সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী কেমন হয়?

সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী কেমন হয়?

একটু খেয়াল করলে দেখবেন; সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী হয়-বেরসিক, গম্ভীর কিংবা উদাসীন প্রকৃতির! জীবনের জন্য অতি মূল্যবান এবং তাৎপর্য হচ্ছে বিয়ে। এটা এমন এক পবিত্র সম্পর্ক যে, একবার এ সম্পর্কে জড়িয়ে গেলে আর সহজে এ সম্পর্কের শিকল থেকে বের হওয়া যায় না! আর সম্পর্কের ক্ষেত্রে সরল মনের মানুষগুলোই বড্ড অভাগা হয়! সবকিছু বিসর্জন দিয়ে যখন একটা মানুষ অপর মানুষটার সাথে বাকি জীবন পার করে দেয়ার অঙ্গিকার করে, সেই মানুষটাই যদি ভুল মানুষ হয়; তবে সেই মানুষটার সাথে বাকি জীবন কেউ কিভাবে কাটাবে? পৃথিবীটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তা নিশ্চয়ই সেই মানুষটার মতো উপলব্ধি কেউ করতে পারে না, যার জীবন সঙ্গী হয় বেরসিক, গম্ভীর স্বভাবের কিংবা উদাসীন প্রকৃতির! অনেকেই বলেন, যে যেমন তার জীবন সঙ্গীও ঠিক তেমনই হয়। আদতে কথাটা ঠিক না ভুল সেই ব্যাখ্যা না হয় নাইবা দিলাম এখন। কিন্তু বিশ্বাস করুন বা না করুন-মানুন বা না মানুন, স্বীকার করুন বা না করুন; সরল হৃদয় সম্পন্ন মানুষগুলোর জীবনে তাদের মতো সরল মনা মানুষ কখনোই মিলে না। সবসময় বিপরীত স্বভাবের জীবন সঙ্গী ভাগ্যে থাকে বেশিরভাগ মানুষেরই। সংসারে যে যত বেশি রুক্ষ, বদমেজাজি, গম্ভীর কিংবা বেরসিক স্বভাবের-সংসারে তো কেবল তারই রাজত্ব! আর অপর মানুষটা তো কেবল একতরফা স্যাক্রিফাইস আর মানিয়ে নিতে নিতেই বাকি জীবনটা পার করে দেয়। বেশিরভাগ মানুষই পার করে দেয়-দিতে হয়! সংসার ধর্ম বড় ধর্ম, তবে এ ধর্মে কেবল অধার্মিক মানুষগুলোই বেশি রাজত্ব করে! জীবন সঙ্গীর প্রতি অবহেলা-অনিহা, অসম্মান, উদাসীনতা এমন অধার্মিক মানুষদেরই মানায়! জীবন সঙ্গীর প্রতি তাদের টান, মায়া কিংবা প্রেম-ভালোবাসা? উহু, সে তো প্রশ্নই আসে না! সরল মনের মানুষগুলোর কপালে সংসারের সুখ আর শান্তি খুব কমই থাকে! তারা কেবল পৃথিবীতে আসেই সংসারে একতরফা স্যাক্রিফাইস আর সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে, নিজের ভাগ্যকে মেনে নিতে!

View 67,292 | Like () | Comments (0)
Profile Photo

কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না!

কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না!

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে...Read more

View 54,706 | Like () | Comments (0)

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের এটা জানা দরকার। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না, আপনার উপর রাগ,...Read more

View 95,955 | Like () | Comments (0)

যে লক্ষ্মণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা শাবানা

যে লক্ষ্মণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা শাবানা

যে লক্ষ্মণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা শাবানা সেগুলো হল। ০১) বাড়ির মুরুব্বিরা আপনাকে অনেক পছন্দ করে। ০২) আপনার কষ্টে বাড়ির মুরুব্বিরাও...Read more

View 17,528 | Like () | Comments (0)

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

আমরা কেউই পারফেক্ট না। একজন মানুষ কোনো কাপড় নয়, যে তাকে কেটে-ছেঁটে নিজের মাপমতো বানিয়ে নেওয়া যাবে। মানুষ মানেই ত্রুটি,...Read more

View 46,675 | Like () | Comments (0)

কেন স্বামী-স্ত্রীর সম্পর্কে বিশ্বাসের দেয়াল মজবুত করতে হয়?

কেন স্বামী-স্ত্রীর সম্পর্কে বিশ্বাসের দেয়াল মজবুত করতে হয়?

বিশ্বাসের দেয়াল যত মজবুত, তৃতীয় কেউ ঢুকতে পারে না! স্বামী-স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল ও পবিত্র বন্ধনগুলোর একটি। এই বন্ধন টিকে...Read more

View 46,551 | Like () | Comments (0)

নারীদের অভ্যন্তরীণ আচরন বিজ্ঞান কি বলে?

নারীদের অভ্যন্তরীণ আচরন বিজ্ঞান কি বলে?

নারীরা অনেক কিছু বলে, কিন্তু কিছু কথা কখনো মুখে বলে না। সেগুলো শুধুই তাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এখানে কিছু গোপন...Read more

View 38,579 | Like () | Comments (0)

সম্পর্ক কি টেনে টুনে টিকে থাকে?

সম্পর্ক কি টেনে টুনে টিকে থাকে?

সম্পর্ক কখনো টেনে টুনে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান, এবং বোঝাপড়ার ওপর। ভালোবাসার মানুষটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ...Read more

View 58,665 | Like () | Comments (0)

মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর কষ্ট কি?

মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর কষ্ট কি?

মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর কষ্ট হলো-যাকে ভরসা করেছিলে। যাকে নিজের মনে জায়গা দিয়েছিলে। একদিন হঠাৎ তাকেই সবচেয়ে বড় ধোঁকাবাজ হিসেবে...Read more

View 50,621 | Like () | Comments (0)

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই!

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই!

যাকে ভালবাসবেন তাকে কখনও বলবেন না যে, আপনি তার জন্য মরিতে প্রস্তুত। তাকে জীবনের চেয়ে ও বেশী ভালবাসেন। এসব কথা বললে...Read more

View 33,337 | Like () | Comments (0)

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত হলো কাউকে খুব বেশি ভালোবেসে ফেলা, তারপর উপলব্ধি করতে পারা যে ঐ মানুষটাকে কখনোই পাওয়া যাবে...Read more

View 45,427 | Like () | Comments (0)