লিমিটের ভিতর চলতে শেখা কেন জরুরী?

লিমিটের ভিতর চলতে শেখা কেন জরুরী?

লিমিটের ভিতর চলতে শেখা, একটা জরুরী শিক্ষা। যা আপনি পরিবার ও বাচ্চাদের দিতে পারেন। খেয়াল করে দেখুন, আপনার স্কুল মাস্টার বাবা-মায়েরা ৪-৫টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন? তারা বাচ্চাদের লিমিটের ভিতর থাকা শিখিয়েছিলেন। এদিকে এক দুইটা বাচ্চা নিয়ে আপনার সংসারের টানাটানি ফুরায়ই না। কেন? কারণ, আমরা কোন লিমিট নিয়ে চলি না। আনলিমিটেড মানেই ওয়েস্টেজ, অপচয়, ধ্বংস, নষ্ট। মনে করে দেখুন, আপনার বাবা-মায়েদের সময় একটা মুরগী রান্না হলো, বাড়িতে ৫ ভাই বোন, কাজের লোক সহ মোট সদস্য ৮ জন। আপনার মা সবার জন্যে বাটি সিস্টেম করে রেখেছেন। তার হিসাব অনুযায়ী একটা মুরগি তিনি আলু দিয়ে মোটামুটি এক কড়াই করে তরকারি করে ফেলতেন। এই এক মুরগিতে আপনারা ৮ জন মানুষ দুপুরে এবং রাতে খাবেন। সেইভাবে বাটি সিস্টেম হতো। দুপুরে এক পিস গোস্ত, ঝোল, আলু। রাতের বেলায় হাড় গোড় থেকে এক পিস, সাথে ভাজি, ডাল এরকম। এটা খুব জরুরী শিক্ষা। এদিকে আমাদের এখন কি হয়? তরকারি রান্না হলে, পুরোটা একসাথে টেবিলে নিয়ে আসা হয়। বাচ্চাকে আগেই রান থানের পিস দিয়ে একাকার অবস্থা। রান বাদে মুরগীতে আর যে কিছু আছে, অনেকের বাচ্চারা জানেও না বোধহয়। একটা মুরগী রান্না করলে একবেলা থেকে দুইবেলায়ও যায় না। আপনার আম্মার সংসারে যেখানে ছিলো বাটি সিস্টেম, সেখানে তরকারি কম পড়লে একটু অভিযোগ করলে, খেয়াল করে দেখুন, আপনার আম্মা হয়তো, তার ভাগ থেকে এক পিস গোস্ত আপনাকে এক্সট্রা দিয়েছেন, তিনি খান নাই। একসময় আপনিও আবদার করা ছেড়ে দিয়েছেন। এখান থেকে বাবা-মায়ের সাথে আরেকটা বন্ডিং স্ট্রং হয়েছে। আপনার বাবা-মা আপনার জন্যে ত্যাগ করেছেন, মানে আপনিও সেটা শিখলেন। এখন ত্যাগের তো কিছু নাই, সবই তো অপরিমাণ। বাবা-মা লোন করে হলেও আনছে তো। লোন করে ঘি তো খাচ্ছি, কাজেই বাবা-মায়ের কোন স্ট্রাগল বা কোন কষ্ট তো বাচ্চার চোখে পড়ে না। তারাও ধরে নেয়, লোনের এই ঘিটাই গ্রান্টেড। তাদের ভেতরেও এতো ফিলিংস এখন আর কাজ করে না। ব্যাপারটা মিলিয়ে দেখতে পারেন।

View 74,013 | Like () | Comments (0)
Profile Photo

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই, ভাবতে বসি—জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত...Read more

View 116,663 | Like () | Comments (0)

জীবনের শেষ বেলায় এসে কি মনে হয়?

জীবনের শেষ বেলায় এসে মনে হবে, এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো...Read more

View 115,205 | Like () | Comments (0)

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন?

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন?

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন তাই নিচে তুলে ধরা হল। আপনি যদি সবসময় শুধু এটাই ভাবতে থাকেন যে,...Read more

View 33,588 | Like () | Comments (0)

টাইম ম্যানেজমেন্ট কি?

টাইম ম্যানেজমেন্ট কি?

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিই।...Read more

View 120,112 | Like () | Comments (0)

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত এবং প্রতিটা ছেলে মানুষ একজন হিরো।? ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়ে দের পাশে যখন শত প্রেমের অফার...Read more

View 98,932 | Like () | Comments (0)

নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে, আপনার যোগ্যতাটা কেউ ঠিকমতো মূল্যায়ন করছে না? যেখানে আছেন, যা করছেন- চাকরি হোক,...Read more

View 45,387 | Like () | Comments (0)

তুমি ভাবছো, তোমার পরিকল্পনাগুলো কাজ করেনি?

তুমি ভাবছো, তোমার পরিকল্পনাগুলো কাজ করেনি?

সুনীতা উইলিয়ামস আর ব্যারি উইলমোর ভেবেছিলেন, মাত্র ৮ দিনের জন্য মহাকাশে যাচ্ছেন। শেষ পর্যন্ত তারা ২৮৬ দিন সেখানে থেকে গেছেন। তারা আক্ষরিক...Read more

View 82,721 | Like () | Comments (0)

ছেলে মেয়েদের যেসব বিষয় জানা এবং মানা উচিৎ!

ছেলে মেয়েদের যেসব বিষয় জানা এবং মানা উচিৎ!

ছেলে মেয়েদের যেসব বিষয় জানা এবং মানা উচিৎ তাই নিচে দেওয়া হলো। ১. এই বয়সে যৌনতা নিয়ে আগ্রহ হবে এটা স্বাভাবিক।...Read more

View 60,376 | Like () | Comments (0)

কীভাবে Unbothered থাকা যায়?

কীভাবে Unbothered থাকা যায়?

কীভাবে Unbothered থাকা যায় তাই নিচে উপস্থাপন করা হল। ০১) যতটুকু দরকার, ততটুকুই বলুন।অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় বিপদ...Read more

View 40,053 | Like () | Comments (0)

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন?

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন?

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন তাই নিচে উপস্থাপন করা হল। ✔️ সময়ের মূল্য বোঝা ও সময় ব্যবস্থাপনা:– সফল...Read more

View 60,367 | Like () | Comments (0)