নিজেকে বিপদ থেকে রক্ষা করার উপায়

নিজেকে বিপদ থেকে রক্ষা করার উপায়

নিজেকে বিপদ থেকে রক্ষা করার উপায় নিন্মে উপস্থাপন করা হল। ১) বাণিজ্যমেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশুপার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিংগাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে ৪০০-৫০০টাকার বিল ধরিয়ে দেবে আপনাকে। ২) রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনত্যাইকারী ধরলেতো কথাই নেই। এমনকি ‌(কিছু বিপদগামী) পুলিশ (সক‌লেই নয়) ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায় আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না। ৩) বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ট্রিপ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না। মেয়ে হলেতো আরো আগে না। ৪) রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ ভদ্রবেশি কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়ষ্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো। বললো, উনার কোন একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই হুট করে বাইকে উঠে হাওয়া। ৫) সাথে সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দূর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে। ৬) নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না। সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন, দোয়া পড়ে বাহির হবেন। আপনার নিরাপত্তা আপনারই হাতে। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। নিজে সতর্ক ও সচেতন থাকুন এবং অন্যকেও সতর্ক ও সচেতন করুন।

0 0 Reacts 4 View 14,617 Comment 0
Profile Photo

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের ১৬ বছরে চিন্তা শুরু হয় তবে ৬১ বছরেও সে চিন্তা শেষ হয় না। মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই...Read more

0 0 Reacts 3 View 96,542 Comment 0

মানসিক শান্তি কিসের উপর নির্ভর করে?

মানসিক শান্তি নির্ভর করে না, কে আপনার পাশে আছে তার উপর... বরং নির্ভর করে আপনি নিজেকে কতটা বুঝতে শিখেছেন তার...Read more

0 0 Reacts 0 View 22,144 Comment 0

বিয়ে করতে যাওয়া এক বাবা তার পুত্রকে দেওয়া উপদেশ!

বিয়ে করতে যাওয়া এক বাবা তার পুত্রকে দেওয়া উপদেশ!

বিয়ে করতে যাওয়া এক বাবা তার পুত্রকে দেওয়া উপদেশ গুলো হল। ১। নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে...Read more

0 0 Reacts 1 View 93,775 Comment 0

কালো মেয়েদের কি বলে ডাকে?

কালো মেয়েদের কি বলে ডাকে?

কালো মেয়েদের কি বলে ডাকে!♥️? আপনি হয়তো বলবেন মায়াবতী। মায়াবতী বললেও রুপবতী কিন্তু বলেনা। খেয়াল করে দেখুন মায়াবতী বলা হলেও তা...Read more

0 0 Reacts 1 View 96,249 Comment 0

জীবনের আসল রহস্য কি?

জীবনের আসল রহস্য কি?

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান। এবং আপনার...Read more

0 0 Reacts 1 View 96,940 Comment 0

প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা

প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা

প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা নিন্মে তুলে ধরা হল। ১। একজন কয়েদীর কথা জানি। কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে...Read more

0 0 Reacts 0 View 67,131 Comment 0

কিভাবে আপনার জীবনের ৯০% সমস্যা কমাবেন?

আপনার জীবনের ৯০% সমস্যা তখনই কমবে যখন আপনি নিচের কাজ গুলো করা শুরু করবেন। ১| যেটা আপনার হাতে নেই, সেটা কন্ট্রোল...Read more

0 0 Reacts 0 View 22,032 Comment 0

কেন নিজের জন্য বাঁচবেন?

জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর...Read more

0 0 Reacts 0 View 15,509 Comment 0

নিজের স্বার্থে বাঁচুন এবং নিজেকে ভালোবাসুন।

১) কেউ যন্ত্রণা দিচ্ছে? = চুপ হয়ে যান। ২) কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? = চুপ হয়ে যান। ৩)...Read more

0 0 Reacts 5 View 14,465 Comment 0

নিজেকে বোঝানো কি কঠিন?

নিজেকে বোঝানো কি কঠিন?

নিজেকে বোঝানো এতটাও কঠিন নয়। সহজ। এক কাপ রঙ চা বানানো মত সহজ। জীবনটা আসলে তোমার একান্ত ব্যাক্তিগত, জীবনের পথটাও...Read more

0 0 Reacts 0 View 47,451 Comment 0