জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনটা আসলে একটা ম্যারাথন, কিন্তু মজার ব্যাপার হলো, সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না। কেউ জন্মেই কয়েকশো মিটার এগিয়ে থাকে, আর কেউ দৌড় শুরু করার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। আপনি যত বড় হবেন, ততই বুঝতে পারবেন—এই যুদ্ধ কখনোই ফেয়ার ছিল না, আর কখনো হবেও না। কেউ জন্মেই মেধাবী, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা বই উল্টে পাশ করে যায়। আর আপনি রাতের পর রাত জেগে পড়ে, তবুও কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেন না। কেউ বাবার দেওয়া গাড়িতে চড়ে ইউনিভার্সিটিতে আসে, আর আপনি টিউশন ফি দেওয়ার জন্য হন্যে হয়ে টিউশন খুঁজছেন। জীবন এখানে থেমে থাকে না, আরও কঠিন হয়ে যায়। আপনার পাশের মানুষটা হয়তো প্রথম চাকরিতেই লাখ টাকা বেতন পায়, আর আপনি ২০তম ইন্টারভিউ দিয়ে হতাশ হয়ে ঘরে ফিরে আসেন। কেউ স্টার্টআপ শুরু করেই সফল হয়, আর কেউ একটার পর একটা ব্যর্থ উদ্যোগের বোঝা টেনে ক্লান্ত হয়ে পড়ে। এই দৌড়ে যদি আপনি শুধু তুলনাতে ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। কারণ এখানে প্রতিটা মানুষের রাস্তাই আলাদা, লড়াই ভিন্ন। একজন যার মাথার উপর ছাদ নেই, সে একটা ঘরের স্বপ্ন দেখে। যার ছোট্ট একটা ফ্ল্যাট আছে, সে বড় অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে থাকে। যার গাড়ি নেই, সে বাইক চায়। যার বাইক আছে, সে গাড়ির স্বপ্ন দেখে। গাড়ির মালিক বিলাসবহুল গাড়ি চায়, আবার কেউ কেউ ব্যক্তিগত জেট কেনার পরিকল্পনা করে। জীবনের এই প্রতিযোগিতার কোনো শেষ নেই। এখানে কোনো ফিনিশিং লাইন নেই। প্রতিদিনই শুধু সামনে ছুটে চলা, কখনো থামতে পারবে না। তাই তুলনার বদলে নিজের গতিতে, নিজের রাস্তায় এগিয়ে যান। কারণ, সত্যিকারের জয়ী সে-ই, যে থেমে যায় না! যে লড়াই চালিয়ে যায়, নিজের মতো করে।

0 0 Reacts 0 View 100,020 Comment 0
Profile Photo

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা করবেন তাই নিচে তুলে ধরা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে...Read more

0 0 Reacts 0 View 120,085 Comment 0

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না। এরা উদারতাকে আপনার দুর্বলতা ভেবে নেয়। উদারতা দেখাতে এদের সাথে আপনি যতই সহনশীল...Read more

0 0 Reacts 0 View 33,722 Comment 0

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে...Read more

0 0 Reacts 0 View 59,091 Comment 0

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা কি?

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা কি?

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- রাশিয়ান লেখক আন্তন চেখভ বলেন: ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠেনা। সে...Read more

0 0 Reacts 0 View 111,787 Comment 0

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি, এগিয়ে যেতে চাই, কিছু করতে চাই। কিন্তু একটা বাস্তব সত্য হলো, বহু মানুষ অপেক্ষায় থাকে,...Read more

0 0 Reacts 0 View 92,568 Comment 0

ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি?

ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি?

বিল গেটস আমি আমার মেয়ে কখনোই একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে করবে না! বিল গেটস ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে...Read more

0 0 Reacts 0 View 110,379 Comment 0

সত্যিকারের পুরুষ হতে কি ধরনের ডার্ক সাইকোলজি ব্যবহার করবেন?

সত্যিকারের পুরুষ হতে কি ধরনের ডার্ক সাইকোলজি ব্যবহার করবেন?

সত্যিকারের পুরুষ হতে ডার্ক সাইকোলজি ব্যবহার করুন! তুমি কি জানো, প্রকৃত পুরুষ হতে গেলে কেবল শক্তিশালী হওয়া যথেষ্ট নয়? তোমাকে...Read more

0 0 Reacts 0 View 51,344 Comment 0

জীবনে টাকার গুরুত্ব কতটুকু?

জীবনে টাকার গুরুত্ব কতটুকু?

টাকা মানবজীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ গুলোর একটি। এটি ছাড়া আধুনিক সমাজে জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব। টাকার সাহায্যে মানুষ তার...Read more

0 0 Reacts 0 View 58,020 Comment 0

তুমি ভাবছো, তোমার পরিকল্পনাগুলো কাজ করেনি?

তুমি ভাবছো, তোমার পরিকল্পনাগুলো কাজ করেনি?

সুনীতা উইলিয়ামস আর ব্যারি উইলমোর ভেবেছিলেন, মাত্র ৮ দিনের জন্য মহাকাশে যাচ্ছেন। শেষ পর্যন্ত তারা ২৮৬ দিন সেখানে থেকে গেছেন। তারা আক্ষরিক...Read more

0 0 Reacts 0 View 82,728 Comment 0

মোবাইল কিভাবে তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছ

মোবাইল কিভাবে তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছ

মোবাইল যেভাবে তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে তাই নিচে উপস্থাপন করা হল। তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না। তোমার বিশ্রামের...Read more

0 0 Reacts 1 View 108,202 Comment 0