কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।

চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে! বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম! ৫ হাজার টাকা দিয়ে কাপড়ের বিজনেস শুরু করে মাসে লাখ টাকা ইনকাম করছে! চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি! এসব গল্প এখন অনেকেই শোনায়। তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে। আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে। এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই। কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই। আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা। লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন? চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই। মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়! তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে? কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

0 0 Reacts 0 View 62,786 Comment 0
Profile Photo

পুরুষ হয়ে টিকে থাকা মোটেই কোন সহজ বিষয় নয়!

পুরুষ হয়ে টিকে থাকা মোটেই কোন সহজ বিষয় নয়!

একটা ছেলে যখন বেকার থাকে, টাকা নেই, সম্পদ নেই, তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভোগে না। সে ধীরে ধীরে সমাজের...Read more

0 0 Reacts 0 View 105,613 Comment 0

কেন আপনর মূল্যায়ন হচ্ছেন না?

কেন আপনর মূল্যায়ন হচ্ছেন না?

ভুল জায়গায় আছেন! যেখানে আপনি মূল্যায়িত হচ্ছেন না! যেখানে আপনার গুরুত্ব বোঝা হচ্ছে না! সেখানে থাকা শুধুই সময় নষ্ট। সরে আসুন,...Read more

0 0 Reacts 0 View 44,901 Comment 0

জীবনকে সহজ করার উপায়!

জীবনকে সহজ করার উপায়!

জীবনকে সহজ করার উপায় নিন্মে উপস্থাপন করা হল। • বন্ধু কম থাকা ভালো। • বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না। Be...Read more

0 0 Reacts 5 View 12,342 Comment 0

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ, সবচেয়ে মারাত্মক ব্যাধি কোনো ভাইরাস নয়! কোনো সংক্রামক রোগ নয়! টেনশন... এই মানসিক চাপই মানুষের শরীর ও মনের...Read more

0 0 Reacts 0 View 58,763 Comment 0

কিভাবে নতুন কিছু শুরু করতে হবে?

কিভাবে নতুন কিছু শুরু করতে হবে?

নতুন কিছু শুরু করতে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু। নতুন কিছু শুরু মানেই, পুরোনো অভ্যাস, পরিচিত জায়গা, এবং নিরাপদ পরিবেশ ছেড়ে...Read more

0 0 Reacts 0 View 55,626 Comment 0

উপহাসের আরেক নাম কি সফলতা!

উপহাসের আরেক নাম কি সফলতা!

যখন তোমাকে নিয়ে হাসাহাসি করবে বুঝে নেবে তুমি সফলতার পথে হাঁটছো! একবার খেয়াল করে দেখো, তুমি যখন সাধারণ কোনো সিদ্ধান্ত...Read more

0 0 Reacts 1 View 44,808 Comment 0

স্ত্রীকে খুশী রাখার সহজ উপায়!

স্ত্রীকে খুশী রাখার সহজ উপায়!

স্ত্রীকে খুশী রাখার কয়েকটি সহজ উপায় নিচে দেওয়া হল। ১) স্ত্রীকে সবচে কাছের বন্ধু ভাবুন। ২) সকালের চাটুকু আপনিই তৈরি করুন। ৩) খাবার...Read more

0 0 Reacts 5 View 12,431 Comment 0

নিজের শিকড় শক্ত করলে সফলতার যেভাবে আসবে!

নিজের শিকড় শক্ত করলে সফলতার যেভাবে আসবে!

এক ধরনের চীনা বাঁশগাছ আছে, যার জীবনচক্র সত্যিই অবাক করার মতো ! বীজ বপনের পর প্রথম কয়েক মাস, এমনকি কয়েক বছরও...Read more

0 0 Reacts 0 View 61,800 Comment 0

পৃথিবীটা কেন এত অদ্ভুত এবং কঠিন!

এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যার্থ হবে। তোমার চারপাশের মানুষ, পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা। আঁঠালো...Read more

0 0 Reacts 4 View 11,309 Comment 0

সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা লুকিয়ে রাখেন!

সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা লুকিয়ে রাখেন!

একজন বেকার লোক একটি বড় কম্পিউটার কোম্পানিতে টয়লেট ক্লিনার হিসাবে চাকরির জন্য আবেদন করে এবং কোম্পানির ম্যানেজারের সাথে তার একটি...Read more

0 0 Reacts 2 View 12,483 Comment 0