কেন ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজবেন?

কেন ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজবেন?

সফলতা আসলে এক কোমল আলো! যার তাপ নেই, কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম মানুষই তার উৎসের দিকে হাঁটতে রাজি। কারণ সেই পথটা সহজ নয়। পথের পাশে কাঁটা, মাঝে মাঝে ঘোর অন্ধকার, সামনে বাতাসের ঝাপটা। মানুষ চায় জিততে, কিন্তু জয়ের আগেই হেরে যাওয়ার ভয় তাকে দুর্বল করে তোলে। আমরা ভুল ভাবি, যে ভুল করে না, সোজা চলে, তারাই সফল হয়। অথচ প্রকৃতি নিজেই বলছে—বীজ মাটি ফুঁড়ে না উঠলে সে কখনো গাছ হয় না, ফুল ফোটায় না। জীবনে একবার না একবার, কেউ না কেউ হোঁচট খায়। চাকরিতে রিজেকশন, সম্পর্কের ভাঙন, স্বপ্নভরা ব্যবসায়ের ধ্বস সবই ব্যর্থতার অংশ। কিন্তু ক’জন সেই ধ্বংসের নিচ থেকে নিজেকে টেনে তোলে? যে মানুষ হেরে গিয়েও উঠে দাঁড়ায়, ব্যর্থতার গ্লানি পেরিয়ে হাসে, সেই মানুষই ইতিহাস গড়ে। ব্যর্থতা তাকে কঠিন করে না, বরং কোমল করে তোলে, গভীর করে তোলে তার চিন্তাকে, দৃঢ় করে তোলে তার সিদ্ধান্তকে। এডিসনের আলো জ্বালানোর গল্প আমরা জানি, কিন্তু তার রাতের অন্ধকারগুলো আমরা দেখিনি।তিনি আমাদের শিখিয়েছেন। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, বরং নতুনভাবে শেখা। প্রতিটি ব্যর্থতা যেন একেকটি আয়না যেখানে আমরা নিজের সত্যিকারের চেহারাটা দেখি। এই আয়নায় নিজেকে চিনতে পারলে তবেই শুরু হয় সাফল্যের সত্যিকার যাত্রা। তাই আজ যদি হেরে যান, ভয় পাবেন না। নিজেকে বলুন"এই হেরে যাওয়া, হয়তো আমার জয়ের পথে সবচেয়ে প্রয়োজনীয় অধ্যায়।" কারণ, যে ব্যর্থতা গ্রহণ করতে জানে, সেই একদিন এমন আলোয় দাঁড়ায়, যেটা চোখে লাগে অন্যদের। আর নিজের মধ্যে যে আলো জ্বালাতে পারে, তার সামনে পৃথিবীর সমস্ত অন্ধকার নত হয়।🌸❤️

0 0 Reacts 1 View 58,617 Comment 0
Profile Photo

আপনি কি সবার কাছে একরকম?

আপনি কি সবার কাছে একরকম?

আপনি সবার কাছে একরকম নন। কারো কাছে আপনার নাম বিরক্তির কারণ, আবার কেউ আপনার একটা মেসেজের জন্য প্রহর গোনে। কেউ...Read more

0 0 Reacts 0 View 24,718 Comment 0

মানুষের জীবনে হতাশার মূল কারণ কি?

মানুষের জীবনে হতাশার মূল কারণ কি?

মানুষের জীবনে হতাশার মূল কারণ হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। প্রাপ্তির খাতা শূন্য জেনেও যদি প্রত্যাশার মাত্রা বেশিহয়, জীবন তখনই হতাশাগ্রস্ত হয়ে...Read more

0 0 Reacts 1 View 111,238 Comment 0

যে ১০টি বাক্য হয়তো অনেকের জীবনে পরিবর্তন এনে দিতে পারে!

যে ১০টি বাক্য হয়তো অনেকের জীবনে পরিবর্তন এনে দিতে পারে তাই নিচে উপস্থাপন করা হল। ০১) অভাব যদি কিছু শেখায়, তবে...Read more

0 0 Reacts 0 View 43,723 Comment 0

মানুষের জীবনে দীর্ঘশ্বাস এর নাম কি?

মানুষের জীবনে দীর্ঘশ্বাস এর নাম কি?

মানুষের জীবনে এক দীর্ঘশ্বাস এর নাম হলো আফসোস। হয়তো আজ আমাদের কাছে সময় কিংবা সুযোগের মূল্য ততটা মনে হয় না!...Read more

0 0 Reacts 0 View 20,470 Comment 0

তুমি যা বিশ্বাস করবে, একদিন তাই হয়ে উঠবে!

তুমি যা বিশ্বাস করবে, একদিন তাই হয়ে উঠবে!

এক বিশাল পাহাড়ের চূড়ায় এক ঈগল তার বাসা তৈরি করেছিল। সেই বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে ঈগল খাবারের...Read more

0 0 Reacts 2 View 115,851 Comment 0

নারীর কেন স্বামীর প্রয়োজন?

নারীর কেন স্বামীর প্রয়োজন?

এক মনোচিকিৎসকের চেম্বারে... অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ননিভরশীল। আমার স্বামীর কোনো প্রয়োজন নেই। কিন্তু...Read more

0 0 Reacts 3 View 9,919 Comment 0

জীবনের সফলতা আসার জন্য ব্যর্থতাও আসতে পারে!

জীবনের সফলতা আসার জন্য ব্যর্থতাও আসতে পারে!

জীবনের সফলতা আসার জন্য ব্যর্থতাও আসতে পারে নিচের লাইন গুলো পড়লে আপনি বুঝতে পারবেন। শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি...Read more

0 0 Reacts 1 View 96,019 Comment 0

ভাবিয়া করুন বিবাহ! বিবাহ করিয়া ভাবতে সময় পাবেন না!

ভাবিয়া করুন বিবাহ! বিবাহ করিয়া ভাবতে সময় পাবেন না!

বিয়ের আগে একজন মেয়ের lifestyle cost জানাটা এই যুগে খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলে জানেই না একজন মেয়ের হাতখরচ কতো হতে...Read more

0 0 Reacts 5 View 10,022 Comment 0

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে সবসময় অনর্গল কথা বলতে পারা নয় বরং কখন কোথায় চুপ থাকতে হয় সেটা জানা। এমন কোনো বিষয়ে নিজের...Read more

0 0 Reacts 0 View 18,059 Comment 0

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে - ০১। মানসিক ব্যায়ামঃ শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর...Read more

0 0 Reacts 0 View 110,265 Comment 0