রিজিক শব্দের অর্থ কি?

রিজিক শব্দের অর্থ কি?

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক: ■ রিযিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। ■ রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা। ■ রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং ■ রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি। ■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন। কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... এর বেশিও না, কমও না! আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না। রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী! কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ! কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তা'আলা বলেনঃ দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। -----(সুরা হুদ : আয়াত ৬) আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না। -----(সুরা ত্বালাক : আয়াত ২-৩) মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন।(আমীন)

0 0 Reacts 3 View 11,767 Comment 0
Profile Photo

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়!

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয় তা হল। ০১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা। ০২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ...Read more

0 0 Reacts 4 View 10,556 Comment 0

হতাশ থেকে বাচার উপায়

হতাশ থেকে বাচার উপায়

হতাশ হবেন না। আল্লাহ সব জানেন। আপনি কতোটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অন্য কেউ না জানলেও আল্লাহ জানেন। আপনার...Read more

0 0 Reacts 3 View 12,107 Comment 0

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) কি বলেছেন?

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) কি বলেছেন?

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) বলেছেন: সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং...Read more

0 0 Reacts 0 View 54,258 Comment 0

আত্মরক্ষার বিষয়ে ইসলাম কি বলে?

ইসলামে আত্মরক্ষা (self-defense) করার অধিকার রয়েছে, বিশেষত যখন একজন ব্যক্তির জীবন, সম্মান বা সম্পত্তি হুমকির সম্মুখীন হয়। তবে কিছু সাধারণ...Read more

0 0 Reacts 0 View 94,128 Comment 0

কপালে টিপ পরা ইসলামে হারাম কেন?

কপালে টিপ পরা ইসলামে হারাম হওয়ার কারন গুলো হল। হযরত ইবরাহীম (আঃ) কে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ ৮ মাইল...Read more

0 0 Reacts 1 View 11,301 Comment 0

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম!

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম..! একই বৃষ্টির পানি কোথাও ফুল ফুটিয়ে তোলে, আবার কোথাও কাদার সৃষ্টি করে। দোষ বৃষ্টির নয় সবকিছু নির্ভর করে...Read more

0 0 Reacts 0 View 12,240 Comment 0

হিকমাহ আসলে কি?

হিকমাহ আসলে কি?

স্রষ্টা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন-সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন 'হিকমাহ'। আরবী 'হিকমাহ' শব্দের অর্থ...Read more

0 0 Reacts 0 View 119,608 Comment 0

বদ নজর থেকে বাঁচার দোয়া

বদ নজর থেকে বাঁচার দোয়া

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো...Read more

0 0 Reacts 3 View 57,325 Comment 0

যে মাসে একদিন ইবাদত করলে ৮৩ বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে।

রমজান মাসের জন্য অতি উত্তম একটি পোস্ট: বনী ইসরাইলের একটা ঘটনা: তখন হযরত মুসা (আঃ) এর যামানায়, এক বৃদ্ধ মহিলার একটি বাচ্চা মারা...Read more

0 0 Reacts 2 View 93,132 Comment 0

দুনিয়া কি এখন সভ্যতার চূড়ায়!

দুনিয়া কি এখন সভ্যতার চূড়ায়!

দুনিয়া নাকি এখন সভ্যতার চূড়ায়! প্রযুক্তি নাকি আমাদের গ্লোবাল ভিলেজে পরিণত করেছে! কী ভয়ানক তামাশা! একটি নিরীহ উপত্যকায় দিনের পর দিন, ঘণ্টার...Read more

0 0 Reacts 0 View 75,628 Comment 0