বর্তমান সময়ের বাস্তবতা গুলো নিচে তুলে ধরা হল। ১. আজকাল মানুষ যতটা না সুখ খোঁজে, তার চেয়ে বেশি খোঁজে অন্যের জীবনের তুলনা। ২. সোশ্যাল মিডিয়া মানুষকে কাছাকাছি আনলেও, মন থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। ৩. টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু মানসিক শান্তি শুধু সৎ জীবনেই মেলে। ৪. সম্পর্কগুলো এখন কমিটমেন্টের চেয়ে 'কনভিনিয়েন্স'ে বেশি নির্ভরশীল। ৫. কাজের পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলে যাই, পরিবারের জন্যই তো কাজ করছি। ৬. সবার জীবন যেমন ইনস্টাগ্রামের ফিল্টার নয়, তেমনি সুখও দেখানোর কিছু নয়। ৭. আমরা এত ব্যস্ত, যে নিজেকে সময় দেওয়াই ভুলে গেছি। ৮. ধৈর্য হারিয়ে মানুষ আজ দ্রুত সফলতা চায়, কিন্তু ভেঙে পড়ার ভয়টা সামলাতে পারে না। ৯. ভুল থেকে শেখার চেয়ে, অন্যকে দোষ দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। ১০. প্রকৃত সুখ পাওয়ার জন্য নিজের কাছে সৎ থাকা আর জীবন সহজ করে নেওয়া সবচেয়ে জরুরি। আজ থেকে একটু থামুন, নিজের জন্য সময় নিন, কারণ সুখ আপনি নিজেই সৃষ্টি করবেন।
Life Story
Public . 23-Dec-2024বর্তমান সময়ের বাস্তবতা কি?