পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস নিচে দেওয়া হলো। ১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য। ২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে। ৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে। (খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা") ৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন। ৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে। ৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। ৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন। ৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন। ৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে। ১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে। কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ভালো ফল পাবেন।

0 0 Reacts 0 View 60,402 Comment 0
Profile Photo

অনিশ্চিত জীবনের জন্য কি করনীয়?

অনিশ্চিত জীবনের জন্য কি করনীয়?

এই অনিশ্চিত জীবনের জন্য! অতিরিক্ত পরিকল্পনা করা ছেড়ে দিন। কাউকে নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এই বিশাল পৃথিবী ছেড়ে...Read more

0 0 Reacts 1 View 24,578 Comment 0

মানুষ কেন মানুষকে ঠকায়!

মানুষ কেন মানুষকে ঠকায়!

কাউকে ঠকিয়ে আপনি হয়ত অনেক খুশি হচ্ছেন, মজা পাচ্ছেন।বিষয়টাকে উপভোগ করছেন। আবার কারো সাথে প্রতারণা করে হয়তো নিজেকে বড় মনে করছেন। কিন্তু...Read more

0 0 Reacts 0 View 116,213 Comment 0

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত এবং প্রতিটা ছেলে মানুষ একজন হিরো।? ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়ে দের পাশে যখন শত প্রেমের অফার...Read more

0 0 Reacts 0 View 98,932 Comment 0

কিভাবে নিজের অলসতা কাটিয়ে উঠবেন?

কিভাবে নিজের অলসতা কাটিয়ে উঠবেন?

আপনি কি খেয়াল করেছেন... সবচেয়ে বড় স্বপ্নগুলো ভেঙে যায় ঠিক তখনই, যখন আমরা শুরু করবো করবো বলেও শুরু করি না? কাজ জমে...Read more

0 0 Reacts 0 View 37,050 Comment 0

কেন শিক্ষা ছাড়া মধ্যবিত্তের মুক্তি নেই?

কেন শিক্ষা ছাড়া মধ্যবিত্তের মুক্তি নেই?

মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে। আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা...Read more

0 0 Reacts 1 View 58,981 Comment 0

কতটুক বাচবেন ভেবে দেখেছেন কি?

কতটুক বাচবেন ভেবে দেখেছেন কি?

কতটুক বাচবেন ৬০ বছর! বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+বছর! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০...Read more

0 0 Reacts 0 View 103,843 Comment 0

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

বেশিরভাগ ক্ষেত্রেই এই কথার ব্যাপারে আমি দ্বিমত করি। যারা অলস, কাজকে ভয় করে, শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে তারাই...Read more

0 0 Reacts 1 View 115,266 Comment 0

বজ্রপাতের সময় করনীয় গুলো কি কি?

বজ্রপাতের সময় করনীয় গুলো কি কি?

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো: ০১) বজ্রপাতের ও ঝড়ের সময়...Read more

0 0 Reacts 0 View 59,331 Comment 0

কেন জীবন সবার জন্য সমান নয়?

কেন জীবন সবার জন্য সমান নয়?

একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে। এমডি সাহেব তার সামনে বসা মহিলার CV দেখে জিজ্ঞাসা করলেন, কিরকম বেতন প্রত্যাশা করেন...Read more

0 0 Reacts 0 View 65,771 Comment 0

টাকা না থাকলে কি মানুষ পদে পদে হেরে যায়?

টাকা না থাকলে কি মানুষ পদে পদে হেরে যায়?

জীবনের নির্মম বাস্তবতা হলো... শুধু যোগ্যতা, সততা কিংবা অক্লান্ত পরিশ্রম দিয়ে সব লড়াই জেতা যায় না। অনেক সময় অর্থের অভাবই মানুষের...Read more

0 0 Reacts 0 View 7,834 Comment 0