কেন যোগ্যতা অর্জন করবেন?

কেন যোগ্যতা অর্জন করবেন?

জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না, তাদের ওপর রাগ পুষে রাখবেন না। কারণ, আপনার বাবা-মা ছাড়া, আপনার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন; কারণ মানুষের প্রতিটি পদক্ষেপের পিছনে উদ্দেশ্য থাকে। একজন ব্যক্তি আজ আপনার জন্য ভালো তার মানে এই নয় যে সে সবসময়ই তাই থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবে বসবেন না। জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয়, যা আপনার পেতেই হবে। একবার যখন আপনি এই কথার গভীরতা বুঝে যাবেন, তখন জীবনের পথচলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল আকাঙ্ক্ষিত কিছু হারাবেন, কিংবা তথাকথিত আপনজনদের বিপদের দিনে পাশে পাবেন না। প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই না। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হয়। যদি আপনার কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরুন, সময় আপনার সব ব্যথা-বেদনা ধুয়েমুছে দেবে। কখনো প্রেম-ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না, আবার ভালোবাসার মানুষকে হারিয়ে বিষণ্ণতায়ও ডুবে যাবেন না। যতদূর সম্ভব নির্লিপ্ত থাকুন, জীবনে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই? আছে, তবে সেটা দুর্লভ বস্তু, সবার ভাগ্যে জোটে না। যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন, আগলে রাখুন। তবে সাবধান! বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে। অনেক সফল লোক আছে যারা উচ্চশিক্ষিত নয়, এর অর্থ এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফল হতে পারবেন! কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনি আপনার কথার মর্যাদা রাখবেন, কিন্তু অন্যদের কাছে তা আশা করবেন না। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, তবে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহার করবে তা প্রত্যাশা করবেন না। যদি আপনি আমার কথার অর্থ বুঝতে না পারেন, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবেন। জীবনে পদ বা সম্মানের জন্য লালায়িত হবেন না। যোগ্যতা অর্জন করুন, সাফল্য এমনিতেই ধরা দেবে। মনে রাখবেন জীবন অনেকটা মেয়েদের মতো, আপনি তার বিষয়ে যত বেশি নির্মোহ হবেন, সে আপনাকে তত ওপরে স্থান দেবে।

0 0 Reacts 0 View 118,766 Comment 0
Profile Photo

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায় নিচে তুলে ধরা হল। ১. সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। ২. নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে...Read more

0 0 Reacts 1 View 94,142 Comment 0

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

পরিশ্রম করুন, পরিশ্রম করেই সফল হতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কখনও সফলতা আসে না।? ➜ মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল...Read more

0 0 Reacts 0 View 110,811 Comment 0

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম,...Read more

0 0 Reacts 0 View 115,932 Comment 0

জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি?

মানুষ সাধারণত ভাবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো কিছু হারিয়ে ফেলা। কিন্তু সময়ের সাথে বুঝতে পারে, সবচেয়ে বড় ক্ষতি হারানো...Read more

0 0 Reacts 0 View 20,003 Comment 0

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন?

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন। ১| অতিরিক্ত attachment. ২| না বুঝে কাউকে Blind trust করা। ৩| রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। ৪|...Read more

0 0 Reacts 0 View 11,413 Comment 0

সময় কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেয়!

সময় কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেয়!

এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা (যিনি চাকরি জীবনে সবার সাথে দুর্ব্যবহার করতেন) অবসরের ৫ বছর পর তার পুরাতন অফিসে গেলেন...Read more

0 0 Reacts 1 View 60,847 Comment 0

শক্তিশালী মানুষ কি হোঁচট খায়?

শক্তিশালী মানুষ কি হোঁচট খায়?

জীবনে তুমি যতই শক্তিশালী হও না কেন, কোনো এক সময় হোঁচট খেতেই হবে। ভুল হবে, সুযোগ হাতছাড়া হবে, মানুষ সমালোচনা...Read more

0 0 Reacts 2 View 35,957 Comment 0

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানলে আপনিও অবাক হবেন। কোনো কাজ পরে করবো ভেবে ফেলে রাখা। এই...Read more

0 0 Reacts 1 View 72,645 Comment 0

Happiness আসলে কি?

Happiness আসলে কি?

Happiness একটা মেন্টাল গেম! Happiness কোনো বাহ্যিক জিনিস না! এটা আসলে একটা মেন্টাল গেম। এটা এমন একটা অনুভূতি, যেটা বাইরে...Read more

0 0 Reacts 0 View 20,077 Comment 0

পুরুষকে আলাদা করে দায়িত্ব শেখাতে হয় না?

পুরুষকে আলাদা করে দায়িত্ব শেখাতে হয় না?

কারণ জীবনের কিছু কঠিন পরিস্থিতিই তাকে এমনভাবে বদলে দেয়, যেখানে নিজের কষ্ট ভুলে গিয়ে পরিবারের কথা ভাবতে হয়, নিজের ইচ্ছেগুলোকে...Read more

0 0 Reacts 0 View 194 Comment 0