ভুল আসলে কি? ভুল থেকে আমরা কি শিখতে পরি?

ভুল আসলে কি? ভুল থেকে আমরা কি শিখতে পরি?

ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো। তবেই সেই মানুষও মন্তব্য করবে, যে আজীবন প্রতিজ্ঞা করেছে, তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না! স্ট্যাসি বালিসের বইয়ের নাম ছিল — How to Change a Life. দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো — How to Change a Wife! সেই ভুল'ই বইটিকে করে দিল বেস্টসেলার। ভুল মানেই ব্যর্থতা না। বরং, অনেক সময় ভুল'ই হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি। দুধ নষ্ট হলে দই হয়, দাম বাড়ে। দই'ও নষ্ট হলে পনির হয়! পনির আরও দামি। আঙুর টক হলে তা রূপ নেয় ওয়াইনে, যার দাম আঙুরের চেয়ে ঢের বেশি। ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া। ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ। কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে। ফ্লেমিং–এর ভুল থেকেই আবিষ্কৃত হয় পেনিসিলিন। এডিসন বারবার ভুল করতেন, আর তাতেই আবিষ্কার হত নতুন কিছু। তিনি বলেছিলেন— ❝ আমি ভুল করিনি। আমি শুধু এমন ১০০০টা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। ❞ রবিন শর্মা বলেন— ❝ ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা। ❞ আলবার্ট আইনস্টাইন বলেন— ❝ যে ভুল করেনি, সে কখনো চেষ্টা করেনি। ❞ রিচার্ড ব্রানসন বলেন— ❝ নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না, ভুল করতে করতেই শেখে। ❞ কলিন পাওয়েল বলেন— ❝ নেতা জন্মায় না, তৈরি হয় ভুলের মধ্য দিয়ে। ❞ মাইকেল জর্ডান বলেন— ❝ আমি এত বেশি ভুল করেছি, তবেই সফল হয়েছি। ❞ হেনরি ফোর্ড বলেন— ❝ ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ। ❞ একজন প্রেমিকও বলে ফেলেছিল এক অসাধারণ কথা— ❝ ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ—আরো ভালো কাউকে ভালোবাসার। ❞ সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল নয়। কারণ, ভুল না করলে শেখা যায় না। তাই, পেন্সিল হও। ভুল করলে ঘষে মুছে নাও, আবার শুরু করো। কলম হলে ভুল ঢাকার সুযোগ থাকে না, আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র। ভুল করো, শেখো, আবার চেষ্টা করো। কারণ, ভুল মানুষকেই মানুষ করে তোলে।

0 0 Reacts 0 View 57,100 Comment 0
Profile Photo

সুলতান সুলেমানের মহামুল্যবান ৮টি উপদেশ!

সুলতান সুলেমানের মহামুল্যবান  ৮টি  উপদেশ!

সুলতান সুলেমানের মহামুল্যবান ৮টি উপদেশ তাই নিচে দেওয়া হলো। ১. ঐশর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা।কাউকে আপনি কোটি টাকা...Read more

0 0 Reacts 0 View 58,882 Comment 0

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে,সমাজের...Read more

0 0 Reacts 1 View 111,839 Comment 0

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের...Read more

0 0 Reacts 1 View 104,253 Comment 0

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই,...Read more

0 0 Reacts 0 View 120,274 Comment 0

নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ।

নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ।

নতুন নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ। প্রথম দিনে ৪ টা জিনিস জোশ লাগছে। ০১) পার্টির নাম ঘোষণা করেছেন একজন শহীদের বোন।...Read more

0 0 Reacts 0 View 91,569 Comment 0

কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

একদিন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন একটা হাতি দেখে। হাতিটা বাঁধা ছিল একটা বাড়ির সামনে। লোকটি খুব...Read more

0 0 Reacts 2 View 100,912 Comment 0

ব্যর্থতার সংজ্ঞা কি?

ব্যর্থতার সংজ্ঞা কি?

ব্যর্থতার সংজ্ঞা ব্যর্থতাই! কেন হয়েছে, কার কারণে হয়েছে,হলো কেন, তা কেউ কখনো জানতে চাইবে না!এর যন্ত্রণা একা নিজেকেই সইতে হবে!...Read more

0 0 Reacts 0 View 63,238 Comment 0

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা, না বলা হাজারো গল্প।৷ বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকে আমি গেলে তো ৪০১ জন...Read more

0 0 Reacts 1 View 96,755 Comment 0

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

বাংলাদেশের শহরগুলোতে পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে, একটু ভেবে দেখি চলুন। গড়ে অফিস থেকে ফিরতে রাত ৯টা। অনেকেই আরও...Read more

0 0 Reacts 0 View 118,179 Comment 0

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না । কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ...Read more

0 0 Reacts 0 View 46,306 Comment 0