বজ্রপাতের সময় করনীয় গুলো কি কি?

বজ্রপাতের সময় করনীয় গুলো কি কি?

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো: ০১) বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। ০২) প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। ০৩) খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে প্রত্যেকের থেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান। ০৪) কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান। ০৫) খোলা জায়গায় বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে অন্তত চার মিটার দূরে থাকুন। ০৬) ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। ০৭) ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন। ০৮) বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে আক্রান্তদের মতো করেই চিকিৎসা দিতে হবে। ০৯) এপ্রিল, মে, জুন এই তিন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন। ১০) যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। ১১) বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। ১২) ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন। ১৩) উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। ১৪) বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। ১৫) বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না। ১৬) কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। ১৭) বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। ১৮) খোলা জায়গায় থাকা অবস্থায় বাজ পড়লে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। ১৯) বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। ২০) বজ্রপাতের সময় নদী বা সাগরে থাকলে নৌকা, লঞ্চ বা ট্রলারের ছাউনী বা শেডের নিচে অবস্থান করুন। পোস্টটি শেয়ার করে সকলকে সতর্ক করি এবং নিজে সতর্ক থাকি।

0 0 Reacts 0 View 59,331 Comment 0
Profile Photo

তারা আপনাকে নিয়ে খেলছে!

তারা আপনাকে নিয়ে খেলছে!

আপনার চারপাশের অনেক কিছুই আসলে বিজনেস আর মার্কেটিং কন্ট্রোল করছে। তারা আপনাকে জোর করে কিছু করায় না। বরং এমন একটা পরিবেশ তৈরি...Read more

0 0 Reacts 0 View 6,826 Comment 0

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

নিজের মূল্যায়ন করবেন যেভাবে তাই নিচে উপস্থাপন করা হল। ০১) মূল্যায়িত না হলে; দূরত্ব বজায় রাখুন। ০২) আমন্ত্রণ না পেলে; যাবেন না। ০৩)...Read more

0 0 Reacts 0 View 19,667 Comment 0

ড.মোহাম্মদ ইউনুস সম্পর্কে জেনে নিন।

ড.মোহাম্মদ ইউনুস সম্পর্কে জেনে নিন।

ড.মোহাম্মদ ইউনুস বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন...Read more

0 0 Reacts 1 View 102,960 Comment 0

কেন নিজেকে ভালোবাসো? কেন নিজের স্বপ্নকে গুরুত্ব দিবেন?

কেন নিজেকে ভালোবাসো? কেন নিজের স্বপ্নকে গুরুত্ব দিবেন?

নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও! প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো! এই বিশ্বাস নিয়ে— আজকে আমি পারবো, আজকে আমি নিজের সেরা...Read more

0 0 Reacts 0 View 70,250 Comment 0

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন?

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন?

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন তাই নিচে উপস্থাপন করা হল। ✔️ সময়ের মূল্য বোঝা ও সময় ব্যবস্থাপনা:– সফল...Read more

0 0 Reacts 1 View 60,367 Comment 0

নিজেকে সামলে নেওয়ার সাহস কেন শেখবেন?

নিজেকে সামলে নেওয়ার সাহস কেন শেখবেন?

নিজেই নিজেকে সামলাতে শেখো প্রিয়, কারণ এই শহরের মানুষগুলো সত্যিই আবহাওয়ার মতো৷ এক মুহূর্তে রোদ, আরেক মুহূর্তে ঝড়। তারা তোমার সুখে...Read more

0 0 Reacts 0 View 58,702 Comment 0

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি। কোনো মানুষের Successful বা Failure হওয়ার পিছনে কি কাজ করে? কোন...Read more

0 0 Reacts 0 View 100,065 Comment 0

আর্থিক স্বাধীনতা মানে কী?

আর্থিক স্বাধীনতা মানে হলো এমন এক অবস্থা, যখন আপনার দৈনন্দিন জীবন চালাতে বা স্বপ্ন পূরণ করতে আর কারও ওপর নির্ভর...Read more

0 0 Reacts 0 View 118,202 Comment 0

শেখ সাদীর দেওয়া ১৫ টি বিখ্যাত উপদেশ!

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ। ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের...Read more

0 0 Reacts 0 View 109,690 Comment 0

জীবন নিয়ে সচেতনতা?

জীবন নিয়ে সচেতনতা?

এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে। এমন আশা করা বোকামি। জীবনের যুদ্ধটা একান্তই নিজের। কেউ হাত ধরে টেনে...Read more

0 0 Reacts 0 View 47,128 Comment 0