হিকমাহ আসলে কি?

হিকমাহ আসলে কি?

স্রষ্টা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন-সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন 'হিকমাহ'। আরবী 'হিকমাহ' শব্দের অর্থ প্রজ্ঞা। সৃষ্টিকর্তা যাকে 'হিকমাহ' দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। যাকে 'হিকমাহ' দান করা হয় তার ভিতরে থাকে 'সাকিনা'। আরবী 'সাকিনা' শব্দের অর্থ শান্তি, প্রশান্তি, ধৈর্য, স্থৈর্য। টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটি খাবারে আপনি কোনো না কোনো দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হলেও 'হিকমাহ' দেওয়া হয়নি। যে কারণে আপনার ভিতর 'সাকিনা' নেই। যাকে 'হিকমাহ' দেওয়া হয়েছে সে ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠবে। উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী বা প্রতিষ্ঠিত সুদর্শন স্বামী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে 'হিকমাহ' দেওয়া হয়নি। প্রিমিও গাড়িতে চড়েও আপনি খুশি নন, আপনার কেন মার্সিডিজ নেই? এর কারণ আপনার মাঝে 'হিকমাহ' নেই, 'সাকিনা' উঠে গেছে। আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট নন। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। ১. রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে অর্থ ও সম্পদ। ২. রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। ৩. রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী/স্বামী এবং পরিশুদ্ধ সন্তান। ৪. রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি। আপনি পুরো জীবনে কত টাকা আয় করবেন সেটা লিখিত, কে আপনার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবেন সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবেন তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আপনি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানা কমও না, বেশীও না। ধরুন, আপনি সারাজীবনে এক কোটি টাকা আয় করবেন, এই সিদ্ধান্ত সৃষ্টিকর্তা নিয়েছেন। কিন্তু আপনি হালাল (বৈধ) পথে আয় করবেন, না হারাম (অবৈধ) উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করেন, সৎ পথে থাকেন, তাহলে বৈধ উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আপনি মারা যাবেন। আর অবৈধ উপায়ে হলেও ওই এক কোটিই, এক টাকা বেশীও না, কমও না! আপনি যেই ফলটি আজকে বাড়িতে বসে খাচ্ছেন, সেটা হয়তো আমেরিকা কিংবা চীন থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আপনার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে ওই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কেনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আপনার রিজিকে লিখিত। যতক্ষণ না আপনি কিনতে যাচ্ছেন, ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আপনি মারা যেতে পারতেন, অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু না! রিজিকে যেহেতু লিখিত, আপনি ওই ফলটি না খেয়ে মারা যাবেন না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী! যে আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আপনার বাসায় আসছে, সে আসলে আপনার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র সৃষ্টিকর্তা খাবারটা আপনার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আপনার জন্য মঙ্গল রয়েছে। আসলে কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে! আপনি বৈধ না অবৈধ উপায়ে খাচ্ছেন, সেটা নির্ভর করছে আপনি সৃষ্টিকর্তার উপর কতটুকু আস্থাশীল তার ওপর। কেননা, সৃষ্টিকর্তা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আমি নিইনি। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে আমি অবহিত। (সুরা: হুদ, আয়াত: ৬) সৃষ্টিকর্তা আরো বলেন, যে আমাকে ভয় করে, আমি তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবো। আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবো, যা সে ধারণাও করতে পারবে না। (সুরা: ত্বালাক, আয়াত: ২-৩) মহান পালনকর্তা আমাদের সঠিক পথ এবং বৈধ রোজগারের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার অবৈধ উপার্জন থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন।

0 0 Reacts 0 View 119,616 Comment 0
Profile Photo

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের হবে। হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার...Read more

0 0 Reacts 0 View 46,804 Comment 0

সবকিছুই কি নিয়তের ওপর নির্ভর করে?

সবকিছুই কি নিয়তের ওপর নির্ভর করে?

সবকিছুই নিয়তের ওপর নির্ভর করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ❝সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য সে-ই...Read more

0 0 Reacts 0 View 62,585 Comment 0

শয়তান ঈদের দিন রোজা রাখে।

শয়তান ঈদের দিন রোজা রাখে।

কিছু মানুষের মুখে এটিকে হাদীস হিসেবে বলতে শোনা যায়। কিন্তু এটা কোনো হাদীসও নয়, কোনো হাদীসের ভাষ্যও নয়। ঈদের দিন...Read more

0 0 Reacts 2 View 10,031 Comment 0

ফেতনার এই শহরে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া অন্ধকার পথে এক আলোর প্রদীপ!

ফেতনার এই শহরে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া অন্ধকার পথে এক আলোর প্রদীপ!

একটা দ্বীনদার ছেলেকে জিজ্ঞেস করেন,সে কেমন মেয়ে চায়? সে বলবে দ্বীনদার! যখন বলা হবে মেয়েটি দ্বীনদার তবে মেয়েটির গায়ের রং...Read more

0 0 Reacts 1 View 105,986 Comment 0

নিয়ত না করে নামাজ পড়লে কি আদায় হবে?

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল...Read more

0 0 Reacts 14 View 10,283 Comment 0

নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি? এভাবে পর্দা হয় কি?

নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি? এভাবে পর্দা হয় কি?

নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি এবং এভাবে পর্দা হয় কি তাই নিচে উপস্থাপন করা হল। মুখের উপর নেকাব লটকানোর...Read more

0 0 Reacts 3 View 21,162 Comment 0

রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়?

রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়?

কেউ কেউ মনে করেন, রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে। তাদের এ ধারণা ঠিক নয়। স্বপ্নদোষের কারণে...Read more

0 0 Reacts 2 View 10,348 Comment 0

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা গুলো কি কি?

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা গুলো কি কি?

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা নিন্মে উপস্হাপন করা হল। ০১) নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে...Read more

0 0 Reacts 0 View 27,633 Comment 0

যে পাঁচটি আমল কখনই ছাড়বেন না!

যে পাঁচটি আমল কখনই ছাড়বেন না!

যে পাঁচটি আমল কখনই ছাড়বেন না সেই আমল গুলো নিচে দেওয়া হল। ০১| প্রত্যেক ফরয নামাজের পর আয়াতুল-কুরশী পাঠ। ০২| প্রতি রাতে...Read more

0 0 Reacts 1 View 16,067 Comment 0

হারাম রিলেশনের একটি নির্মম বাস্তবতা কি?

হারাম রিলেশনের একটি নির্মম বাস্তবতা কি?

হারাম রিলেশনের একটি নির্মম বাস্তবতা হলো —শুরুর দিকে এই সম্পর্ক বড়ই রঙিন লাগে। কেননা শয়তান এই সময়টায় সর্বোচ্চ চেষ্টা করে...Read more

0 0 Reacts 1 View 70,702 Comment 0