অপসুর ও অনুসুর বলতে কী বোঝায়?
অপসুর ও অনুসুর বলতে যা বোঝায় তাই নিচে উপস্থাপন করা হল।
সূর্যের চারিদিকে কোন গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর এবং দূরতম বিন্দুকে অপসূর বলে৷
অপসূর (aphelion): গ্রীক শব্দ apo এবং helios থেকে aphelion শব্দটির উদ্ভব হয়েছে। apo অর্থ দূরে ও helios অর্থ সূর্য। বাংলা অপসূর শব্দের ‘অপ’ অর্থ দূরে এবং ‘সূর’ অর্থ সূর্য।
অর্থাৎ সূর্যের দূরবর্তী অবস্থান। সাধারণত অপসূর (aphelion) বলতে সূর্য থেকে যেকোন গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে দূরবর্তী অবস্থানকে বুঝায়।
সূর্যের চারদিকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব ৪ জুলাই সবচেয়ে বেশি থাকে। এ সময় পৃথিবী থেকে সূর্যের মধ্যবর্তী দূরত্ব থাকে ১৫ কোটি ২০ লক্ষ (১৫২ মিলিয়ন) কি.মি.।
পৃথিবী থেকে সূর্যের এ দূরবর্তী অবস্থানকে অপসূর (aphelion) বলে।
অনুসূর (perihelion): গ্রীক শব্দ peri এবং helios থেকে perihelion শব্দটির উদ্ভব হয়েছে। peri অর্থ নিকটে ও helios অর্থ সূর্য। বাংলা অনুসূর শব্দের ‘অনু’ অর্থ নিকটে এবং ‘সূর’ অর্থ সূর্য।
অর্থাৎ সূর্যের নিকটবর্তী অবস্থান। সাধারণত অনুসূর (perihelion) বলতে সূর্য থেকে যেকোন গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে নিকটবর্তী অবস্থানকে বুঝায়।
সূর্যের চারদিকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব ৩ জানুয়ারী সবচেয়ে কম থাকে।
এ সময় পৃথিবী থেকে সূর্যের মধ্যবর্তী দূরত্ব থাকে ১৪ কোটি ৭০ লক্ষ (১৪৭ মিলিয়ন) কি.মি.। পৃথিবী থেকে সূর্যের এ নিকটবর্তী অবস্থানকে অনুসূর (perihelion) বলে।
অনুসূর হল অপসূরের বিপরীত অবস্থান। অনুসূর অবস্থানকালে পৃথিবী অপসূর অবস্থান অপেক্ষা ৭% বেশি সৌরতাপ পেয়ে থাকে।
View 117,572 |
Like (0) |
Comments (0)
হুমায়ুনের সমাধি তার স্থাপত্যশৈলী ইতিহাস!
সম্রাট হুমায়ুনের সমাধি ভারতের দিল্লিতে অবস্থিত। দিল্লির নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে, যমুনা নদীর তীরে এই সমাধিসৌধটি স্থাপিত হয়েছে, যা সম্রাট হুমায়ুনের...Read more
View 97,639 |
Like (0) |
Comments (0)
মুড়ির টিন বাসের ইতিহাস!
আমাদের দেশে সড়কপথে প্রথমদিকের গণপরিবহণ ছিল এই মুড়ির টিন বাস। বাসের নাম মুড়ির টিন হওয়ার পিছনে রয়েছে এক অদ্ভুত কারণ।
দ্বিতীয়...Read more
View 60,998 |
Like (0) |
Comments (0)
কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক সিনেম্যাটিক রাজপ্রাসাদ!
পশ্চিম বর্ধমানের অজয় নদের কোল ঘেঁষে, আদুরিয়া ফরেস্ট রেঞ্জের ঘন শালবনের মধ্যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ১৮১৯ সালে নির্মিত এই ঐতিহ্যবাহী...Read more
View 60,141 |
Like (0) |
Comments (0)
রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো কেন জরিমানা করা হয়?
ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য...Read more
View 17,119 |
Like (2) |
Comments (0)
কিভাবে জাপান দেখিয়েছে, ভূমিকম্পের দেশেও নিরাপদে উঁচু ভবন বানানো যায়?
জাপানে যখন ৯.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে, টোকিওর রাস্তায় গাড়ি চলছিল, হাসপাতালে অপারেশন চলছিল, আর যেসব বিল্ডিংয়ে বেস আইসোলেশন...Read more
View 35,965 |
Like (0) |
Comments (0)
পঞ্চগড় জেলার অজানা কিছু তথ্য!
ভারতে না গিয়ে যারা দুধের স্বাদ ঘোলে মেটাতে চান, তাদের জন্য নির্ভরযোগ্য এক গন্তব্য পঞ্চগড়। এই জেলার তিন দিক থেকেই...Read more
View 105,406 |
Like (0) |
Comments (0)
১৬০৯ সালের ম্যানহাটন থেকে আজকের নিউ ইয়র্ক!
১৬০৯ সাল আর আজকের ম্যানহাটনের আকাশছোঁয়া অট্টালিকার জায়গায় তখন ছিল ঘন বন, জলাভূমি আর খোলা প্রান্তর। সেই বছরই দ্বীপটির নামকরণ...Read more
View 25,859 |
Like (0) |
Comments (0)
যে গাছ নিজে বৃষ্টি নামাতে পাড়ে!
গাছ যে নিজেই বৃষ্টি ডাকে, প্রকৃতির গোপন বর্ষাদেবতা!
সব গাছ শুধু বৃষ্টি বনেই বাঁচে না, কিছু গাছ নিজেরই বৃষ্টি তৈরি করে!
দক্ষিণ...Read more
View 57,894 |
Like (0) |
Comments (0)
দুই সন্তানের মাকে বিয়ে করেছেন সালমান মুক্তাদির?
নিজের বিয়ের খবর দিয়ে সবাইকে অবাক করেন দেন আলোচিত ও বিতর্কিত ইউটিউবার সালমান মুক্তাদির।
খানিক বাদে সবাই আরও অবাক হন এটা...Read more
View 15,480 |
Like (2) |
Comments (0)
এশিয়ার প্রাচীনতম লাইট হাউজ!
এটি এশিয়ার প্রাচীনতম লাইট হাউজ! স্থাপত্যটি একটি বিশাল ধূসর-সাদা গ্রানাইট পাথরের উপরে অবস্থিত। অবিশ্বাস্য এই স্থাপত্যকে ঘিরে কেমন যেন একটা...Read more
View 58,253 |
Like (0) |
Comments (0)