অরিজিনাল উইন্ডোজ আর ক্র্যাক উইন্ডোজ এর মধ্যে পার্থক্য কি?

অরিজিনাল উইন্ডোজ আর ক্র্যাক উইন্ডোজ এর মধ্যে পার্থক্য কি?

কম্পিউটার কে কাজের উপযোগী করে তোলার জন্য প্রয়োজন একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার এর একটি কোর সফটওয়্যার যা, আপনার কম্পিউটার এর ইনপুট, আউটপুট, স্টোরেজ প্রসেসিং ইত্যাদি নিয়ন্ত্রন করে, এটিকে সংক্ষেপে OS বলা হয়। যেহেতু এটি কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ অংশ তাই এটার ব্যবহারে আপনার সচেতনতা জরুরি প্রয়োজন। বাজারে অরিজিনাল এবং কপি/ক্র্যাক ভার্সন দুইটা উইন্ডোজ পাওয়া যায়। এমনকি বর্তমানে ল্যাপটপ গুলোতেও অরিজিনাল উইন্ডোজ সহ আসছে। আসুন জেনে নিই কপি ভার্সনের সাথে অরিজিনাল উইন্ডোজ এর কি পার্থক্য। কি সুবিধা পাওয়া যাবে অরজিনাল উইন্ডোজে এবং কি সমস্যা হতে পারে ক্র্যাক/কপি ভার্সনে। ক্র্যাক উইন্ডোজ: ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করা বলতে সম্পূর্ণ ইলিগ্যাল বা অবৈধ ভাবে উইন্ডোজ ব্যবহার করা, যা এক কথায় বলা যায় চুরি করে উইন্ডোজ ব্যবহার করা। হ্যাকার দ্বারা নির্মিত কিছু সফটওয়্যার দিয়ে ক্র্যাক উইন্ডোজ অ্যাক্টিভেট করা হয়, যেমনঃ KMS, Windows Activator, Re-loader ইত্যাদি। ১।ক্র্যাক উইন্ডোজ এর সবচেয়ে বড় সমস্যা হচ্চে এটি যে কোন সময় হ্যাং করতে পারে, এবং আপনার কাজের মধ্যে বিব্রান্তি সৃষ্টি করতে পারে। ২।ক্র্যাক উইন্ডোজ এর প্রোগ্রাম ফাইল যে কোন সময় মিসিং হতে পারে, এবং এটি হ্যাকারদের সার্ভারের সাথে যুক্ত থাকায় ইনস্ট্যান্ট মিসিং ফাইলটি ডাউনলোড হওয়ার কোন সম্ভাবনা নেই। ৩।ক্র্যাক উইন্ডোজ ইউজাররা মাইক্রোসফট এর লেটেস্ট আপডেট গুলো অনেক দেরিতে পায়। এছাড়া ডিভাইস ড্রাইভার গুলো ইনস্ট্যান্ট আপডেট না হলে পিসি স্লো হয়ে যায়। কাজের ক্ষেত্রে নতুন ঝামেলার সৃষ্টি হয়। ৪।ক্র্যাক উইন্ডোজ ব্যবহারের ক্ষেত্রে আপনার কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য অ্যান্টিভাইরাস ইউজ করার প্রয়োজন পড়তে পারে, কারন ক্র্যাক উইন্ডোজ এ বিল্টইন অ্যান্টিভাইরাস ঠিক ভাবে কাজ করতে পারেনা। আর এক্সট্রা অ্যান্টি ভাইরাস ব্যবহারের ফলে আপনার কম্পিউটার আরো স্লো হয়ে যাবে। ৫।ক্র্যাক উইন্ডোজ যেহেতু হ্যাকারদের তৈরি টুলস দিয়ে অ্যাক্টিভেট করতে হয়, তাই নিঃসন্দেহে ধরে নিতে পারেন যে আপনার কম্পিউটার এ থাকা সবগুলো ডাটাই নিরাপত্তাহীন। হ্যাকার যে কোন সময় তার প্রসেস অনুযায়ী আপনার ডাটা গুলো হাতিয়ে নিতে পারে। # অরিজিনাল উইন্ডোজ: অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করা বলতে বৈধভাবে উইন্ডোজ ব্যবহার করাকেই বুঝায়। যা আপনি সরাসরি মাইক্রোসফট এর কাছ থেকে টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। ১।