জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা হবেন কেন?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতের ৩০ মিনিটের জন্য না। বাকি ২৩ ঘন্টা ৩০ মিনিটের কথাটাও মাথায় রাখা উচিত। নয়তো জীবনটা তছনছ হয়ে যাবে। বিয়ে কেন করে সেটা না জেনেই অনেকে বিয়ে করছে। কেউ বিয়ে করছে নিজের বিলাসী শখ পূরণ করতে। কেউ বিয়ে করছে সামাজিক স্ট্যাটাস তৈরি করতে। কেউ বিয়ে করছে আবেগে। কেউ বিয়ে করছে খুশিতে। কেউ বিয়ে করছে ঠ্যালায় পড়ে। কেউ বিয়ে করছে ট্রেন্ডি হতে। নিজেকে মূল্যায়ন না করে যার-তার সাথে ঘর বাঁধার মাশুল চড়া মূল্যে দিতে হয় এক সময়। বিয়ে একটা প্রয়োজনীয়তা। প্রথম প্রয়োজন বৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করা। এরপর একজন ঘনিষ্ঠ বন্ধু পাওয়া। একজন সোল মেট পাওয়া। মানসিকতা না মিললে, চিন্তা-চেতনার মধ্যে বিস্তর ফারাক থাকলে, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য এক না হলে গলার কাঁটা নিয়ে সারাটা জীবন পার করতে হয়। যারা ধৈর্য্য হারিয়ে ফেলেন, তারা একসময় বিচ্ছেদের মতো জীবন অচল করে দেওয়া সিদ্ধান্তের পথে পা বাড়ান। কেউ কারো মতো হুবুহু হতে পারবে না। এ কথা যেমন সত্য। আবার একে অপরের হৃদয়টা বুঝতে না পারলে দুজনের মধ্যে দূরত্ব যে সৃষ্টি হবে, সেটাও কিন্তু সত্য। তাই মাথার ওপরের পাখাটা ধীরে চলবে নাকি দ্রুত গতিতে, রাতের খাবার কি দেরি করে খাবে নাকি আগেভাগে, খাবারের ঝাল কিংবা লবন কমবেশি করার ব্যাপারে একে অপরকে স্যাক্রিফাইস করতেই পারে। তবে তার মানে এই নয় যে দুজন মানুষ আলাদা দুই জগতের বাসিন্দা। দুজনের মৌলিক চাওয়া-পাওয়া একেবারেই ভিন্ন হবে। চোখের ভালো লাগার একটা বিষয়ও কিন্তু আছে। এটা মৌলিক চাহিদা। সঙ্গীকে যদি ভালো নাই লাগে, তখন বিয়েটা অর্থহীন হয়ে যায়। কাঁধের ওপর স্রেফ 'বিবাহিত' তকমাটাই থাকে; সঙ্গীর হাতটা পাওয়া যায় না। অথচ কান্না করার জন্য সঙ্গীর কাঁধে মাথা রাখাটা প্রাপ্য অধিকার। বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সকল দুঃখগুলো এক নিমিষেই পানি করে ফেলার জন্য কোনো অনুমতি বা পরিবেশের জন্য অপেক্ষা করতে যেন না হয়, সেটার নিশ্চয়তা থাকতে হয়। একে অপরকে ঠিক সেভাবেই বুঝবে, যেমনটা তারা নিজেকে বুঝে। বিয়ের আগে কারো মনের ভেতরে গিয়ে তো আর এসব যাচাই করা যায় না। তাহলে উপায় কি? সংসার জীবন তো তাহলে আর হবে না। না, ব্যাপারটা সেরকম না। ভালোবাসা মানে শুধু পাওয়া না। ভালোবাসলে ত্যাগও করতে হয়। নিঃস্বার্থভাবে ভালোবাসার উদাহরণ হলো, জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর সন্তুষ্টির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেওয়া। তবে তার মানে এই নয় যে, অন্যায়, ভুল ও অযৌক্তিক আবদারগুলোকেও প্রশ্রয় দিতে হবে। দু'জনের চাওয়া-পাওয়ার মাঝে ভারসাম্যপূর্ণ সমন্বয় করে নিতে হবে। আলোচনায় বসে এসব নিয়ে চুক্তি করবে? উঁহু। তা না। যা হবে নিঃশব্দে। দুজনের ভেতরে আরো দুটো সত্তা আছে। কথা হবে ওই দুটো সত্তার মাঝে। এর নাম নীরব ভালোবাসা। তারা সংসার করছে। দৈনন্দিন জীবনে আট/দশটা দম্পতি যা করে তারাও তাই করছে। তবে দুজনের ভেতরেই নীরব প্রচেষ্টা চলছে–কীভাবে সঙ্গী/সঙ্গিনীকে সুখি, সন্তুষ্ট রাখা যায়। সে কি ভালোবাসে, তার পছন্দ-অপছন্দ, সঙ্গী/সঙ্গীনির কাছে তার চাওয়াটা কি ইত্যাদি। ভালোবাসা দেওয়ার অনেকগুলো ধরণ। কিছু ধরণের ভালোবাসা চেয়ে নিতেই মজা। 'সে শুধুই আমার'-এর অধিকার খাটানোর একটা তৃপ্তি কাজ করে। আবার কিছু ধরণের ভালোবাসা চেয়ে নেওয়ার মধ্যে তৃপ্তি নেই। মনে চায় সে নিজে থেকে আমার চাওয়াটা বুঝে নিক। দু'জনের বোঝাপড়াটা এমন হবে যে–কোনটা রাগ আর কোনটা অভিমান, কোনটা মন খারাপ আর কোনটা মনের কষ্ট; মুখে না বললেও অপরজন বুঝে নেবে। এটা দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ত করতে হয়। ভালোবাসার সংসার চর্চা করার বিষয়। এটা কোনো প্রতিযোগিতা না। স্বামী-স্ত্রী একে অপরের প্রতিযোগী না; বরং দুই দেহ এক হৃদয়।

