চলমান গাছ ক্যাশাপোনা! প্রকৃতির এক আশ্চর্য রহস্য!

চলমান গাছ ক্যাশাপোনা! প্রকৃতির এক আশ্চর্য রহস্য!

পৃথিবীর রহস্যময় প্রকৃতির মধ্যে এক অদ্ভুত সৃষ্টি হলো ইকুয়েডরের গভীর ট্রপিক্যাল রেন ফরেস্টে পাওয়া ক্যাশাপোনা গাছ। পাম গোষ্ঠীর এই বিশেষ গাছটিকে চলমান পাম বা ওয়াকিং পাম নামেও অভিহিত করা হয়। বৈজ্ঞানিক নাম Socratea exorrhiza। ? ক্যাশাপোনা গাছের বৈশিষ্ট্য হলো এর লম্বা শিকড়, যেগুলো মাটির ওপরে অনেকটা পায়ের মতো খাড়া হয়ে থাকে। এই শিকড়গুলোর মাধ্যমেই গাছটি ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করতে পারে। ১৯৮০ সালে গবেষক জন এইচ. বডলি প্রথম এই গাছের চলমান স্বভাব চিহ্নিত করেন। গাছটির উচ্চতা প্রায় ১৬-২০ মিটার এবং ব্যাস ১২-১৬ সেমি। ? এই গাছের শিকড়ের মাধ্যমে স্থান পরিবর্তনের রহস্য উন্মোচন করেন স্লোভাকিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভিদবিজ্ঞানী পিটার ভ্র্যানস্কি। তার গবেষণায় দেখা গেছে, টিকে থাকার তাগিদেই ক্যাশাপোনা গাছ স্থান পরিবর্তন করে। ? ইকুয়েডরের গহীন জঙ্গলে ভূমিক্ষয়ের হার বেশি এবং আলো পৌঁছায় না সব জায়গায়। যখন গাছটির গোড়ার মাটি আলগা হয়ে যায়, তখন এটি শক্ত মাটি এবং পর্যাপ্ত সূর্যালোকের সন্ধানে নতুন ঠেসমূলজাতীয় শিকড় তৈরি করে। নতুন শিকড়গুলো শক্ত মাটিতে ক্রমশ গেঁথে যায়, আর পুরোনো শিকড়গুলো মাটি থেকে আলগা হয়ে যায়। এভাবে গাছটি ধীরে ধীরে আগের অবস্থান থেকে সরে যায়। ? এই স্থান পরিবর্তন প্রক্রিয়া বেশ ধীর। দিনে গাছটি দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত সরে যেতে পারে। পুরোপুরি স্থান পরিবর্তন করতে একটি গাছের প্রায় দুই বছর সময় লাগে। কখনও কখনও গাছটি প্রথম অবস্থান থেকে প্রায় ২০ মিটার পর্যন্ত সরে যেতে সক্ষম। ?প্রাকৃতিক অভিযোজনের দৃষ্টান্ত:- ▪️ ক্যাশাপোনা গাছ প্রকৃতির এক বিস্ময়কর উদাহরণ। এটি প্রমাণ করে, বেঁচে থাকার প্রয়োজনে জীবজগতের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ কীভাবে নিজেদের অভিযোজিত করতে পারে। গাছটির এই অদ্ভুত বৈশিষ্ট্য শুধুমাত্র পরিবেশ বিজ্ঞানীদের জন্য নয়, বরং সাধারণ মানুষের কাছেও প্রকৃতির এক অমূল্য রহস্য হিসেবে রয়ে গেছে। ? ক্যাশাপোনা গাছ আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও বিস্ময়ের অনুভূতি জাগিয়ে তোলে। এটি আমাদের শেখায়, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কীভাবে অভিযোজন করতে হয়। ক্যাশাপোনা গাছ প্রকৃতির এক অভূতপূর্ব সৃষ্টি, যা আমাদের পৃথিবীর জটিল এবং রহস্যময় সৌন্দর্যকে নতুনভাবে উপলব্ধি করায়। এই রকম নতুন নতুন তথ্যপূর্ণ পোস্ট পেতে হলে আমাদের প্রোফাইলটিকে ফলো করবেন।

0 0 Reacts 0 View 118,234 Comment 0
Profile Photo

পিঁপড়াদের নিজস্ব ম্যাপ ও তার পেছনের রহস্য!

