জীবনে কেন কাউকে পরোয়া করো না?

জীবনে কেন কাউকে পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না। মনে রাখবে, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে। কখনো অন্য কারো যোগ্য হতে যেয়োনা, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোল, কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করো, দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো। অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করো, মনে রাখবে, নিজেকে নিজে যতটা সময় দিবে, ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না। তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙ্গো, নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙ্গো। দেখবে, দিনকে দিন তোমার উন্নতিই হয়েছে, ডিপ্রেশন ঘিরে ধরেনি। কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙ্গবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে, তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙ্গো এবং গড়ো। নিজেকে মূল্য দাও, দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে, তুমিই যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না, আর হ্যাঁ, যা করো আর নাই করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না! নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছতাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না। জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, এক হলো টাকা আরেক হলো দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই। না ঘরে, না বাহিরে। যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই, বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না, যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা-মায়ের টেনশন। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একেকটা সম্বন্ধ যখন ভেঙ্গে যায় তখন কোনো দোষ না থাকা সত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। তুমি মানো কিংবা না মানো তবে ৯৯% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই, এরা যেন নুন ছাড়া তরকারির মত। একটা কথা মনে রাখা ভীষণ ভাবে জরুরী, জীবনের কঠিন সময় গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও! তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না। তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না, তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবে, দিন শেষে কেউ কারো নয়! না তুমি কারো, না কেউ তোমার।

View 116,593 | Like () | Comments (0)
Profile Photo

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ আসলে কোনোদিন কারো ব্যক্তিগত পরিচয় হতে পারে না। কারণ সৌন্দর্য কোনো পৈত্রিক সূত্রে পাওয়া স্থায়ী...Read more

View 21,737 | Like () | Comments (0)

বিয়ে ও ক্যারিয়ার উভয়ই গুরুত্বপূর্ণ কেন?

বিয়ে ও ক্যারিয়ার উভয়ই গুরুত্বপূর্ণ কেন?

মেয়েদের যৌবনের শুরুতে বিয়ের প্রতি আকর্ষণ প্রবল থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, বিশেষত উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের চাপে, বিয়ের প্রতি...Read more

View 73,644 | Like () | Comments (0)

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে...Read more

View 37,118 | Like () | Comments (0)

অলসতা যে ভাবে আমাদের শেষ করে দিচ্ছে!

অলসতা যে ভাবে আমাদের শেষ করে দিচ্ছে!

অলসতা! এটা যেন এক নিঃশব্দ মাদক। শরীরে ক্ষতি করে না, তাই আমরা ভয় পাই না। কিন্তু ঠিক যেভাবে নেশা ধীরে ধীরে একজন...Read more

View 56,513 | Like () | Comments (0)

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা কি?

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা কি?

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- রাশিয়ান লেখক আন্তন চেখভ বলেন: ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠেনা। সে...Read more

View 111,780 | Like () | Comments (0)

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায় নিচে তুলে ধরা হল। ১. সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। ২. নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে...Read more

View 94,132 | Like () | Comments (0)

নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ।

নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ।

নতুন নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ। প্রথম দিনে ৪ টা জিনিস জোশ লাগছে। ০১) পার্টির নাম ঘোষণা করেছেন একজন শহীদের বোন।...Read more

View 91,567 | Like () | Comments (0)

জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

View 111,714 | Like () | Comments (0)

তীব্র গরমে কিভাবে ঠান্ডা হওয়া যায়!

তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময়। ০১) ক্ষতির...Read more

View 60,787 | Like () | Comments (0)

কিভাবে বড় পরিবর্তনের শুরু হয় ছোট পদক্ষেপে?

কিভাবে বড় পরিবর্তনের শুরু হয় ছোট পদক্ষেপে?

প্রতিদিন ১% উন্নতি করুন, ৩০ দিনে নতুন আপনি। বড় পরিবর্তনের শুরু হয় ছোট পদক্ষেপে। প্রতিদিন মাত্র ১% উন্নতি করলেই ১...Read more

View 36,641 | Like () | Comments (0)