কেন মানুষের জীবনে অর্থ বা টাকা এক অনিবার্য বাস্তবতা?

কেন মানুষের জীবনে অর্থ বা টাকা এক অনিবার্য বাস্তবতা?

মানুষের জীবনে অর্থ বা টাকা এক অনিবার্য বাস্তবতা। আমরা যতোই বলি টাকা সব কিছু নয়, বাস্তব জীবনে টাকার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কারণ জীবনের প্রতিটি প্রয়োজন পূরণেই টাকার প্রয়োজন হয়। কিন্তু যখন সেই টাকাটাই থাকে না, তখন জীবনের প্রতিটি ধাপে লেগে থাকে সীমাহীন য'ন্ত্র'ণা আর অ'প'মানের ঘেরাটোপ। টাকার অভাব শুধু প্রয়োজন মেটাতে না পারার ক'ষ্ট নয়, এটা এক গভীর মানসিক চাপের নাম। একজন গরীব বাবা যখন সন্তানের স্কুলের বেতন দিতে না পেরে নিরবে চোখের জল ফেলে, তখন সে বোঝে টাকার অভাব কতটা যন্ত্রণাদায়ক। একজন মা যখন অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে না পেরে তার কষ্ট দেখতে বাধ্য হয়, তখন বোঝা যায় টাকার অভাব কতটা নিষ্ঠুর হতে পারে। এই অভাব মানুষের আত্মবিশ্বাসকে ধ্বং'স করে দেয়। যাকে সবাই একসময় সম্মান করতো, টাকা না থাকলে তাকে এড়িয়ে চলতে শেখে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এমনকি নিজের মানুষগুলোও মুখ ফিরিয়ে নিতে কুণ্ঠা বোধ করে না। টাকার অভাবে অনেক প্রতিভা ঝরে পড়ে। অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয় শুধু টাকার কারণে। সমাজে অনেক উদ্যোক্তা জন্ম নিতে পারত, যদি তাদের হাতে পর্যাপ্ত টাকা থাকত। অর্থাৎ, টাকার অভাব কেবল ব্যক্তিগত নয়, জাতীয় উন্নয়নের পথেও এক বড় বাঁধা। তবে এই ভয়ংকর বাস্তবতা আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং লড়াই করার জন্য। টাকার অভাব থাকতে পারে, কিন্তু ইচ্ছা শক্তি, পরিশ্রম আর ধৈর্য থাকলে মানুষ একদিন ঠিকই উঠে দাঁড়ায়। জীবনে যদি কখনও টাকার অভাবে পড়ে থাকেন, মনে রাখবেন—আপনার অবস্থা চিরস্থায়ী নয়। পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। উপসংহার: টাকার অভাব যেন এক অদৃশ্য দানব, যা মানুষকে ধীরে ধীরে গিলে খায়—স্বপ্ন, সম্পর্ক, আত্মবিশ্বাস সবকিছু। তাই জীবনে পরিশ্রম করে টাকার অভাব কাটানোই একমাত্র মুক্তির পথ। তবে টাকা থাকলেই সব হয় না। মানবতা, সম্পর্ক আর সততা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। টাকা হোক আমাদের সেবার হাতিয়ার, মানুষকে ছোট করার অস্ত্র নয়।

0 0 Reacts 0 View 58,388 Comment 0
Profile Photo

আসলে আমরা শিখবো কবে?

আসলে আমরা শিখবো কবে?

মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর শীর্ষ ধনী ব্যাক্তিদের মধ্যে একজন। যিনি একটি গরুর বাচ্চাকে বোতলের মাধ্যমে দুধ খাওয়ায়। অথচ...Read more

0 0 Reacts 2 View 33,313 Comment 0

মানুষের জীবন কি মোমবাতির মতনই?

মানুষের জীবন কি মোমবাতির মতনই?

মোমবাতি নিজেই জানে না! বুকের ভেতর যত্ন করে আগলে রাখা সেই ছোট্ট সুতোটাই একদিন তাকে তিলে তিলে শেষ করে দিবে। মানুষের...Read more

0 0 Reacts 0 View 18,365 Comment 0

ভাবিয়া করুন বিবাহ! বিবাহ করিয়া ভাবতে সময় পাবেন না!

ভাবিয়া করুন বিবাহ! বিবাহ করিয়া ভাবতে সময় পাবেন না!

বিয়ের আগে একজন মেয়ের lifestyle cost জানাটা এই যুগে খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলে জানেই না একজন মেয়ের হাতখরচ কতো হতে...Read more

0 0 Reacts 5 View 10,024 Comment 0

কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?

কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?

যে ধরনের ছেলেরা প্রেম করতে পারে না! এক বাক্যে বলতে গেলে: বুদ্ধিমান ছেলেরা। এবার ব্যাখ্যায় আসি। নিচে বুদ্ধিমান ছেলেদের কয়েকটি বৈশিষ্ট্য...Read more

0 0 Reacts 7 View 9,952 Comment 0

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে - ০১। মানসিক ব্যায়ামঃ শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর...Read more

0 0 Reacts 0 View 110,267 Comment 0

মানুষ চাইলে কি সবকিছু অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু অভ্যেস করে নিতে পারে! কারো অসময়ে বারবার জ্বর আসা অভ্যেস হয়ে যায়। ভুলো মনা মেয়েটার নিয়মিত অঙ্কের...Read more

0 0 Reacts 0 View 45,456 Comment 0

একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য অনুভূতি জন্মায় না কেন?

একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য অনুভূতি জন্মায় না কারন। একটা বয়সের পর ভীষণরকম অধিকার ফলানোর একটা মানুষ লাগে।...Read more

0 0 Reacts 0 View 46,271 Comment 0

তাড়াহুড়ো করে কোন কাজ করা কেন উচিৎ নয়!

তাড়াহুড়ো করে কোন কাজ করা কেন উচিৎ নয়!

কারও চাপে তাড়াহুড়োয় ভুল কিছু পেয়ে কাঁদার চাইতে না পেয়ে কাঁদাও অনেক ভালো। যারা পায়নি বলে কাঁদে, তারা যদি একবার...Read more

0 0 Reacts 1 View 114,823 Comment 0

কিভাবে বুঝবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না!

কিভাবে বুঝবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না!

একদিন আপনি বুঝে যাবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না। একদিন জেনে যাবেন, যাদের পেছনে বছরের পর বছর কষ্ট করে...Read more

0 0 Reacts 7 View 9,622 Comment 0

সফল ব্যক্তি কেন ভুল করেছে?

সফল ব্যক্তি কেন ভুল করেছে?

সফল ব্যক্তি মাত্রই ভুল করেছে, কখনো যে ভুল করেনি সে অপদার্থ! টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল...Read more

0 0 Reacts 1 View 29,311 Comment 0