। বন্ধু যেমন, তাঁকে সেভাবেই গ্রহণ করুন। বন্ধু যেমন, তাঁকে সেভাবেই গ্রহণ করুন। ৫. অনেক সময় বন্ধুরা ভিন্ন দেশে, পরিবারের সঙ্গে, পড়াশোনা, চাকরি বা ব্যক্তিগত জীবনের নানা কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারে। এমনকি নতুন প্রতিষ্ঠানে বা নতুন শহরে নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়ে বন্ধুত্বও হয়ে যেতে পারে। তবে পুরোনো বন্ধুর মতো আর কেউ নয়, আর কোনো কিছুই নয়। পুরোনো বন্ধুর সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এখন পুরোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখা অতীতের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়ে গেছে। তাই বন্ধু ব্যস্ত থাকলে তাঁকে সময় নিতে দিন। একটা সময়ে আপনি ছোট্ট একটা বার্তা পাঠিয়ে জানান যে আপনি তাঁকে নিয়ে ভাবছেন।

0 0 Reacts 8 View 9,788 Comment 0
Profile Photo

পুরুষ কি কাঁদে?

পুরুষ কি কাঁদে?

একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে। যে প্রশ্ন...Read more

0 0 Reacts 1 View 96,669 Comment 0

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় কি?

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় কি?

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় নিন্মে উপস্থাপন করা হল। ☞ আপনার পেছনে আঠার মতো লেগে থাকতে চাইবে। ☞ আপনাকে গোপন নজরদারি...Read more

0 0 Reacts 10 View 10,488 Comment 0

জীবনে কী করবেন? কেন করবেন? কীভাবে করবেন?

জীবনে কী করবেন? কেন করবেন? কীভাবে করবেন?

এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে স্পষ্ট, সুশৃঙ্খল আর নিয়ন্ত্রিত। কিন্তু...Read more

0 0 Reacts 0 View 116,751 Comment 0

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই। আমরা কেউই নির্ভেজাল নই, কোনো না কোনো দিক দিয়ে আমরা অপূর্ণ। শত শত কষ্ট,...Read more

0 0 Reacts 0 View 118,503 Comment 0

সবসময় হাসিখুশি দেখালেই কি সে মানুষটা সত্যিই ভালো থাকে?

সবসময় হাসিখুশি দেখালেই কি সে মানুষটা সত্যিই ভালো থাকে?

আপনি কি এমন কাউকে চেনেন যে সবসময় হাসে, মজা করে, কিন্তু মাঝে মাঝে তাকে অদ্ভুতভাবে চুপচাপ মনে হয়? এমন অনেক মানুষ...Read more

0 0 Reacts 0 View 20,601 Comment 0

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক!

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক!

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক নিচে তুলে ধরা হল। ০১) সকালে উঠে প্রথম ১০ মিনিট নিজের দিনটা গুছিয়ে নিন। কোন...Read more

0 0 Reacts 0 View 35,535 Comment 0

মানুষ এমনি এমনি বদলায় না কি?

মানুষ এমনি এমনি বদলায় না কি?

মানুষ এমনি এমনি বদলায় না! প্রতিটা পরিবর্তনের পেছনে থাকে একটি না বলা গল্প। কেউ ভেঙে গিয়েছে, তাই আর আগের মতো হাসে না। কেউ...Read more

0 0 Reacts 1 View 60,316 Comment 0

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দুই স্থানেই পৌঁছানো...Read more

0 0 Reacts 1 View 96,644 Comment 0

জীবনের আসল সূত্র কি?

জীবনের আসল সূত্র কি?

জীবনের সূত্র নিচে তুলে ধরা হল। ১) অপ্রয়োজনীয় বিষয়গুলো বেশি বেশি না বলতে হবে। যাতে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সময় দিতে পারি।...Read more

0 0 Reacts 0 View 118,607 Comment 0

মানুষের জীবন কি মোমবাতির মতনই?

মানুষের জীবন কি মোমবাতির মতনই?

মোমবাতি নিজেই জানে না! বুকের ভেতর যত্ন করে আগলে রাখা সেই ছোট্ট সুতোটাই একদিন তাকে তিলে তিলে শেষ করে দিবে। মানুষের...Read more

0 0 Reacts 0 View 18,270 Comment 0