0 0 Reacts 0 View 52,451 Comment 0
Profile Photo

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের এটা জানা দরকার। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না, আপনার উপর রাগ,...Read more

0 0 Reacts 1 View 95,966 Comment 0

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল! বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি? তখন সে বলেছিল.... বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে! আর...Read more

0 0 Reacts 3 View 48,661 Comment 0

কি রকম ছেলে মেয়েদের সাথে প্রেম উচিত?

কি রকম ছেলে মেয়েদের সাথে প্রেম উচিত?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে। যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পরিবারিক সমস্যা না...Read more

0 0 Reacts 0 View 111,477 Comment 0

গুরুত্ব দেওয়ার মধ্যে কি ভালোবাসা পাওয়া যায়!

গুরুত্ব দেওয়ার মধ্যে কি ভালোবাসা পাওয়া যায়!

তুমি ভাবো তোমার ফুল দরকার নেই, তুমি জানো না তোমাকে। তোমার পছন্দের ফুল এনে দিলে তোমার আনন্দ উপচে পড়বে। তুমি ভাবো...Read more

0 0 Reacts 0 View 63,682 Comment 0

বউদের কিছু কমন ডায়লগ।

বউদের কিছু কমন ডায়লগ।

বউদের কিছু কমন ডায়লগ নিচে উপস্থাপন করা হল। 👇 ০১) আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কেউ ঘর করতে পারতো না।😛 ০২)...Read more

0 0 Reacts 0 View 47,113 Comment 0

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো তাই নিচে তুলে ধরা হল। মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের...Read more

0 0 Reacts 0 View 33,817 Comment 0

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা!

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা!

ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারেন পুরুষের অনেক কাঙ্ক্ষিত – রূপে, কথায়,...Read more

0 0 Reacts 0 View 58,600 Comment 0

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

যেভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন সেই সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ হল। ০১) একসাথে কখনো রেগে যাবেন নাঃ- বিবাহিত জীবনে রাগ আসতেই...Read more

0 0 Reacts 1 View 70,873 Comment 0

স্ত্রীর মন ভালো রাখার উপায় কি?

স্ত্রীর মন ভালো রাখার উপায় কি?

স্ত্রীর মন ভালো রাখার উপায় নিচে তুলে ধরা হল। ★ আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়, তবে তাকে পর্যাপ্ত...Read more

0 0 Reacts 1 View 108,422 Comment 0

নারীরা কেন মনে করেন তাদের প্রচুর অপশন আছে?

নারীরা কেন মনে করেন তাদের প্রচুর অপশন আছে?

নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন...Read more

0 0 Reacts 1 View 116,717 Comment 0