গরুর মাংসের রেজালা রেসিপি নিচে দেওয়া হল।
উপকরণ:
০১। মাংস - ১ কেজি।
০২। টক দই - ১ কাপ।
০৩। পেঁয়াজ কুচি - ২ কাপ।
০৪। আদা বাটা- ২ টেবিল চামচ।
০৫। রসুন বাটা - ১ টেবিল চামচ।
০৬। জয়ফল বাটা- আধা চা চামচ।
০৭। জয়ত্রী বাটা - আধা চা চামচ।
০৮। শুকনা মরিচ গুঁড়া - ২ টেবিল চামচ।
০৯। হলুদ গুঁড়া - ১ টেবিল চামচ।
১০। জিরা গুঁড়া - ১ টেবিল চামচ।
১১। ধনিয়া গুঁড়া - ১ টেবিল চামচ।
১২। টমেটো কুচি - ১ কাপ।
১৩। তেল - ১৫০ গ্রাম।
১৪। এলাচ - ৮টি।
১৫।দারুচিনি - ২ টুকরা।
১৬। গরম মসলা গুঁড়া - ১ চা চামচ।
১৭। লবণ - পরিমাণ মতো।
১৮। কাঁচা মরিচ - ১০টি।
১৯। ঘি - ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী:
টমেটো, কাঁচা মরিচ ও ঘি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর একটি হাঁড়িতে মেখে রাখা মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে ৪৫ মিনিট ধরে রান্না করুন। মাঝে মাঝে ভালো করে নেড়ে দিন। মাংসের উপরে তেল ভেসে উঠলে টমেটো দিয়ে কষান আরও ৫ মিনিট। ২ কাপ গরম পানি মিশিয়ে ভালোভাবে রান্না করুন আরও ২০ থেকে ২৫ মিনিট। আবারও মাংসের উপরে তেল উঠে এলে কাঁচা মরিচ ও ঘি দিয়ে দিন।
এরপর হালকা আঁচে রাখুন আরও ১৫ থেকে ২০ মিনিট। নামিয়ে গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।