টাকার পরিমানের সাথে মাত্র লেখা হয় কেন?

টাকার পরিমাণ ৫০০ টাকা হোক আর ৫ কোটি হোক, পরিমাণ লেখার সাথে ‘মাত্র’ লেখা হয়। আর অংকে লিখলে/= চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু এর কারণ কী? প্রশ্ন জাগতে পারে, আপনি ব্যংক চেকে টাকার পরিমাণের সাথে কেন ‘মাত্র’ শব্দটি লিখলেন। ৫ কোটি টাকা তো আর মাত্র হতে পারে না। এটা নিশ্চয়ই অনেক টাকা! টাকার পরিমাণ যাই হোক না কেন, মাত্র লেখার একমাত্র কারণ হলো, নির্দিষ্টতা। টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয়, তাতে যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি না করতে পারেন, সে উদ্দেশ্যেই টাকার পরিমাণের সাথে ‘মাত্র’ লেখা হয় এবং একই কারণে অংকে লেখার পরে /= চিহ্ন ব্যবহার করা হয়। আপনারা কি জানেন ব্যাংকের চেকে টাকার অঙ্ক ওয়ার্ড ও ফিগার দুটোতেই লেখা বাধ্যতা মূলক কেন? না জানা থাকলে নিচের লেখাটি পড়ুন। বিকেল ৪.৩০ এ ব্যাঙ্ক দিনের মতো বন্ধ হবার সময় ব্রাঞ্চ ম্যানেজার অত্যন্ত মিষ্টি, সুরেলা কণ্ঠে এক মহিলার ফোন পেলেন। ফোনের ওপার হতে সেই লাস্যময়ী রমণী পাহাড়ের ওপর থেকে ঝরে পড়া ঝর্নার মতো কলকলিয়ে বললেন, স্যার, আমার দুলক্ষ টাকা অত্যন্ত প্রয়োজন। আমি দশ মিনিটের মধ্যে চেক নিয়ে আসছি, আপনি কি আমার জন্যে একটু অপেক্ষা করবেন? মহিলার সুমধুর কণ্ঠস্বরে ব্রাঞ্চ ম্যানেজার অভিভূত হয়ে গেলেন আর ক্যাশিয়ারকে দুলক্ষ টাকা রেডি রাখার আদেশ দিলেন। বাড়ি ফেরার সময় ক্যাশিয়ার গজগজ করতে করতে দু’লাখ টাকা রেডি করতে লাগলেন। এরই মধ্যে এক বেহিসাবি মোটা, বেঢপ যৌবন অস্তগামী এক মহিলা থপাস থপাস করে ব্রাঞ্চ ম্যানেজারের অফিসের দরজা ঈষৎ ফাঁক করে সেই সুরেলা গলায় বললেন, স্যার ভিতরে আসতে পারি? ম্যানেজার এতক্ষণ যে এক সুন্দরী মহিলার চেহারা মানসলোকে দর্শন করছিলেন...কিন্তু বাস্তবের এই বেঢপ, যৌবন অস্তগামী মহিলাকে দেখে ক্ষণকালের জন্যে বাকরুদ্ধ হয়ে গেলেন। পরক্ষনেই নিজেকে সামলে নিয়ে বললেন, সরি, ম্যাডাম আজ ক্যাশ ক্লোজ হয়ে গেছে আপনি কাল আসুন। এটা তো ফোনেই বলতে পারতেন - ঝংকার দিয়ে গটমটিয়ে মহিলা ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেলেন। ক্যাশিয়ার যিনি টাকা রেডি করে বসেছিলেন- বিরক্ত বদনে ম্যানেজারকে বললেন, যদি টাকা দেবেনই না তাহলে আমাকে আটকে রাখলেন কেন? ম্যানেজার বললেন, ব্যাঙ্কের আন্তর্জাতিক নিয়মই হচ্ছে- If words and figure do not match, payment will be declined.... 😂

0 0 Reacts 1 View 154 Comment 0
Profile Photo

কিভাবে আপনি সঞ্চয় করতে পারেন?

