রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত টেগর লজ।
রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত টেগর লজ।
মিলপাড়া, কুষ্টিয়া, বাংলাদেশ।
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি ছিল এপার বাংলায়। এই জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এপার বাংলার অনেক জায়গায় থেকেছেন।
কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়ি। তবে শিলাইদহের থেকে অনেক কম পরিচিত এটি। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ির যেমন বিপুল খ্যাতি ও পরিচিত, সে তুলনায় শহরের ভেতরের এই বাড়ি প্রায় অপরিচিত বলা যায়।
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ১৮৯০ সালে ব্যবসায়িক প্রয়োজনে কুষ্টিয়া রেলস্টেশনের দক্ষিণ পাশে এই বাড়ি নির্মাণ করে। বাড়িটি থেকে কুষ্টিয়া রেলস্টেশন অল্প দূরে অবস্থিত। তৎকালীন এই বাড়ির জায়গা অনেক বেশি ছিল। ভুসিমাল ও পাটের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন ‘টেগর অ্যান্ড কোম্পানি’।
এর এক অংশে কিছুকাল থাকার জন্য তৈরি করেছিলেন ‘টেগর লজ’ নামের দ্বিতল বাড়িটি। ভুসিমালের ব্যবসার পাশাপাশি কবি এখানে আখমাড়াইয়ের কল ও পাটের গাঁট তৈরির কলও বসিয়েছিলেন। পরে স্বদেশি আন্দোলনের চেতনায় টেগর লজকে কেন্দ্র করে একটি বড় তাঁতশালাও গড়ে তোলেন এখানে।
কবিকে ব্যবসার কাজে সাহায্য করতেন দুই ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর ও বলেন্দ্রনাথ ঠাকুর। প্রথম দিকে ব্যবসা ভালো চললেও পরে টেগর অ্যান্ড কোম্পানি দিনের পর দিন লোকসান করতে থাকে। পাটের ব্যবসা করতে এসে কবি লাখ টাকার ওপরে ঋণগ্রস্ত হয়ে পড়েন। উপায়ান্ত না পেয়ে কবি খুলনার ফুলতলার দক্ষিণডিহির শ্বশুরবাড়ির এলাকার উদ্যমী যুবক যজ্ঞেশ্বরকে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দেন।
যজ্ঞেশ্বর বহু পরিশ্রম করে ডুবে যাওয়া টেগর অ্যান্ড কোম্পানিকে কোনোরকমে ভাসিয়ে রাখার চেষ্টা করেন। একসময় কবি নামমাত্র মূল্যে যজ্ঞেশ্বরের কাছে কোম্পানির সমুদয় যন্ত্রপাতি ও মালামাল বেচে দেন। আর এখানকার দুই বিঘা জমি বছরে ৫০ টাকার বিনিময়ে বন্দোবস্ত করে দেন। পরে যজ্ঞেশ্বর এখানে ‘যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক’ নামে একটি কারখানা গড়ে তোলেন।
0
0
0
Reacts
0
View
61,650
Comment
0
রাইক্ষিয়াং লেক বান্দরবান বাংলাদেশ!
রাইক্ষিয়াং লেক বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি সুন্দর ও তুলনামূলকভাবে কম পরিচিত হ্রদ। এটি রাইক্ষিয়াং পাহাড়ের গহীনে অবস্থান...Read more
0
0
0
Reacts
0
View
101,964
Comment
0
বালিয়াটি প্রাসাদ ইতিহাস।
বালিয়াটি প্রাসাদ এর সম্মুখ ভাগ।
সাটুরিয়া, মানিকগঞ্জ।
মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো...Read more
0
0
0
Reacts
0
View
48,583
Comment
0
গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, বাংলাদেশ।
গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, বাংলাদেশ। এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকত (Guliakhali...Read more
1
0
0
Reacts
1
View
61,839
Comment
0
দেবতা খুমের ইতিবৃত্ত।
দেবতা খুমের ইতিবৃত্ত। আগে জানি খুম কি? খুম একটি মারমা শব্দ যার অর্থ হচ্ছে জলপ্রপাত। খুম গুলো হয়ে থাকে মূলত...Read more
0
0
0
Reacts
0
View
95,472
Comment
0
উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম!
উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম। হঠাৎ দেখলে মনে হবে পানিতে নয়, যেন শূন্যে ভেসে ভেসে চলছে নৌকা! একটু ভালো...Read more
0
0
0
Reacts
0
View
103,160
Comment
0
এশিয়ান হাইওয়ে
এশিয়ান হাইওয়ে, পঞ্চগড়, বাংলাদেশ।
বাংলাদেশে থেকে এই রোড ভারতে প্রবেশ করে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশকে সংযুক্ত করেছে।
আর এই ছবিটা তোলা...Read more
1
0
0
Reacts
1
View
91,998
Comment
0
খাগড়াছড়ি জেলার একটি উপজেলা দীঘিনালা
দীঘিনালা উপজেলা পরিচিতি।
খাগড়াছড়ি জেলার একটি উপজেলা দীঘিনালা।
বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনে এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা।
দীঘিনালা...Read more
1
0
0
Reacts
1
View
96,522
Comment
0
বসন্তে বাংলার প্রকৃতি
বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতাঝরা বৃক্ষগুলো এত দিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়ে ছিল...Read more
1
0
0
Reacts
1
View
76,344
Comment
0
সেন্টমাটিন দ্বীপ রাতের প্রকৃতির আরেক রহস্য। ?
লাখে লাখে তারা সৈকতে নেমে এসেছে। বিস্ময়কর না? সৈকতে যেন তারাবাতি জ্বালিয়ে দিয়েছে কেউ। এই তারাবাতির রহস্য প্রকৃতির আরেক রহস্য।
মনে...Read more
1
0
0
Reacts
1
View
60,569
Comment
0
পাহাড় কেন? পাহাড়ই কেন?
কারণ, আমরা যারা পাহাড় ভালোবাসি তারা আর অন্য কোথাও ঘুরতে গিয়ে শান্তি পাই না। ঘর থেকে দু'পা বার করার যে...Read more
0
0
0
Reacts
0
View
20,921
Comment
0