তোমার কি মনে হয় না যে জিনিস তুমি শুরু করতে চেয়েছিলে তা যদি ছয় মাস আগে শুরু করতা, আজ কোথায় থাকতা? আজ থেকে আরও ছয় মাস পর তুমি আবার এই একই প্রশ্ন করবে নিজেকে। যদি শুরু না করো। তাই এই সাইকেল থেকে বের হও। আজই বের হও। এখনই বের হও। তোমার ভেতরে যে স্বপ্ন আছে, যে প্ল্যান আছে, সেগুলো শুধুমাত্র তখনই রিয়েল হবে যখন তুমি একশন নেবে। স্বপ্ন দেখা সহজ, প্ল্যান করা সহজ, ভিডিও সেভ করা সহজ। কিন্তু এগুলো তোমাকে সফল করবে না। একমাত্র একশন তোমাকে সফল করবে। আর সেই একশনের শুরু আজ, এখনই। তোমার কাল আজ থেকেই শুরু হোক। কারণ যে কাল তুমি খুঁজছ, সেই কাল আসলে আজকেই। এবার উঠে পড়ো। এই পোস্টে লাইক, শেয়ার করার আগে তোমার কাজটা শুরু করো। দুই মিনিটের জন্য হলেও। প্রমিস করো নিজের কাছে। তারপর কমেন্ট করে জানাও তুমি কী শুরু করলে। কারণ যখন তুমি পাবলিক্লি কমিট করবে, তখন তোমার করার সম্ভাবনা বেড়ে যায়।চলো, আজ থেকেই শুরু করি। কারণ তোমার স্বপ্ন অপেক্ষা করছে, শুধু তোমার প্রথম পদক্ষেপের জন্য। মনে রাখবে: Overthinking ends the moment you take action.
Arifin Shuvo
Public . 13-Oct-2025কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?