পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই। আমরা কেউই নির্ভেজাল নই, কোনো না কোনো দিক দিয়ে আমরা অপূর্ণ। শত শত কষ্ট, পাওয়া, না পাওয়ার অপূর্ণতা নিয়ে আমরা এগিয়ে চলি। এগিয়ে যেতে হয়, আমরা হারতেই পারি, হারলে জেতার আগ্রহ বাড়ে তাই হারাতে ভয় না পেয়ে বরং উঠে দাড়ানোর শক্তি সঞ্চয় করতে হবে। জীবনের চড়াই উতরাই পাড়ি দিয়ে, সাফল্যের খাতায় নাম লিখতে হবে। সাফল্য এমনি এমনি এসে দরজায় কড়া নাড়বে না। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, কঠিন অধ্যবসায় আর দৃঢ় মনোবল রাখতে হবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার দুঃখ নাই, জীবন মানেই সুখ, দুঃখ জীবন পুষ্পশয্যা নয়। প্রতিটা ব্যক্তির জীবনেই দুঃখ কষ্ট আছে, কারো জীবনে কম তো কারো জীবনে বেশি। আমার কাছে আমার কষ্টটা পাহাড় পরিমাণ হয়তো আপনার কাছে সেটা তুচ্ছ। আবার আপনার পাহাড় পরিমাণ কষ্টটা ও আমার কাছে হয়তো তুচ্ছ হতে পারে। আসলে, যে যেমন পরিস্থিতিতে বিলং করে সেই বুঝে কতটা কঠিন সময় সে অতিক্রম করছে। তাই নিজের অবস্থান থেকে কখনো অন্য কারো অবস্থান কে জাজমেন্ট করতে যাবেন না। ওই মানুষটাকে ডিমোটিভেট করবেন না। পারলে তার প্রতি একটু আন্তরিক হোন, ভরসার হাতটা বাড়িয়ে দিন, মনে সাহস আর শক্তি সঞ্চয় করে দিন। অনেক সময় টাকা দিয়ে যে কাজ হয় না, মুখের কথায় ও সে কাজ হয়। ইচ্ছা করলে কাউকে মুখের কথা দিয়েই ক্ষত-বিক্ষত করে দেওয়া যায়, অনেক সময় শুধু মাত্র কথা দিয়েই জীবন্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া যায়। আবার কথা দিয়েই শুধু মাত্র কথা দিয়েই একজন মানুষকে তার জীবনের আলোতে ফিরিয়ে দেওয়া যায়। নতুন করে আবার উঠে দাড়ানোর স্বপ্ন দেখানো যায়। "আমি তো আছি চিন্তা কিসের,, ভয় কে জয় করতে হবে। হ্যা তুমি পারবা, তোমাকে পারতেই হবে। তোমাকে ভয়ের ঘরেই জয়ের পতাকা উড়াতে হবে।"... এমন টাইপ কথা বলা মানুষ আর কথা গুলো ভেঙ্গে পড়া জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকরী ভূমিকা রাখে। এমন মানুষ বা বন্ধু যাদের জীবনে আছে তারা অনেক ভাগ্যবান..।? তাই আমরা যেন পরিস্তিতি ভালো ভাবে না জেনে,না বুঝে কখনো কাউকে জাজ না করতে যাই। কারো খারাপ সময়ে যদি ভরসা না দিতে পারি অন্যন্ত তাকে যেন ডিমোটিভেট না করি। মনে রাখবেন, জীবনের সুখ দুঃখের দুষ্টু চক্র সবার জীবনেই আছে আর সেটা থাকবেই।?

0 0 Reacts 0 View 118,503 Comment 0
Profile Photo

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা...Read more

0 0 Reacts 6 View 10,008 Comment 0

জীবনের আসল সূত্র কি?

জীবনের আসল সূত্র কি?

জীবনের সূত্র নিচে তুলে ধরা হল। ১) অপ্রয়োজনীয় বিষয়গুলো বেশি বেশি না বলতে হবে। যাতে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সময় দিতে পারি।...Read more

0 0 Reacts 0 View 118,607 Comment 0

মানুষ এমনি এমনি বদলায় না কি?

মানুষ এমনি এমনি বদলায় না কি?

মানুষ এমনি এমনি বদলায় না! প্রতিটা পরিবর্তনের পেছনে থাকে একটি না বলা গল্প। কেউ ভেঙে গিয়েছে, তাই আর আগের মতো হাসে না। কেউ...Read more

0 0 Reacts 1 View 60,316 Comment 0

ছোট ছোট যে অভ্যাসগুলো আপনার জীবন বদলাতে পারে!

ছোট ছোট যে অভ্যাসগুলো আপনার জীবন বদলাতে পারে!

ছোট ছোট যে অভ্যাসগুলো আপনার জীবন বদলাতে পারে তাই নিচে দেওয়া হলো। ১/ প্রতিনিয়ত হাঁটা আর ব্যায়াম করা। ২/ নিয়মিত পড়া...Read more

0 0 Reacts 0 View 58,325 Comment 0

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে সবসময় অনর্গল কথা বলতে পারা নয় বরং কখন কোথায় চুপ থাকতে হয় সেটা জানা। এমন কোনো বিষয়ে নিজের...Read more

0 0 Reacts 0 View 18,068 Comment 0

আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায় কি?

জীবনে পরিবারের পরেই বন্ধুত্বের অবস্থান। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় বন্ধুত্ব। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে...Read more

0 0 Reacts 8 View 9,788 Comment 0

ওভারথিঙ্কিং থেকে মুক্তির ৫টি সহজ উপায়!

ওভারথিঙ্কিং থেকে মুক্তির ৫টি সহজ উপায়!

বর্তমানে ওভারথিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করা আমাদের সমাজের একটি অন্যতম বড় মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যারা...Read more

0 0 Reacts 0 View 11,353 Comment 0

পুরুষ কি কাঁদে?

পুরুষ কি কাঁদে?

একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে। যে প্রশ্ন...Read more

0 0 Reacts 1 View 96,669 Comment 0

নিজের জীবন গোপন রাখার সৌন্দর্য কি?

নিজের জীবন গোপন রাখার সৌন্দর্য কি?

আজকের পৃথিবীতে যেখানে অতিরিক্ত শেয়ার করাকে অনেক সময় উৎসাহিত করা হয়, সেখানে জীবনের কিছু অংশ ব্যক্তিগত রাখা সত্যিই এক সতেজ...Read more

0 0 Reacts 0 View 32,154 Comment 0

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দুই স্থানেই পৌঁছানো...Read more

0 0 Reacts 1 View 96,644 Comment 0