অল্প খরচে সংসার চালাবেন কিভাবে?

অল্প খরচে সংসার চালাবেন কিভাবে?

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই অল্প খরচে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তবে সঠিক পরিকল্পনা, সংযম এবং সচেতনতা থাকলে অল্প খরচেও সুস্থ ও সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব। যারা অনেকদিন ধরে ভাবছেন কীভাবে খরচ কমিয়ে সংসার চালানো যায়, তাদের জন্য এই লেখাটি সহায়ক হতে পারে। অল্প খরচে সংসার চালানোর কিছু কার্যকর উপায়: ১. মানসিকভাবে সংযমী হন:- সংসারের খরচ অনেকটাই নির্ভর করে আমাদের মানসিক অবস্থার উপর। যদি আপনি বাজারে গিয়ে ইচ্ছেমতো কেনাকাটা শুরু করেন, তাহলে খরচ অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। তাই নিজের চাহিদাগুলোকে সংযমের মধ্যে রাখা জরুরি। ২. খালি পেটে বাজারে যাবেন না:- ক্ষুধার্ত অবস্থায় বাজারে গেলে মানুষ অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে। তাই বাজারে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। ৩. পুরো সপ্তাহের বাজার একবারে করুন:- প্রতিদিন বাজারে গেলে খরচ বেশি হয়। তাই সপ্তাহের বাজার একসাথে করুন। একটি তালিকা তৈরি করে তাতে প্রয়োজনীয় সবকিছু লিখে নিয়ে বাজার করুন। এতে করে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো যায়। ৪. খাবার দিন অনুযায়ী ভাগ করে রাখুন:- ফ্রিজে খাবার সংরক্ষণ করুন এবং প্রতিদিনের জন্য নির্দিষ্ট পরিমাণে মাছ, তরকারি, ভাজি ইত্যাদি ভাগ করে রাখুন। এতে অপচয় কম হবে এবং খরচ নিয়ন্ত্রণে থাকবে। ৫. গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতন হোন:- রান্নার সব উপকরণ আগে থেকে প্রস্তুত করে নিন, যাতে চুলা জ্বালিয়ে রাখার সময় কম লাগে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয়ভাবে ফ্যান, লাইট বা ফ্রিজ চালিয়ে রাখবেন না। ৬. সাইকেল ব্যবহার করুন:- ছোট দূরত্বে যানবাহনের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করুন। এতে স্বাস্থ্য ভালো থাকবে এবং যাতায়াতে খরচও অনেক কমে আসবে। ৭. সৌখিন ও বিলাসী জিনিস এড়িয়ে চলুন:- প্রয়োজনের অতিরিক্ত কসমেটিকস, সাজসজ্জার সামগ্রী বা বিলাসী পণ্য কেনা থেকে বিরত থাকুন। যতটুকু দরকার, ততটুকুই কিনুন। ৮. অফারের ফাঁ'দে পা দেবেন না:- বিভিন্ন উপলক্ষে কোম্পানিগুলো নানা আকর্ষণীয় অফার দেয়। তবে যদি আপনার প্রকৃত প্রয়োজন না থাকে, তাহলে সেই অফার যত আকর্ষণীয়ই হোক, তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এইভাবে আপনি ধীরে ধীরে খরচ নিয়ন্ত্রণে এনে সংসার পরিচালনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে পারেন।

0 0 Reacts 0 View 65,999 Comment 0
Profile Photo

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা!

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা!

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা তাই নিচে তুলে ধরা হল। ইদানীং বেশিরভাগ পুরুষ স্পার্মের পরিমাণ নিয়ে ভুগছেন। স্পার্ম...Read more

0 0 Reacts 2 View 71,511 Comment 0

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় কি?

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় কি?

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় নিচে দেওয়া হল। ✒ না বলতে শিখুন। কারও কথায় আপনি কষ্ট পাচ্ছেন...Read more

0 0 Reacts 0 View 56,029 Comment 0

একটা মানুষ দরকারে নক দিলে কি করবেন?

একটা মানুষ দরকারে নক দিলে কি করবেন?

আগে কেউ তার নিজের দরকারে আমাকে নক দিলে আমি ভাবতাম কি সেলফিশ মানুষ! সারাবছর খবর নাই! নিজের দরকার হইলেই আমাকে...Read more

0 0 Reacts 0 View 60,658 Comment 0

ভেজিটেবল পাকোড়া তৈরী করার রেসিপি।

ভেজিটেবল পাকোড়া তৈরী করার রেসিপি।

ভেজিটেবল পাকোড়া তৈরী করার রেসিপি নিচে উপস্থাপন করা হল। ❑ উপকরণ:- - আলু কুচি - বাঁধাকপি কুচি - গাজর কুচি - মটরশুঁটি - আদা কুচি -...Read more

0 0 Reacts 0 View 84,529 Comment 0

কিভাবে আপনি সঞ্চয় করতে পারেন?

সঞ্চয় মানেই বড় অঙ্কের টাকা জমিয়ে রাখা নয়, বরং ছোট ছোট পরিমাণে নিয়মিত টাকা রাখা। এই অভ্যাসই এক সময় বড় রূপ...Read more

0 0 Reacts 1 View 57,614 Comment 0

কেন সন্তানকে স্বাধীনতা দিবেন?

কেন সন্তানকে স্বাধীনতা দিবেন?

সন্তানদের সব সময় শুধু নিয়ন্ত্রণ করে রাখলে তারা নিজেদের সিদ্ধান্ত নিতে শেখে না। স্বাধীনতা মানে এই নয় যে, আপনি তাকে...Read more

0 0 Reacts 0 View 57,899 Comment 0

পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য কি?

পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য কি?

পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য হিসেবে ৫ নাম্বারে রাখা হয়েছে চিয়া সিড/চিয়া বীজ কে। কারণ এতে রয়েছে অবাক করা সব...Read more

0 0 Reacts 0 View 20,511 Comment 0

মধু ও রসুন আমাদের কিভাবে সুস্থ রাখে?

মধু ও রসুন আমাদের কিভাবে সুস্থ রাখে?

মধু ও রসুন—এই দুটো প্রাকৃতিক খাবার অনেকদিন ধরেই ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। নিয়মিত ও পরিমিতভাবে খেলে এগুলো শরীরকে নানা ভাবে...Read more

0 0 Reacts 0 View 23,466 Comment 0

অসাধারণ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

অসাধারণ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

অসাধারণ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিচে উপস্থাপন করা হল। ০১) ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ক্রাশ খায়। কিন্তু আজব ব্যাপার হল যে...Read more

0 0 Reacts 0 View 59,238 Comment 0

প্রতিদিন সকালে সেদ্ধ ডিম কেন খাবেন?

প্রতিদিন সকালে সেদ্ধ ডিম কেন খাবেন?

প্রতিদিন সকালে সেদ্ধ ডিম যে কারনে খাবেন তাই নিচে দেওয়া হল। ১। প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে আপনার সারাদিন তেমন ক্ষুধা...Read more

0 0 Reacts 0 View 58,538 Comment 0