পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প!

পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ, নতুন এক যুদ্ধ। তার জীবনের গতি কখনো স্থির থাকে না! ঠিক যেন এক বাঁকানো নদীর মতো, যা বয়ে চলে অজানা গন্তব্যের দিকে। একজন পুরুষ জানে না, এখন থেকে এক ঘণ্টা পর তার জীবনে কী ঘটবে। প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দেয়, নিজের স্বপ্ন, ইচ্ছা, আরাম—সব ত্যাগ করে। জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে। কিন্তু এই ল'ড়াইয়ের কথা কেউ শোনে না। ব্যর্থতার য*ন্ত্রণা যখন তাকে গ্রাস করে, তখন সে কাউকে বলতে পারে না। কারণ এই সমাজ ব্যর্থতাকে মেনে নেয় না, বরং উপহাস করে। প্রিয়জনরাও অনেক সময় পাশে থাকে না, বরং দূরে সরে যায়। একজন পুরুষ যখন সফল হয়। তখন সবাই তার প্রশংসা করে, কিন্তু যখন সে ব্যর্থ হয়! তখন একা পড়ে যায়। তবু সে হাল ছাড়ে না। শত কষ্ট, দুঃখ, হতাশার মাঝেও সে মুখে হাসি রাখে। সে জানে, তার কান্না কেউ দেখতে চায় না, তার যন্ত্রণা কেউ বুঝতে চায় না। তাই সে নিজেই নিজের সান্ত্বনা হয়ে যায়, নিজেই নিজের আশ্রয় খোঁজে। পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প। নিজের কষ্টের কথা কাউকে না বলে, সব লুকিয়ে রেখে, চারপাশের মানুষকে ভালো রাখার এক অনন্ত প্রচেষ্টা। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, চাপা ক'ষ্ট, অব্যক্ত কান্না। কিন্তু সে জানে, তার হাসিটাই সবচেয়ে বড় ঢাল, যেটা দিয়ে সে তার ভালোবাসার মানুষদের রক্ষা করে, সুখে রাখে। হ্যাঁ, এটাই পুরুষের জীবন—একটা নীরব যুদ্ধ, যে যুদ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না। পুরুষ মানুষ অন্যের জন্য বাঁচে, নিজের জন্য না।

0 0 Reacts 0 View 70,034 Comment 0
Profile Photo

আপনি ঠিক নাকি ভুল?

আপনি ঠিক নাকি ভুল?

গ্যালিলিও যেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবারো বলছি, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর...Read more

0 0 Reacts 1 View 119,894 Comment 0

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস নিচে দেওয়া হলো। ১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি...Read more

0 0 Reacts 0 View 60,402 Comment 0

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে!

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে!

ছোট্ট কিছু ভদ্রতা, যা আপনার ব্যক্তিত্বকে সবার চেয়ে আলাদা করবে তাই নিচে তুলে ধরা হল। ০১) ব্যক্তিগত সীমানাকে সম্মান করুন:- কারো...Read more

0 0 Reacts 0 View 41,814 Comment 0

বেশি করলে চালাকি, পরে বুঝবেন জ্বালা কী?

বেশি করলে চালাকি, পরে বুঝবেন জ্বালা কী?

বেশি করলে চালাকি, পরে বুঝবেন জ্বালা কী এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। ১. মিষ্টি বিক্রেতা মনে করে, আমি তো মিষ্টি...Read more

0 0 Reacts 0 View 64,795 Comment 0

অনিশ্চিত জীবনের জন্য কি করনীয়?

অনিশ্চিত জীবনের জন্য কি করনীয়?

এই অনিশ্চিত জীবনের জন্য! অতিরিক্ত পরিকল্পনা করা ছেড়ে দিন। কাউকে নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এই বিশাল পৃথিবী ছেড়ে...Read more

0 0 Reacts 1 View 24,578 Comment 0

কখনো কি ভেবেছেন, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি?

কখনো কি ভেবেছেন, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি?

নিজেকে ভালো লাগে না? কখনো কি ভেবেছেন, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি? সবাই বলে, নিজেকে ভালোবাসুন, কিন্তু সেই...Read more

0 0 Reacts 1 View 100,347 Comment 0

ভালো থাকার সহজ উপায় কি?

ভালো থাকা দুই ধরনের একটা শারীরিকভাবে ভাল থাকা আরেকটা মানসিকভাবে ভাল থাকা তো আপনি কিভাবে ভাল থাকতে চান তা নির্দিষ্ট...Read more

0 0 Reacts 1 View 23,246 Comment 0

নিজেকে গড়ার জন্য কি করা উচিৎ?

নিজেকে গড়ার জন্য কি করা উচিৎ?

নিজেকে গড়ার জন্য যে কাজগুলো আপনি করতে পারেন। ❍ চাকরির চেয়ে নিজেকে গড়তে বেশি পরিশ্রম করুন। ❍ সাইকোলজি আর ফিলোসোফি পড়ুন। এদুটো...Read more

0 0 Reacts 0 View 62,111 Comment 0

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম, যেখানে এক কিশোর মাঠের কোণে দাঁড়িয়ে একমনে ঘুড়ি উড়াচ্ছিল। এমন সময় বাড়ি থেকে খবর...Read more

0 0 Reacts 0 View 116,135 Comment 0

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন তখনই আসে, যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়, যা জীবনকে...Read more

0 0 Reacts 0 View 104,291 Comment 0