অরিজিনাল উইন্ডোজ অ্যাক্টিভেট করা হয় মাইক্রোসফট থেকে কিনে নেয়া বৈধ প্রোডাক্ট কী দিয়ে। এবং এটি পুরোপুরি যাচাই করার জন্য অনলাইন এর মাধ্যমে প্রোডাক্ট কী ব্যবহার করে অ্যাক্টিভেট করতে হয়। ২।অরিজিনাল উইন্ডোজ ক্র্যাক করা উইন্ডোজ এর মত যে কোন সময় ডাউন হওয়ার সম্ভাবনা নেই। অরিজিনাল উইন্ডোজ ম্যাক্সিমাম ক্ষেত্রে তখনই ডাউন হয় যখন আপনার কম্পিউটার হার্ডওয়্যার এ কোন ধরনের সমস্যা হয়। ৩।বিভিন্ন কারনে ক্র্যাক উইন্ডোজ এর মতোই অরিজিনাল উইন্ডোজ এ অনেক সময় ফাইল মিসিং হয়, কিন্তু সেটা ক্র্যাক এর তুলনায় অনেক কম। আর অরিজিনাল উইন্ডোজ এ ফাইল মিসিং হলে আপনি বুঝতে ও পারবেন না অনেক সময়, এটি মাইক্রোসফট এর সার্ভারে কানেক্ট থাকায় মিসিং ফাইল গুলো অটোমেটিক ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যায়। ৪।অরিজিনাল উইন্ডোজ ইউজাররা মাইক্রোসফট এর লেটেস্ট আপডেট গুলো বের হওয়ার সাথে সাথে পেয়ে যায়। এবং নতুন সব ডিভাইস ড্রাইভার আপডেট এর ফলে কম্পিউটার অনেক ফাস্ট কাজ করে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যায়। ৫।অরিজিনাল উইন্ডোজ এ ও অ্যান্টি ভাইরাস ব্যবহারের প্রয়োজন পড়ে, কিন্তু উইন্ডোজ ৮.১ থেকে শুরু করে উইন্ডোজ এর নতুন ভার্সনগুলোতে উইন্ডোজ ডিফেন্ডার নামক বিল্টইন অ্যান্টি ভাইরাস থাকায় নতুন কোন ঝামেলা পোহাতে হয় না। আর উইন্ডোজ ডিফেন্ডার অনেক স্ট্রং একটি অ্যান্টি ভাইরাস এটি অনেক ফাস্ট কাজ করে এবং কম্পিউটার এর উপর কোন প্রভাব পেলে না। ৬।অরিজিনাল উইন্ডোজ মাইক্রোসফট এর অফিসিয়াল সিরিয়াল কী দ্বারা অ্যাক্টিভেট করতে হয়, আর এই কারনেই ডাটার নিরপত্তা নিয়ে ভাবতে হয়না। এখন অনেকেই বলতে পারেন বা ভাবতে পারেন আমি তো অনেক বছর ধরে ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করে আসছি, কিন্তু আমার তো কোন সমস্যা হচ্চে না, এবং আমার আপডেট ও ঠিক ঠাক হচ্ছে কম্পিউটার ও স্লো করছে না। তাদেরকে শুধু একটা কথাই বলবো এমনটা ও হতে পারে আপনি যখন ক্র্যাক উইন্ডোজ হ্যাকারের তৈরি টুলসগুলো দিয়ে অ্যাক্টিভেট করেছেন, তখনই আপনার কম্পিউটার মাইক্রোসফট এর সার্ভারে অ্যাড না হয়ে হ্যাকারদের ব্যক্তিগত সার্ভারে অ্যাড হয়ে গিয়েছে। এবং আপনি যে প্রতিনিয়ত যে আপডেটগুলো পাচ্ছে সেটি ও হয়তো হ্যাকারদের সার্ভার থেকেই আসছে। আপনি যখনই ক্র্যাক ভার্সন ইউজ করবেন তখন নিঃসন্দেহে ভেবে নিতে হবে যে আপনার কম্পিউটার এর নিয়ন্ত্রন অন্য কারো হাতে এবং সেটি খুব বড় ধরনের কোন ঝুঁকিতে রয়েছে। সুতারাং এখন থেকেই ভাবুন যে আপনি কোনটি ব্যবহার করবেন!

0 0 Reacts 1 View 19,731 Comment 0
Profile Photo

ChatGPT Photo Edit Prompt: ছবির এডিট করার সেরা Prompt ও উদাহরণ!

