সময় থাকতেই আমাদের সময়ের মূল্য দেওয়া উচিত!

সময় থাকতেই আমাদের সময়ের মূল্য দেওয়া উচিত!

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে আর এখন বলেন জীবন এত তিতা কেন? দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না? আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা! যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজয়, তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার। দিন শেষে হতাশ হয়ে বলেন -'ধুর, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এতো নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্ট ও তাই। সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ ।

0 0 Reacts 7 View 14,922 Comment 0
Profile Photo

কিভাবে পুরুষ নিজের নিজের ভবিষ্যৎ জয় করবে?

কিভাবে পুরুষ নিজের নিজের ভবিষ্যৎ জয় করবে?

সেক্স ও সফলতা একসাথে চলে না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না। কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু...Read more

0 0 Reacts 0 View 60,562 Comment 0

কেন আপনি আপনার স্কিল শেখা চালিয়ে যাবেন?

কেন আপনি আপনার স্কিল শেখা চালিয়ে যাবেন?

✨ মানুষের কথায় আসে যায় না! স্কিল শেখা থামিও না! অনেকে বলবে – এইটা শিখে কি হবে? সময় নষ্ট করছো!...Read more

0 0 Reacts 0 View 38,293 Comment 0

জীবনকে সহজ করার উপায়!

জীবনকে সহজ করার উপায়!

জীবনকে সহজ করার উপায় নিন্মে উপস্থাপন করা হল। • বন্ধু কম থাকা ভালো। • বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না। Be...Read more

0 0 Reacts 5 View 12,342 Comment 0

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হবে তখন কি করবেন?

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হবে তখন কি করবেন?

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হলে যা করবেন তাই নিচে দেওয়া হল। জীবনে এমন সময় আসতেই পারে,...Read more

0 0 Reacts 0 View 94,695 Comment 0

সফলতার সূত্র গুলো কি?

সফলতার সূত্র গুলো কি?

সফলতার সূত্র গুলো নিচে দেওয়া হল। ০১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী...Read more

0 0 Reacts 3 View 12,256 Comment 0

উপহাসের আরেক নাম কি সফলতা!

উপহাসের আরেক নাম কি সফলতা!

যখন তোমাকে নিয়ে হাসাহাসি করবে বুঝে নেবে তুমি সফলতার পথে হাঁটছো! একবার খেয়াল করে দেখো, তুমি যখন সাধারণ কোনো সিদ্ধান্ত...Read more

0 0 Reacts 1 View 44,808 Comment 0

কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে!

কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে!

কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে। এই রকম কিছু বস্তবতা তুরে ধরা হল। ০১) কোনো কথা শোনামাত্রই যাচাই না...Read more

0 0 Reacts 9 View 12,406 Comment 0

বয়সটা প্রেমের নাকি সংগ্রামের?

বয়সটা প্রেমের নাকি সংগ্রামের?

বয়সটা প্রেমের নাকি সংগ্রামের । এই বয়সে যতটা সময় মানুষ ভালোবাসায় দেয়, তার অর্ধেক সময় যদি পরিশ্রমে দিতো। আজ অনেকেই অনেক দূরে...Read more

0 0 Reacts 0 View 40,310 Comment 0

সাফল্য আসতে দেরি হলেই আপনি ব্যর্থ নন!

সাফল্য আসতে দেরি হলেই আপনি ব্যর্থ নন!

মাঝে মাঝে এমনও হয়! একই গাছের একই ডালে দুটো আম একই সময়ে বেড়ে ওঠে। এর মধ্যে একটি আগেই পেকে যায়...Read more

0 0 Reacts 1 View 59,182 Comment 0

গুরুত্বপূর্ণ কিছু মেডিকেল টিপস

গুরুত্বপূর্ণ কিছু মেডিকেল টিপস

গুরুত্বপূর্ণ কিছু মেডিকেল টিপস নিচে দেওয়া হল। ১। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন, এতে আপনার গ্যাষ্টিক বা...Read more

0 0 Reacts 2 View 12,494 Comment 0