১৯৩০ সালের গ্রীষ্মকাল। আকাশে ভাসছে একটি ছোট বিমান, নাম তার সেন্ট লুইস রবিন। সেই বিমানের ভেতরে রয়েছেন দুই ভাই, জন আর কেনেথ হান্টার। কিন্তু ব্যাপারটা শুধু আকাশে ওড়ার না। তারা নেমেছেন এক অসাধারণ অভিযানে: টানা ২৩ দিন, একটানা উড়ন্ত থেকে বিশ্ব রেকর্ড গড়বেন তারা। পাখার ঘর্ষণে গরম, ঝড়ো হাওয়া, যন্ত্রপাতির সমস্যা- সব মোকাবিলা করেই চলছিল তাদের যাত্রা। কখনো মাঝ আকাশেই কেনেথ বেরিয়ে পড়েছেন বিমানের বাইরের অংশে, হাতে নিয়ে স্ক্রু ড্রাইভার, মেরামত করছেন ইঞ্জিন। নিচে তখন কেবল ফাঁকা বাতাস আর হাজার ফুট গভীর পৃথিবী। প্রতিদিন আরেকটি সহায়ক বিমান তাদের পাশে এসে খাবার, পানি আর জ্বালানি দিত। দড়ি টেনে নিচে নামানো হতো জ্বালানির ট্যাংক, আবার খাবারের প্যাকেট। যেন আকাশেই গড়ে উঠেছিল এক অদ্ভুত জীবনযাপন। ২৩ দিন পর যখন তারা মাটিতে নামলেন, হাজারো মানুষ অপেক্ষায়। করতালিতে মুখর চারদিক। তারা শুধু একটা রেকর্ড গড়েননি, তারা প্রমাণ করেছেন! মানুষ চাইলেই আকাশকেও জয় করতে পারে।
Bangla Facts
Public . 26-Jun-2025মানুষ চাইলেই কি আকাশকেও জয় করতে পারে?