কখনো কি ভেবেছেন, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি?

কখনো কি ভেবেছেন, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি?

নিজেকে ভালো লাগে না? কখনো কি ভেবেছেন, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি? সবাই বলে, নিজেকে ভালোবাসুন, কিন্তু সেই ভালোবাসার মানে কী, সেটা কি আমরা জানি? নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা—ঠিক যেমন আছেন সেভাবেই। আমাদের অনেকের ধারণা, নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া। কিন্তু আসল বিষয়টা একেবারেই ভিন্ন। নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেওয়া, নিজের প্রতি যত্নশীল হওয়া, আর নিজের সুখের জন্য নিজে উদ্যোগ নেওয়া। যে নিজেকে ভালোবাসতে পারে, সে-ই অন্যকে ভালোবাসার যোগ্য হয়। কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে, বাইরে সেটা ছড়ানো অসম্ভব। তাহলে নিজেকে ভালোবাসার উপায় কী? ১. নিজের রিয়েলিটি মেনে নেয়া:- আমরা অনেকেই ভাবি, “আমি যদি আরেকটু সুন্দর হতাম,” বা “আমার যদি ওর মতো যোগ্যতা থাকত!” এই চিন্তা আপনাকে আরও অসন্তুষ্ট করে। নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে মেনে নিন। আপনি যেমন, সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। ২. নিজের প্রতি সদয় হোন:- জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতি একটু বেশি সমালোচনা করে ফেলি। নিজের ব্যর্থতা বা ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করুন। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল করে। ৩. নিজের জন্য সময় দিন:- প্রতিদিন অন্তত কয়েকটা মুহূর্ত নিজের জন্য রাখুন। যেটা আপনার ভালো লাগে, সেটা করুন—হাঁটুন, গান শুনুন, বই পড়ুন। নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে ভালোবাসা। ৪. নিজেকে গুরুত্ব দিন:- সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না। যেটা আপনার জন্য ভালো, সেটা করার সাহস রাখুন। ৫. নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন:- আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে, যারা আপনাকে শুধু দোষারোপ করে বা খারাপ অনুভব করায়। এই ধরনের মানুষের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখুন। ৬. নিজেকে ক্ষমা করে দেন:- পুরনো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করবেন না। অতীতকে মেনে নিন, কিন্তু তাকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না। ৭. নিজের বেস্ট ভার্সন তৈরিতে ফোকাস দেন: সব মানুষের ভিতরই অপার সম্ভাবনা থাকে। আপনি লাইফে কেমন মানুষ হলে সবাই আপনাকে দেখে গর্ব করতে পারবে- তেমন মানুষ হয়ে উঠুন। সেটা হতে যা যা করা উচিৎ সেটাকেই ফরজ ইবাদাত হিসাবে গ্রহণ করুন। নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি আন্তরিক হওয়া। নিজেকে ভালোবাসতে শুরু করলে দেখবেন, জীবন অনেক সহজ আর আনন্দময় হয়ে উঠেছে। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আপনি টা ভালো রাখতে না পারলে ভালো থাকাটা কোনো কালেই হয়ে উঠবে না।

View 100,347 | Like () | Comments (0)
Profile Photo

চাহিদা যত কম, সুখ তত বেশি!

চাহিদা যত কম, সুখ তত বেশি!

চাহিদা যত কম, সুখ তত বেশি! এই কথা আমারে দিয়ে খাটে না। আমি চাহিদা কমাইয়া দেখছি, তারপরেও কেমনে মারা খাইতে...Read more

View 35,333 | Like () | Comments (0)

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত!

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত!

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত তাই নিচে তুলে ধরা হল। ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে...Read more

View 109,502 | Like () | Comments (0)

মানুষের একটা অদ্ভুত স্বভাব কি জানেন?

মানুষের একটা অদ্ভুত স্বভাব কি জানেন?

যখন আপনি নিজে থেকে সবসময় সবার পাশে থাকবেন, তখন কেউ আপনার মূল্য বুঝবে না। সস্তা ভেবে সবসময় আপনাকে অবহেলা করবে।...Read more

View 4,112 | Like () | Comments (0)

কেন নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখবেন??

কেন নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখবেন??

নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখুন কারন। সব কথা সবার সঙ্গে শেয়ার করতে হয় না। কিছু বিষয় নিজের কাছেই...Read more

View 13,687 | Like () | Comments (0)

বেশ্যা আসলে কি?

বেশ্যা আসলে কি?

৫০০ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা। আর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা। আবেগে কাপড় খুললে হয় বান্ধবি। আর...Read more

View 62,195 | Like () | Comments (0)

জীবনের দৌড় নিজের জন্য, অন্যের সঙ্গে নয়!

জীবনের দৌড় নিজের জন্য, অন্যের সঙ্গে নয়!

জীবন এক অবিরাম দৌড়, যেখানে শুরুটাই একেকজনের জন্য একেক রকম। কেউ জন্ম থেকেই সুবিধাজনক অবস্থানে থাকে, কেউ আবার শুরু করার...Read more

View 98,082 | Like () | Comments (0)

সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস!

সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস!

সফলতা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি কিছু সুনির্দিষ্ট অভ্যাসের ফল। অত্যন্ত সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস মেনে...Read more

View 19,801 | Like () | Comments (0)

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়! ধরুন, আপনি একটি লক্ষ্য ঠিক করেছেন। হয়তো নতুন করে ইংরেজি শিখবেন,...Read more

View 38,122 | Like () | Comments (0)

মেয়েরা খারাপ ছেলেদের সাথে প্রেম করে কেন? এবং যারা ভদ্র ধরনের ছেলে তাদের পাত্তা দেয় না কেন?

মেয়েরা খারাপ ছেলেদের সাথে প্রেম করে কেন? এবং যারা ভদ্র ধরনের ছেলে তাদের পাত্তা দেয় না কেন?

মেয়েরা খারাপ ছেলেদের সাথে প্রেম করে কেন এবং যারা ভদ্র ধরনের ছেলে তাদের পাত্তা দেয় না কেন তাই নিচে উপস্থাপন...Read more

View 100,516 | Like () | Comments (0)

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

জীবনের অনিশ্চয়তা কখন আসবে তা কেউই বলতে পারে না, আর তাই সামান্য হলেও সঞ্চয় একটি অত্যন্ত জরুরি অভ্যাস। অনেকেই ভাবেন,...Read more

View 56,428 | Like () | Comments (0)