পিঁপড়াদের নিজস্ব ম্যাপ ও তার পেছনের রহস্য!

পিঁপড়াদের নিজস্ব ম্যাপ ও তার পেছনের রহস্য নিচে তুলে ধরা হল। রাস্তায় চলার সময় কত শত পিঁপড়েকে আমরা পায়ের নিচে পিষে...Read more

0 0 Reacts 0 View 19,110 Comment 0

টাইপিস্ট প্রশিক্ষণ পরীক্ষা, ১৯৬০-এর দশক!

টাইপিস্ট প্রশিক্ষণ পরীক্ষা, ১৯৬০-এর দশক!

১৯৪৬ সাল স্টেলা পাজুনাস নামের এক নারী IBM ইলেকট্রিক টাইপরাইটার ব্যবহার করে গড়লেন। এক অবিশ্বাস্য রেকর্ড- মিনিটে ২১৬টি শব্দ টাইপ! এটি...Read more

0 0 Reacts 0 View 66,497 Comment 0

উপকার আর অপকারের মধ্যে পার্থক্য কি?

আপনি হাজার দেবেন বা হাজর উপকার করবেন, সেটা সে মনে রাখবে না। কিন্তু সে যেটা দেবে, সেটাই মনে রাখবে এবং...Read more

0 0 Reacts 1 View 15,320 Comment 0

বৃহস্পতির এক নতুন রূপ উন্মোচন করলো নাসা! 🪐

বৃহস্পতির এক নতুন রূপ উন্মোচন করলো নাসা! 🪐

সম্প্রতি নাসা বৃহস্পতির বেশ কিছু হাই-রেজোলিউশন ছবি প্রকাশ করেছে, যা গ্রহটির বায়ুমণ্ডলকে আমাদের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। ছবির প্রতিটি ডিটেইলে...Read more

0 0 Reacts 1 View 24,314 Comment 0

জীবনে ভালো থাকার উপায় কি?

জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী কোনো ঔষধ নেই আসলে। ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে। সেটা যত বড়...Read more

0 0 Reacts 1 View 12,033 Comment 0

১৭১৯ ফ্রান্সের ঋণ শোধের জন্য এক অদ্ভুত পরিকল্পনা নেন।

১৭১৯ ফ্রান্সের ঋণ শোধের জন্য এক অদ্ভুত পরিকল্পনা নেন।

১৭১৯ সালে জন ল নামের এক অর্থনীতিবিদ ফ্রান্সের ঋণ শোধের জন্য এক অদ্ভুত পরিকল্পনা নেন। তিনি প্যারিসের বন্দিদের প্রস্তাব দেন... যদি...Read more

0 0 Reacts 0 View 57,839 Comment 0

আসুন জেনে নেই, মেট্রোরেল কোন স্টেশনে নামলে, কোন কোন জায়গায় যেতে সহজ হবে!

আসুন জেনে নেই, মেট্রোরেল কোন স্টেশনে নামলে, কোন কোন জায়গায় যেতে সহজ হবে!

আসুন জেনে নেই, মেট্রোরেল কোন স্টেশনে নামলে, কোন কোন জায়গায় যেতে সহজ হবে তাই নিচে উপস্থাপন করা হল। ০১) উত্তরা উত্তর...Read more

0 0 Reacts 0 View 111,275 Comment 0

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...Read more

0 0 Reacts 2 View 36,914 Comment 0

নিম গাছের উপকারিতা

নিম গাছের উপকারিতা

নিম গাছ পরিবেশগত ভাবে খুবই উপকারী । এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে...Read more

0 0 Reacts 2 View 92,941 Comment 0

বাহামার নীল জলের নিচে এক রহস্যময় গঠন!

বাহামার নীল জলের নিচে এক রহস্যময় গঠন!

বাহামার নীল জলের নিচে এক রহস্যময় গঠন। বিমিনি রোড প্রায় ০.৮ কিলোমিটার লম্বা এই পথটি গঠিত হয়েছে আয়তাকার বিশাল চুনাপাথরের...Read more

0 0 Reacts 0 View 59,236 Comment 0