কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

যেভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন সেই সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ হল। ০১) একসাথে কখনো রেগে যাবেন নাঃ- বিবাহিত জীবনে রাগ আসতেই পারে, তবে কখনোই একসাথে রেগে যাবেন না। একজন যদি রেগে যান, আরেকজন যেন শান্ত থাকেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না। ০২) একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুনঃ- দুজন একসাথে সিনেমা দেখা, রান্না করা, ঘুরতে যাওয়া বা দিনে অন্তত একবেলা একসাথে টেবিলে খাওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে। সময় দিন এবং সময় উপভোগ করুন। ০৩) ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুনঃ- ইগো অনেক সম্পর্কেরই শত্রু। নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাওয়াতে ছোট নয়, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায়। ০৪) অতীত নিয়ে টানাটানি নয়ঃ- পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোঁটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বরং বর্তমান ঠিক রাখুন, ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হবে। ০৫) পার্টনারকে সম্মান দিনঃ- কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না! বিশেষ করে অন্যের সামনে। বরং তার প্রশংসা করুন! মজা করলেও যেন অপমান না হয়। ভালোবাসা মানে সম্মান। ০৬) মনে রাখুন, আপনারা একটি টিমঃ- দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্যপানে যাওয়ার পথ এক। একে অপরের স্বপ্নে উৎসাহ দিন, সাহায্য করুন। পার্টনারের সাফল্যে খুশি হন—তাহলেই সম্পর্ক আরও গভীর হবে। ০৭) ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুনঃ- ঝগড়া হতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন। ঠান্ডা মাথায় কথা বলুন, একে অপরকে বুঝুন। ০৮) দোষ চাপানোর খেলা বন্ধ করুনঃ- সবকিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখুন। ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ। ০৯) সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুনঃ- একই মানুষের সাথে সারাজীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে। বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয়। সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি। ১০) গোপন কিছু রাখবেন নাঃ- সম্পর্কে স্বচ্ছতা খুব জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন। সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে। প্রতিটি কথা, অনুভূতি শেয়ার করুন। শেষ কথা: বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা, যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথচলা শুরু করে। সেই পথচলায় ঝড়-ঝাপটা আসবেই, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যায়। শুধু চাই! চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার!

0 0 Reacts 1 View 70,873 Comment 0
Profile Photo

একটা মানুষ তার জীবনে কত বার প্রেমে পড়ে?

একটা মানুষ তার জীবনে কত বার প্রেমে পড়ে?

একটা মানুষ তিন বার তার জীবনে প্রেমে পড়ে। সে না চাইতেও তার জীবনে প্রেম আসে। প্রেমের পড়ার নিদিষ্ট কারণ হলো: ❣️প্রথম...Read more

0 0 Reacts 1 View 111,749 Comment 0

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই। শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না! এ...Read more

0 0 Reacts 1 View 117,118 Comment 0

নিজের মতো করে করে বাঁচো!

নিজের মতো করে করে বাঁচো!

নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার...Read more

0 0 Reacts 0 View 62,226 Comment 0

নারীদের অভ্যন্তরীণ আচরন বিজ্ঞান কি বলে?

নারীদের অভ্যন্তরীণ আচরন বিজ্ঞান কি বলে?

নারীরা অনেক কিছু বলে, কিন্তু কিছু কথা কখনো মুখে বলে না। সেগুলো শুধুই তাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এখানে কিছু গোপন...Read more

0 0 Reacts 0 View 38,872 Comment 0

সম্পর্ক কি টেনে টুনে টিকে থাকে?

সম্পর্ক কি টেনে টুনে টিকে থাকে?

সম্পর্ক কখনো টেনে টুনে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান, এবং বোঝাপড়ার ওপর। ভালোবাসার মানুষটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ...Read more

0 0 Reacts 1 View 58,679 Comment 0

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে!

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে!

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে। বন্ধুত্বে ঠকে, ভালোবাসায় ঠকে, কিংবা জীবনের কঠিন কোনো পরীক্ষায়...Read more

0 0 Reacts 0 View 57,868 Comment 0

প্রায়োরিটি দেওয়ার মানে কি?

প্রায়োরিটি দেওয়ার মানে কি?

কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা! আপনার কপাল টা অনেক ভালো! কারণ পৃথিবীতে এত...Read more

0 0 Reacts 1 View 20,195 Comment 0

কোন ধরনের মানুষটাকে আপনি আগলে রাখবেন?

কোন ধরনের মানুষটাকে আপনি আগলে রাখবেন?

যে মানুষটাকে আপনি সামান্য ভালোবাসা দেওয়ার পরেও আপনাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে। তাকে কখনো হারিয়ে যেতে দিয়েন না বরং গভীরতম...Read more

0 0 Reacts 0 View 115,860 Comment 0

বর্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ কি?

বর্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ কি?

র্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ গুলো দেওয়া হলো। বর্তমান সমাজে অধিকাংশ বিবাহিত জীবন কেন অসুখী এর একটি বাস্তব...Read more

0 0 Reacts 0 View 68,019 Comment 0

কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই! অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে! ততটুকুই গুরুত্ব দেয়া উচিত যতটুকু...Read more

0 0 Reacts 0 View 72,379 Comment 0