টাকা পয়সা রিলেটেড পাঁচটা শিক্ষা যা মানুষ অনেক দেরিতে শেখে!

টাকা পয়সা রিলেটেড পাঁচটা শিক্ষা যা মানুষ অনেক দেরিতে শেখে!

টাকা পয়সা রিলেটেড পাঁচটা শিক্ষা যা মানুষ অনেক দেরিতে শেখে এই সম্পর্কে নিচে আলোচনা করা হল। ০১. টাকা সুখ কিনতে পারে না, কিন্তু অভাব অনেক দুঃখ কিনে আনে। এই কথাটার প্রথম অংশ যারা বলেন, তারা বেশিরভাগ সময় দ্বিতীয় অংশটা এড়িয়ে যান। টাকা না থাকলে সম্পর্ক ভাঙে, স্বাস্থ্য নষ্ট হয়, ঘুম উড়ে যায়। তাই টাকাকে তুচ্ছ ভাবা বোকামি, আবার সব কিছু টাকায় মাপাও বোকামি। ০২. যতটা পারেন নিজের উপর ইনভেস্ট করুন। নতুন স্কিল, নেটওয়ার্ক, স্বাস্থ্য, এগুলোতে খরচ করলে সেটা কখনো হারাবে না। বাজার পড়লেও, মুদ্রাস্ফীতি বাড়লেও, আপনার মাথার ভেতরে যা আছে সেটা কেউ নিয়ে নিতে পারবে না। সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করে নিজেকে তৈরি করা। ০৩. টাকার হিসাব না রাখলে টাকা থাকে না। বেশিরভাগ মানুষ মাস শেষে অবাক হয়ে যায়, এত আয় করলাম তবু টাকা গেল কোথায়! আসলে প্রতিদিন ছোট ছোট খরচ মাস শেষে বিশাল বড় হয়ে যায় কিন্তু আমরা বুঝতেও পারিনা। তাই কোথায় কত যাচ্ছে সেটা না জানলে খরচ কমানো সম্ভব না। নিজের এক্সপেন্স ট্র্যাক করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ পাবেন, আজ থেকেই সেগুলোর একটা ব্যবহার শুরু করুন। ০৪. টাকা রাখার চেয়ে টাকা বাড়ানো বেশি জরুরি। ব্যাংকে টাকা রাখলে মনে হয় নিরাপদ আছেন। কিন্তু ইনফ্লেশন প্রতি বছর চুপচাপ আপনার টাকার মূল্য কমিয়ে দিচ্ছে। আজকের ১ লাখ টাকা আর পাঁচ বছর পরের ১ লাখ টাকার বাইয়িং পাওয়ার কিন্তু সেইম না। টাকা অলস রাখা মানে সেটা ধীরে ধীরে হারিয়ে ফেলা। ০৫. ঋণ একটা দাসত্ব। ঋণ থাকলে আপনার আয়ের একটা অংশ কখনো আপনার থাকেনা। সেটা আগে থেকেই অন্য কারো হয়ে যায়। মানুষ ঋণ করে বড় হওয়ার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ সময় ঋণই মানুষকে ছোট করে রাখে। আর সাথে মানসিক চাপ তো আছেই। তাই ঋণ থেকে যতটা দূরে থাকার চেষ্টা করুন।

0 0 Reacts 0 View 11,291 Comment 0
Profile Photo

লাইফে টাকার গুরত্ব কখন বুঝবেন?

লাইফে টাকার গুরত্ব কখন বুঝবেন?

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন! যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে, কিন্তু আপনি কিনে দিতে...Read more

0 0 Reacts 0 View 115,914 Comment 0

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়?

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়?

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়? একদম না! ম্যাচিউরিটি আসে আচরণে। আপনার মধ্যে কি সেই গাম্ভীর্য আছে? এই ১০টি পয়েন্ট...Read more

0 0 Reacts 0 View 20,428 Comment 0

জীবন মনে কি?

জীবন মনে কি?

জীবন হলো এক জটিল অংকের নাম। যার যোগফল কখনো মিলবে কখনো মিলবে না। তবুও জীবনে চলবে। জীবন সব সময় একই...Read more

0 0 Reacts 0 View 78,315 Comment 0

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

আপনি যখন বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাবেন, তখন কিছু বেসিক ম‍্যানার মাথায় রাখবেন। ❑ আপনি অতিথি, আপনার বিয়ে না, এ বিষয়টা...Read more

0 0 Reacts 1 View 32,341 Comment 0

কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

চাকরি মানে চাকর-ই! আমার চাকরি বড়, আর তোমারটা ছোট। এই বিতর্ক ও বিভাজন মোটামুটি আহাম্মকি। শখ, স্বপ্ন ও স্বাধীনতা বিক্রি...Read more

0 0 Reacts 0 View 58,412 Comment 0

শীতকালে নারিকেল তেল জমে যায় কেন?

শীতকালে নারিকেল তেল জমে যায় কেন?

মৌলিক কিংবা যৌগিক যেকোনো পদার্থের তিনটি অবস্থা থাকে—কঠিন, তরল ও বায়বীয়। এটা নির্ভর করে তাপমাত্রার ওপর। কোনো কোনো পদার্থ স্বাভাবিক তাপমাত্রায়...Read more

0 0 Reacts 0 View 119,069 Comment 0

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

বেশিরভাগ ক্ষেত্রেই এই কথার ব্যাপারে আমি দ্বিমত করি। যারা অলস, কাজকে ভয় করে, শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে তারাই...Read more

0 0 Reacts 1 View 115,273 Comment 0

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেন যুদ্ধ অনিবার্য!

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেন যুদ্ধ অনিবার্য!

যে মানুষটি জীবনে একবারও হেরে যায় নি! সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না। সো পিস এর প্লাস্টিকের...Read more

0 0 Reacts 1 View 118,839 Comment 0

পৃথিবীর অনেক কিছুই কেন রিপ্লেসেবল হয় না?

পৃথিবীর অনেক কিছুই কেন রিপ্লেসেবল হয় না?

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল হয়, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল হয় না। এই যেমন ধরেন; আপনি বেকার থাকাকালীন আপনার যে...Read more

0 0 Reacts 0 View 46,440 Comment 0

মানুষ প্রয়োজনের সময় পাশে থাকে!

মানুষ সবসময় আপনাকে মনে রাখবে, এমন আশা না করাই ভালো। অনেক সময় তারা শুধু প্রয়োজনের মুহূর্তেই ফিরে আসে। এতে কষ্ট পাওয়ার...Read more

0 0 Reacts 0 View 284 Comment 0