জীবন আসলে কী?

জীবন আসলে কী?

একজন শিক্ষক তাঁর ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটা খালি বয়াম টেবিলের ওপরে রাখলেন। তারপর তার ভেতরে ঢোকালেন কতগুলো বড় পাথরের টুকরা। বয়ামটা ভরে গেল। তিনি বললেন, ‘ছাত্ররা, দেখো তো, আর কোনো পাথরখণ্ড ঢুকবে কি না?’ ‘না, স্যার।’ ‘তাহলে বয়ামটা ভরে গেছে, কী বলো?’ ‘জি, স্যার।’ এবার শিক্ষক কতগুলো ছোট নুড়ি বয়ামটাতে ঢালতে লাগলেন। নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, ‘এবার ভরেছে। কী বলো?’ ‘জি, স্যার।’ তিনি এবার বালু ঢালতে লাগলেন। পাথর আর নুড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগল এবং বয়ামটাকে পূর্ণ করে তুলল। শিক্ষক বললেন, ‘আচ্ছা, এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে করি। প্রথমেই আমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি, তাহলে কী হবে?’ তিনি বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন। তারপর আর নুড়ি কিংবা পাথর ঢোকানোর জায়গা রইল না। তিনি বললেন, ‘এ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। এই যে পাত্রটা দেখছ, এটা হলো আমাদের জীবন। এই যে বড় বড় পাথরখণ্ড, এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পরিবার, বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী, সন্তান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আর নুড়িগুলো হলো আমাদের বিষয়সম্পত্তি, আমাদের গাড়ি-বাড়ি, আমাদের টেলিভিশন, আমাদের টেলিফোন, আমাদের বাগান। আর বালু হলো বাকি সবকিছু, আমাদের জীবনে আর যা যা করতে হয়। প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি, তাহলে বড় কাজগুলো করা হবে না। কাজেই সব সময় পরিবারকে সময় দেবে, বাবা-মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়া করবে। তারপর গাড়ি-বাড়ি, কম্পিউটার-টেলিফোন এসবের দিকে নজর দেবে। এক ছেলে দাঁড়িয়ে বলল, ‘স্যার, বয়ামটা এখনো ভরেনি। আপনি যদি এর মধ্যে পানি ঢালেন, পানি ভরবে। ঠিক তাই। তিনি পাথরখণ্ড, নুড়ি আর বালুভরা পাত্রটিতে এক কাপ কফি ঢাললেন। কফিটা পাত্রে ঢুকে গেল। এই কফিটা হলো আনন্দ। মানুষের জন্য কিছু করা। সেবার ব্রত। তুমি যা-ই করো না কেন, জীবন আনন্দময়। মানুষের জন্য, মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় তুমি বের করতে পারবে। মানুষের উপকারে আসতে পারবে। তাতেও তুমি অনেক আনন্দ পাবে। জীবনটাকে যত আঁটোসাঁটো মনে হোক না কেন, যতই তুমি ব্যস্ত থাকো না কেন, জীবনকে উপভোগ করো। আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায়। অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।

0 0 Reacts 1 View 116,331 Comment 0
Profile Photo

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় কি?

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় কি?

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় নিচে তুলে ধরা হল। ১) যারা তোমার খোঁজ রাখে না, তাদের জন্য অপেক্ষা করো না। ২) কারও কাছে...Read more

0 0 Reacts 1 View 77,905 Comment 0

পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই কেন বন্ধ করবেন?

জীবন অনেক সহজ হয়ে যায় যখন আপনি পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই বন্ধ করে দেন। বৃষ্টি তার নিয়মেই পড়বে, জ্যাম থাকবেই,...Read more

0 0 Reacts 0 View 24 Comment 0

শুধু পড়াশুনা করলেই লাইফ ডেভেলপ করবে না কি, শিখতে হবে কিছু বেসিক স্কিল?

শুধু পড়াশুনা করলেই লাইফ ডেভেলপ করবে না, শিখতে হবে কিছু বেসিক স্কিল এই সম্পর্কে নিচে আলোচনা করা হল। ০১/ কমিউনিকেশন স্কিল:...Read more

0 0 Reacts 0 View 7,925 Comment 0

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে কথা গুলো.....!! ১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না।যেহেতু আপনার...Read more

0 0 Reacts 1 View 111,435 Comment 0

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে...Read more

0 0 Reacts 0 View 37,165 Comment 0

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে!

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে!

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে তাই নিচে তুলে ধরা হল। ০১) ব্যক্তিগত সীমানাকে সম্মান করুন:- কারো...Read more

0 0 Reacts 0 View 41,830 Comment 0

নিজের মূল্য নিজেই তৈরি করুন!

নিজের মূল্য নিজেই তৈরি করুন!

আপনার যদি পান্তা ভাত, কাঁচা মরিচ, আর পেঁয়াজে তৃপ্তি আসে। জীবনেও এই কথা কারও সামনে মুখ ফুটে বলবেন না। বলবেন বিরিয়ানি...Read more

0 0 Reacts 0 View 730 Comment 0

কেন সঙ্গ নির্বাচনে সচেতন হবেন?

মাছের বাজারে থাকলে মাছ না ছুঁয়েও শরীর থেকে মাছের গন্ধ আসবে, আবার সুগন্ধির দোকানে থাকলে পারফিউম না কিনেও সুন্দর সুবাস...Read more

0 0 Reacts 0 View 24 Comment 0

সফল হওয়ার আসল সঙ্গা কি?

সফল হওয়ার আসল সঙ্গা কি?

সফল হতে চান তো!! ২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার...Read more

0 0 Reacts 0 View 64,621 Comment 0

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা করবেন তাই নিচে তুলে ধরা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে...Read more

0 0 Reacts 0 View 120,081 Comment 0