ইলিশ মাছ চেনার উপায়!

ইলিশ মাছ চেনার উপায়!

ইলিশ কিনে ঠকছেন নাতো? ইলিশ মাছ কেনার আগে কিছু টিপস মেনে চলুন। চলছে ইলিশের মৌসুম। ঘরে ঘরে ইলিশ রান্নার ধুম পড়েছে। কিন্তু আপনি কী আসল স্বাদের ইলিশ চিনতে পারেন। নাকি বাজারে গিয়ে অন্যকে কেনার ধরন দেখে চিনে নিতে হয়? নিজে না চিনলে চড়া দামে কিনে ঠকতে পারেন। তাই কেনার আগে কিছু জিনিস জেনে নেয়া দরকার। বাংলাদেশে অবশ্য দুই ধরনের ইলিশ পাওয়া যায়। নদী আর সাগরের - এই দু ধরনের ইলিশ পাওয়া গেলেও সবাই নদীর ইলিশই কিনতে চান। কারণ সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ বেশি সুস্বাদু হয়। ইলিশ মাছ কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখলে ঠকবেন না এবং সতেজ ও মানসম্মত ইলিশ মাছ কিনতে পারবেন। কিছু টিপস মেনে চললেই হবে। মাছের রং ও গন্ধ- ১. ইলিশ মাছের গায়ে উজ্জ্বল রুপালি রং থাকে। ২. সতেজ ইলিশের গায়ে দাগ বা কালচে রং থাকা উচিত নয়। ৩. সতেজ ইলিশ থেকে সামান্য লবণের মতো সমুদ্রের গন্ধ পাওয়া যায়। চোখ ও কানকো পরীক্ষা- ১. ভালো ইলিশের চোখ পরিষ্কার ও উজ্জ্বল থাকে। ২. কানকো যদি লালচে বা উজ্জ্বল হয়, তবে মাছটি সতেজ। কালচে হলে সেটা পুরনো হতে পারে। মাছের আকার ও ওজন:- ১. সাধারণত, বড় ও মোটা ইলিশ মাছ বেশি তেলযুক্ত হয়। ৭০০ গ্রাম থেকে ১ কেজির মাছগুলো খেতে বেশি সুস্বাদু হয়। ২. খুবই ছোট বা অতিরিক্ত বড় ইলিশ মাছ না নেয়াই ভালো। অতিরিক্ত বড় মাছ তেল কম দিতে পারে। মাছের পেট পরীক্ষা:- ১. মাছের পেট যদি শক্ত হয় এবং চাপ দিলে পানি বের না হয়, তবে তা ভালো ইলিশের লক্ষণ। ২. পেট নরম হয়ে গেলে বা চাপে পানি বের হলে মাছটি পুরনো হতে পারে। শিরা ও আঁশ পরীক্ষা: ১. ইলিশের আঁশ ধরা অবস্থায় থাকা উচিত এবং শিরাগুলো স্পষ্ট ও শক্ত থাকে। ২. পুরনো মাছের আঁশ সহজে খসে পড়ে। নদীর ইলিশ চেনার উপায়- ১. নদীর ইলিশের রং সাগরের ইলিশের চেয়ে বেশি চকচকে। আর মাঝ বরাবর একটি হালকা লাল রঙের দাগ থাকে। ২. নদীর ইলিশ গোলাকার, বেটে, পেট, ঘাড় মোটা হয়। আর সাগরের ইলিশ লম্বাটে, সরু, পিঠের দিকে কালচে রং থাকে। ৩. ফুলকা লাল হবে। অস্বাদু ব্যবসায়ীরা যদি ফুলকায় রং দিয়ে লালও করে তবু সেই লাল অধিক সময় থাকে না। ৪. ইলিশের চোখ থাকবে স্বচ্ছ, উজ্জ্বল। ৫. আঁশ হবে রুপালি চকচক করবে। ৬. মা ইলিশের পেটটা দেখতে চওড়া হবে। সুতরাং এই ছিল ইলিশ মাছ চেনার উপায়।

0 0 Reacts 0 View 112,791 Comment 0
Profile Photo

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের নকশা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের নকশা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল ভবনটির নকশা করেছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন লিমিটেডের স্থপতি রোহানি বাহারিন। এই...Read more

0 0 Reacts 1 View 29,488 Comment 0

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই খেলা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই খেলা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই খেলা, জামালপুর জেলার ইসলামপুর থানার পাথর্শী ইউনিয়নের পূর্ব গামারিয়া ও মুখশিমলা ছাত্র ও যুব সমাজের আয়োজনে...Read more

0 0 Reacts 0 View 117,601 Comment 0

টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী?

টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী?

এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর...Read more

0 0 Reacts 2 View 97,387 Comment 0

টাইটানিক জাহাজ পানির নিচে অনুসন্ধান প্রযুক্তির এক নতুন অধ্যায়"

টাইটানিক জাহাজ পানির নিচে অনুসন্ধান প্রযুক্তির এক নতুন অধ্যায়

১৯১২ সালের এপ্রিল। বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রায় ইংল্যান্ড থেকে নিউইয়র্কের পথে রওনা হয়।...Read more

0 0 Reacts 0 View 66,558 Comment 0

মানুষ কীভাবে পিরামিড বানিয়েছিল?

মানুষ কীভাবে পিরামিড বানিয়েছিল?

যখন আপনি পিরামিডের সামনে গিয়ে দাঁড়াবেন, তখন এর অতিকায় আকৃতির সামনে নিজেকে এতটাই ক্ষুদ্র হিসেবেই আবিষ্কার করবেন! এই আধুনিক যুগে এসেও...Read more

0 0 Reacts 0 View 34,859 Comment 0

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। সমীক্ষায় দেখা যায় বাঘ ও সিংহের মধ্যে লড়াইয়ে...Read more

0 0 Reacts 0 View 119,721 Comment 0

মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতু!

মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতু!

মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতুটি দেখে এর প্রাচীনত্ব সম্পর্কে আমাদের কোন সন্দেহ থাকে না যদিও একাধিকবার এটি সংস্কার করা হয়েছে। মির...Read more

0 0 Reacts 2 View 22,752 Comment 0

কীভাবে তুলেছিল এসব বিশাল পাথর?

কীভাবে তুলেছিল এসব বিশাল পাথর?

প্রথমে ছবিটা দেখে মনে হতে পারে, এ তো স্রেফ একটা কাল্পনিক কিছু, যেখানে প্রাচীনকালের কিছু মানুষ একটা বিশাল পাথর টেনে...Read more

0 0 Reacts 0 View 57,723 Comment 0

১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি!

১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি!

১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি।

মাহিগঞ্জ,রংপুর। 


প্রাপ্ত তথ্যানুযায়ী, উনিশ দশকে রংপুরের আদি শহর ছিল মাহিগঞ্জ। মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস...Read more

0 0 Reacts 1 View 175 Comment 0

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু!

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু!

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু যা তৈরি করতে একটিও পেরেক ব্যবহার হয়নি। সম্ভবত এটি তৈরি করতে কোনো ধাতব...Read more

0 0 Reacts 0 View 19,845 Comment 0