মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানলে আপনিও অবাক হবেন। কোনো কাজ পরে করবো ভেবে ফেলে রাখা। এই যেমন: ✓ আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব। ✓ পরের মাস থেকে নতুন কিছু শিখব। ✓ আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব। ✓ পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব। কিন্তু ওই 'একদিন' কখনোই আসে না আপনার জীবনে। আর এই 'অপেক্ষা' এই 'আগামীকাল' আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক। আপনার আসলে সমস্যাটা কোথায়? ১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন: পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা। ২. সঠিক মুহূর্তের অপেক্ষা: সবকিছু ঠিকঠাক হলে শুরু করবো— এই ভাবনাটা আত্মঘাতী। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন। ৩. ছোট পদক্ষেপে অগ্রগতি: বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরী। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ। ৪. ব্যর্থতার ভয়: ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না। আপনার জন্য আজকের বার্তা: জীবন কখনোই 'পরে' বা 'কাল' বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন। আজ থেকেই ছোট ছোট কিছু করুন! • যদি পড়াশোনা করতে চান, একটা পৃষ্ঠা পড়ুন। • যদি ফিটনেস বাড়াতে চান, ৫ মিনিট ব্যায়াম করুন। • যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন। • কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে। যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব। আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। তাই আগামীকাল নয়, আজ থেকেই শুরু করুন। কারণ, জীবন বড়ই নিষ্ঠুর। সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়!

View 72,640 | Like () | Comments (0)
Profile Photo

তীব্র গরমে কিভাবে ঠান্ডা হওয়া যায়!

তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময়। ০১) ক্ষতির...Read more

View 60,787 | Like () | Comments (0)

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে সেই মুহূর্ত, যখন তুমি বুঝে যাও– সব কথা বলার প্রয়োজন নেই। যখন নিজের সময়, শক্তি আর মানসিক শান্তির...Read more

View 31,974 | Like () | Comments (0)

ভালো থাকার সহজ উপায় কি?

ভালো থাকা দুই ধরনের একটা শারীরিকভাবে ভাল থাকা আরেকটা মানসিকভাবে ভাল থাকা তো আপনি কিভাবে ভাল থাকতে চান তা নির্দিষ্ট...Read more

View 23,246 | Like () | Comments (0)

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায় নিচে তুলে ধরা হল। ১. সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। ২. নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে...Read more

View 94,132 | Like () | Comments (0)

নিজের জন্য হলেও দাঁড়াও!

নিজের জন্য হলেও দাঁড়াও!

জীবনের পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে। নিজের...Read more

View 105,564 | Like () | Comments (0)

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২টি মূল্যবান শিক্ষা!

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২টি মূল্যবান শিক্ষা!

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২টি মূল্যবান শিক্ষা নিচে দেওয়া হল। ০১) বন্ধুত্ব চিরস্থায়ী নয় :– জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও...Read more

View 82,392 | Like () | Comments (0)

নিজেকে নতুন করে খুঁজে পাবার ৫ টি উপায়!

নিজেকে নতুন করে খুঁজে পাবার ৫ টি উপায়!

নিজেকে নতুন করে খুঁজে পাবার ৫ টি উপায় হল। ০১) নিয়মিত কিছু বদলে ফেলুন। সেটা হতে পারে, ঘুমানোর সময়, হাঁটার পথ...Read more

View 61,463 | Like () | Comments (0)

মেয়েদের সাথে চ্যাট করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখক উচিৎ?

মেয়েদের সাথে চ্যাট করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখক উচিৎ?

মেয়েদের সাথে চ্যাট করার সময় সে বিষয়গুলো মাথায় রাখবেন তাই হল। ১. আইডিতে এড হবার সাথে সাথেই টেক্সট করবেন না মিনিমাম...Read more

View 111,065 | Like () | Comments (0)

জীবন মনে কি?

জীবন মনে কি?

জীবন হলো এক জটিল অংকের নাম। যার যোগফল কখনো মিলবে কখনো মিলবে না। তবুও জীবনে চলবে। জীবন সব সময় একই...Read more

View 78,307 | Like () | Comments (0)

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দ থেকেই বিশ্বাসঘাতকতা শব্দের উৎপত্তি! বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী, সবাই বিশ্বাসী হতে পারেনা। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা...Read more

View 29,135 | Like () | Comments (0)