যদি দেখেন যেসব মানুষ, দু'চারদিন পরপর আপনার সাথে মাইন্ডগেম খেলছে, তাহলে বুঝবেন সে আপনাকেই গেমের puppet বানিয়ে ফেলেছে। আপনি আপনার সাদাসিধা মনে ঘুণাক্ষরেও টের পাবেন না যে, আসলে সে আপনাকে রীতিমতো নাচাচ্ছে। আপনার জীবনে যদি একজন মিথ্যাবাদী আর নাটুকে মানুষ থাকে, তবে আলাদা করে স্লো পয়জনের দরকার হয় না। তিল তিল করে আপনাকে শেষ করে দেওয়ার জন্য সে-ই যথেষ্ট, যমেরও দরকার হয় না। অথচ দেখবেন, আপনার চোখের জলে এরা নির্লজ্জের মতো স্ফূর্তি মারে। এরা শুধু জীবনে ভোগ বোঝে, আর কিছুই না। বারবার সবার সামনে আপনাকে ছোট করে অপদস্ত করে, অথচ নিজেদের মহত্ত্বের পরিচয় দেয়। এদের অভিনয় আর নাটক দেখে বোঝাই যায় না, আসলে এরা কত বড় জো*চ্চর। আপনি কতটা নীচ তা বারবার প্রমাণ করতে থাকে, আর নিজের সাধুত্ব দুনিয়াকে দেখাতে ব্যস্ত থাকে। একটা কথা তো আছেই, চোরের মায়ের বড় গলা। এইসব ঠক, জোচ্চর, মিথ্যাবাদীরা আপনার সতীত্ব যাচাই করতে হৃৎপিণ্ডের মধ্যে চাকু চালাতে দ্বিধা করে না। মাইন্ডগেমের মাধ্যমে আপনাকে পোষা কুকুরের মতো বানিয়ে রাখে। বছর বছর একই গেম খেলে যায়, অথচ ক্লান্ত হয় না। আর হবেই বা কেন! ওখান থেকেই তো ওদের আনন্দের রসদ আসে। আপনি এদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়বেন, কেঁদে ভাসাবেন, অথচ আপনার দুঃসময়ে এরা পিছন থেকে দু লা/থ মা/র/তে দ্বিধা করবে না। আপনার কখনও মিথ্যা বলা যাবে না, আপনার সত্যতা প্রমাণ বারবার দিতে হবে। অথচ ওদের পুরো জীবনটাই ভরা মিথ্যা আর নাটকে। সত্য বলা এদের শেখানোই হয়নি। আসলে সবই পারিবারিক শিক্ষার অভাব। 😊
Life Story
Public . 29-Oct-2025কিভাবে বুঝবেন কেউ আপনাকে রীতিমতো নাচাচ্ছে?