ChatGPT Photo Edit Prompt: ছবির এডিট করার সেরা Prompt ও উদাহরণ!

বর্তমানে AI প্রযুক্তির মাধ্যমে ছবি এডিট করা অনেক সহজ হয়ে গেছে। ChatGPT ব্যবহার করে আপনি শুধু একটি ভালো Photo Edit...Read more

0 0 Reacts 0 View 744 Comment 0

অভ্র কীবোর্ড আবিষ্কার এর গল্প

অভ্র কীবোর্ড আবিষ্কার এর গল্প

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _ মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ, ডাক্তারির পড়াশুনা...Read more

0 0 Reacts 10 View 12,997 Comment 0

মোবাইল এপস ডেভেলপমেন্ট - নাকি ওয়েব ডেভেলপমেন্ট কোনটা শিখবেন?

মোবাইল এপস ডেভেলপমেন্ট - নাকি ওয়েব ডেভেলপমেন্ট কোনটা শিখবেন?

বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীর সাথে সাথে এই সংশ্লিষ্ট চাকুরীও অনেক বাড়ছে। সেই সাথে ইন্টারনেটে ব্যবহৃত সফটওয়্যার, ওয়েবসাইট এবং...Read more

0 0 Reacts 1 View 19,557 Comment 0

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করার উপায়।

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করার উপায়।

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করার উপায় নিচে দেওয়া হল। ঘরে বসে আয় করার জন্য প্রথমেই আপনাকে ঘরে বসে কোন ধরনের...Read more

0 0 Reacts 1 View 55,965 Comment 0

এক পেনড্রাইভেই GPT এবং MBR কি?

এক পেনড্রাইভেই GPT এবং MBR কি?

উইন্ডোজ ১০ বা ১১ এর বুটেবল পেনড্রাইভ বানাতে যেয়ে অনেকেই একটা ইউনিভার্সেল মেথডে যেতে চান। মানে একটা পেনড্রাইভ দিয়েই যাতে GPT...Read more

0 0 Reacts 0 View 4 Comment 0

একজন ভালো প্রোগ্রামার হওয়ার উপায়?

একজন ভালো প্রোগ্রামার হওয়ার উপায়?

একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্যে যে বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো হল। যেকোনো একটা অবজেক্ট ওরিয়েন্টেড লাঙ্গুয়েজ ভালো করে...Read more

0 0 Reacts 3 View 12,079 Comment 0

গুগল ট্রেন্ডস কেন ব্যাবহার করবেন?

গুগল ট্রেন্ডস কেন ব্যাবহার করবেন?

Google Trends হল Google- এর একটি ওয়েবসাইট যা বিভিন্ন অঞ্চল এবং ভাষা জুড়ে Google অনুসন্ধানে শীর্ষ অনুসন্ধান অনুসন্ধানের জনপ্রিয়তা বিশ্লেষণ...Read more

0 0 Reacts 1 View 29,971 Comment 0

Top 20 Keyboard Shortcut বাংলা ব্যাখ্যা!

Top 20 Keyboard Shortcut বাংলা ব্যাখ্যা!

🚀এই Keyboard Shortcut গুলো জানলে আপনি Expert 🔥হয়ে যাবেন! ✅ Top 20 Keyboard Shortcut (বাংলা ব্যাখ্যাসহ): 🔹 Ctrl + C →...Read more

0 0 Reacts 0 View 25,989 Comment 0

কিভাবে অন-পেজ এসইও এবং অফ-পেজ এসইও করবেন?

কিভাবে অন-পেজ এসইও এবং অফ-পেজ এসইও করবেন?

কিভাবে এসইও করা যায় বা আপনি যদি এসইও করতে চান তাহলে কিভাবে তা করবেন? এই প্রশ্নের উত্তর আসলে অল্প কথায়...Read more

0 0 Reacts 0 View 22,675 Comment 0

কিভাবে কিছু অ্যাপ আপনাকে আরো প্রোডাকটিভ আর অর্গানাইজড হতে সাহায্য করবে?

কিভাবে কিছু অ্যাপ আপনাকে আরো প্রোডাকটিভ আর অর্গানাইজড হতে সাহায্য করবে?

প্রতিদিন আমাদের ব্যস্ততায় অনেক কিছু মিস হয়ে যায়। কিন্তু সঠিক কিছু অ্যাপ আপনার সময় বাঁচাতে আর কাজ সহজ করতে পারে। এখানে...Read more

0 0 Reacts 0 View 19,770 Comment 0