বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া!
কল্পনা করুন আপনি নেই! মারা গেছেন! আপনার বিছানাটা খালি! বালিশটা একপাশে রাখা বিছানাটা খুব ঝাড়মুছ করে রাখা! নোংরা করার জন্যে আপনি নেই যে।
আপনার টুথব্রাশটায় ধুলো পড়ে গেছে, টুথপেস্টটা চেপেচুপে বেসিনের এক কোণে পড়ে আছে! বাথরুমটা খড়খড়ে হয়ে রয়েছে! পানি পড়েনা বহুদিন!
সকালের নাস্তার টেবিলে সবাই বসা! শুধু আপনার চেয়ারটা খালি! আপনার বাবা একটু পরপর আপনার চেয়ারের দিকে তাকাচ্ছেন আর বড় করে শ্বাস নিয়ে কিছু একটা ভুলে থাকার ট্রাই করে খাবার মুখে নিচ্ছেন!
পাশের রুমে টিভির রিমোট হাতে আপনার বোন বসা! রিমোট নিয়ে ঝগড়া করার জন্যে কেউ নেই! আপনার ফেভারিট টিভি প্রোগ্রাম এর আওয়াজ পাওয়া যাচ্ছে! শুরু হচ্ছে প্রোগ্রাম! সবাই আপনাকে মনে করে আপনার ফেভারিট প্রোগ্রাম দেখছে! শুধু আপনি দেখছেন না!!
আপনার পড়ার টেবিলটায় বই এলোমেলো করে রাখা! বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে গিয়ে আপনার মা আপনার চেয়ারটায় বসলেন! এদিক ওদিক তাকিয়ে আপনাকে খুজলেন! তারপর এক নয়নে আপনার বইগুলোর দিকে তাকিয়ে রইলেন! ঘাড়ে হাত রাখার জন্যে আপনি নেই!!!
আপনার বারান্দায় লাগানো মানিপ্ল্যান্ট গাছটা তড়তড় করে বড় হয়ে উঠেছে! কিছু পাতা ছেটেটে দেয়া দরকার! ছাটা হচ্ছেনা ঠিকমতো! কে ছাটবে?
আপনার বাবা বাজার করে এসেছেন! সমানে কলিং বেল চেপেই যাচ্ছেন! কেউ খুলছেনা বলে আপনার নাম ধরে ডেকে খুলতে বললেন! আপনার মা রান্নাঘর থেকে দৌড়ে এসে দরজা খুললেন! দুজনেই দুজনের দিকে শূন্য চোখে তাকিয়ে রইলেন!
রাতে ঘুমানোর সময় আপনার ঘরের লাইট বন্ধ করতে এসে আপনার বাবা দেখলেন লাইট আগে থেকেই বন্ধ! খা খা করা একটা ঘর! কেউ নেই সেখানে! শুধু শুন্যতায় ঘেরা চারপাশ!
শুধু আপনি নেই বলে!
আমরা এটা পাইনি ওটা পাইনি বলে কত কিছু করেইনা হা পিত্যেশ করি!
বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া তা যদি বুঝতাম!
বেচে আছি, ভালো আছি, এটাই অনেক! বাকি যা পাচ্ছি সব বোনাস, যা পাচ্ছিনা সব মরিচীকা!
0
0
0
Reacts
0
View
119,500
Comment
0
এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?
এই পৃথিবীতে Effort ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পেলেও সেটা ধরে রাখা যায় না।
জীবনে কখনো না কখনো মনে...Read more
0
0
0
Reacts
0
View
36,853
Comment
0
আমরা কি সত্যিই একা?
জীবনের পথে চলতে চলতে আমরা সবাই এক সময় এমন একটা পর্যায়ে এসে দাঁড়াই, যখন অনুভব করি, এই লড়াইটা একেবারেই একার।
চারপাশে...Read more
0
0
0
Reacts
0
View
73,820
Comment
0
অন্যের চৌখে স্মাট হওয়ার জন্য, জোর করে জোকার সাজতে যাবে না!
আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান! গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট...Read more
1
0
0
Reacts
1
View
119,565
Comment
0
কেন আপনি প্রতিনিয়ত হেরে যাচ্ছেন?
যেখানে আপনি প্রতিনিয়ত হেরে যাচ্ছেন, যেখানে আপনাকে ঠাণ্ডা মাথায় ঠকানো হচ্ছে, অবহেলা করা হচ্ছে - সেখান থেকে চলে আসেন।
চলে...Read more
0
0
0
Reacts
0
View
35,820
Comment
0
আপনার কেন ব্যবসা করা উচিত?
জীবনে সবারই একটা স্বাধীন পরিচয় থাকা দরকার, আর ব্যবসা সেই স্বাধীনতার পথ খুলে দেয়। চাকরি আপনাকে সীমিত বেতন দেয়, কিন্তু...Read more
0
0
0
Reacts
0
View
44,809
Comment
0
পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই কেন বন্ধ করবেন?
জীবন অনেক সহজ হয়ে যায় যখন আপনি পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই বন্ধ করে দেন। বৃষ্টি তার নিয়মেই পড়বে, জ্যাম থাকবেই,...Read more
0
0
0
Reacts
0
View
19
Comment
0
কোন ধরনের সঙ্গীকে কখনো অবহেলা উচিত নয়?
যে ধরনের সঙ্গীকে কখনো অবহেলা উচিত নয় তাই নিচে দেওয়া হল।
যে মেয়ে তোমার শূন্য পকেটেও পাশে থাকে, তোমার ক্যারিয়ার গড়ার...Read more
2
0
0
Reacts
2
View
96,678
Comment
0
২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?
তোমরা যারা ২৫-৩০ বা তারচেয়ে কমবয়সী তাদের জন্য কিছু কথা:
০১) জীবনে যখন যেখানে আনন্দ করা সম্ভব, করো। পরিবারের সাথে, বন্ধুদের...Read more
1
0
0
Reacts
1
View
120,114
Comment
0
কেন অভিযোগ করা বন্ধ করবেন?
অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন। দোষ দেখা বন্ধ রাখুন। যার গোল্লায় যাওয়ার, সে গোল্লায় যাক। যার...Read more
0
0
0
Reacts
0
View
36,815
Comment
0
সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন!
একদিকে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো বা উদ্যোক্তা হওয়ার বাসনার সাথে সমানতালে লড়ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করা। বর্তমান তরুণ প্রজন্ম খুব বেশিই...Read more
0
0
0
Reacts
0
View
117,616
Comment
0