জীবন একটাই...
আগে নিজেকে বদলাই, তারপর অন্যজনকে বলি পরিবর্তনের বাণী! চেষ্টা করুন সবার সাথে, সব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে।
চেষ্টা করুন কারো হৃদয়ের কাঁটা না হয়ে। একটু প্রশান্তি হয়ে থাকতে। কষ্টের কারণ না হয়ে। মানসিক শান্তির নাম হয়ে থাকতে।
ভালো ও সৎ মানুষ হওয়া কঠিন, কিন্তু অসম্ভব না!
মানুষের কাছেই সব ভালো খারাপ, সৎ অসৎ।
আমরা কেউ-ই নিখুঁত নই, পুরোপুরি নিখুঁত হতেও পারবো না। কিন্তু চাইলেই আন্তরিক হতে পারি! চলুন একটু আন্তরিক আর মানবিক হই!
জীবনের সর্বক্ষত্রে সফলতা কামনা করুন। কিন্তু সফলতার অহংকার যেন স্থান না পায়। আপনার মনে কিংবা আচরণে!
মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে।
আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা...Read more