সঞ্চয় মানেই বড় অঙ্কের টাকা জমিয়ে রাখা নয়, বরং ছোট ছোট পরিমাণে নিয়মিত টাকা রাখা। এই অভ্যাসই এক সময় বড় রূপ...Read more

0 0 Reacts 1 View 57,622 Comment 0

একটা মানুষ দরকারে নক দিলে কি করবেন?

একটা মানুষ দরকারে নক দিলে কি করবেন?

আগে কেউ তার নিজের দরকারে আমাকে নক দিলে আমি ভাবতাম কি সেলফিশ মানুষ! সারাবছর খবর নাই! নিজের দরকার হইলেই আমাকে...Read more

0 0 Reacts 0 View 60,668 Comment 0

১ মাসের মধ্যে কি নিজেকে পরিবর্তন করা সম্ভব? সম্ভব হলে সেটা কিভাবে?

হ্যাঁ, ১ মাসে নিজেকে পরিবর্তন করা সম্ভব, তবে পুরো ব্যক্তিত্ব বা জীবন এক মাসে বদলে ফেলা বাস্তবসম্মত নয়। এক মাসে...Read more

0 0 Reacts 1 View 186 Comment 0

মেধাবী ছাত্র ছাত্রীরা ভালো ফল পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করে?

মেধাবী ছাত্র ছাত্রীরা ভালো ফল পাওয়ার জন্য যেভাবে পড়াশোনা করে তাই নিচে তুলে ধরা হল। অন্ততঃ ৪ বার একটা জিনিস পড়তে...Read more

0 0 Reacts 0 View 225 Comment 0

কান ও নাকে সংক্রমণ হলে করণীয় কি?

কান ও নাকে সংক্রমণ হলে করণীয় কি?

কান ও নাক ফোঁড়ানোর পর সংক্রমণ হলে আক্রান্ত স্থানে ব্যথা হয়, লাল হয়ে যায়, পুঁজ বের হয়, জ্বর হতে পারে।...Read more

0 0 Reacts 0 View 135 Comment 0

নিজের মনকে নিয়ন্ত্রণ করার সেরা উপায় কী?

নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং সেটিই লক্ষ্য হওয়া উচিত নয়। বরং লক্ষ্য হলো চিন্তা, আবেগ ও আকাঙ্ক্ষা...Read more

0 0 Reacts 0 View 178 Comment 0

কেন সন্তানকে স্বাধীনতা দিবেন?

কেন সন্তানকে স্বাধীনতা দিবেন?

সন্তানদের সব সময় শুধু নিয়ন্ত্রণ করে রাখলে তারা নিজেদের সিদ্ধান্ত নিতে শেখে না। স্বাধীনতা মানে এই নয় যে, আপনি তাকে...Read more

0 0 Reacts 0 View 57,907 Comment 0

আমের মোরব্বা তৈরি করার বাংলা রেসিপি।

আমের মোরব্বা তৈরি করার বাংলা রেসিপি।

ঝামেলা ছাড়াই খুব সহজ তৈরি করে ফেলুন মজাদার আমের মোরব্বা। কাঁচা আম দিয়ে তৈরি করা হয় যে খাবারগুলো তার মধ্যে আমের...Read more

0 0 Reacts 1 View 83,843 Comment 0

অল্প খরচে সংসার চালাবেন কিভাবে?

অল্প খরচে সংসার চালাবেন কিভাবে?

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই অল্প খরচে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তবে সঠিক পরিকল্পনা, সংযম এবং সচেতনতা থাকলে অল্প খরচেও...Read more

0 0 Reacts 0 View 66,006 Comment 0

পিছু না ছুটেও কীভাবে কাউকে নিজের দিকে আকৃষ্ট করা যায়?

পিছু না ছুটেও কীভাবে কাউকে নিজের দিকে আকৃষ্ট করা যায়?

পিছু না ছুটেও যেভাবে কাউকে নিজের দিকে আকৃষ্ট করা যায় তাই নিচে তুলে ধরা হল।


১. চোখের দিকে তাকিয়ে কথা বলতে...Read more

0 0 Reacts 0 View 194 Comment 0