কিভাবে নিজেকে ভালো রাখবেন?

কিভাবে নিজেকে ভালো রাখবেন?

যদি নিজেকে ভালো রাখতে চান, তবে মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। শুনতে হয়তো কঠিন লাগে, একটু অস্বস্তিকরও। কারণ আমরা তো কথা বলেই বাঁচি, সম্পর্কেই বাঁচি। কিন্তু একটা সময় এসে বুঝতে হয়। সব কথা শান্তি দেয় না, কিছু কথা শুধু ক্লান্ত করে। সবাইকে খুশি রাখতে গিয়ে, কখন যে নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলি, তা আমরা টেরই পাই না। অকারণ বিতর্ক, তুলনা, সমালোচনা। এই শব্দগুলো ধীরে ধীরে মনকে ভারী করে দেয়, হাসিটাকেও কেমন যেন ম্লান করে দেয়। তখনই হয়তো দরকার পড়ে একটু চুপ হয়ে যাওয়ার। সবাই থেকে না, কিন্তু অনেকের থেকে। কম কথা মানে একা হয়ে যাওয়া না। বরং নিজের কাছে ফিরে আসা। সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে নিজের না বলা কথা, নিজের ভাঙা স্বপ্ন, নিজের অজানা শক্তি। যখন আপনি অপ্রয়োজনীয় কথাগুলো এড়িয়ে চলতে শিখবেন, তখন দেখবেন, মনটা কেমন হালকা হয়ে যাচ্ছে। কারণ বেশিরভাগ কষ্ট আসে শব্দ থেকেই, কারো অবহেলা, কারো তির্যক কথা, কারো ভুল বোঝা, এসবই ধীরে ধীরে ভেতরটাকে ক্ষতবিক্ষত করে। দূরত্ব রাখলে কষ্ট কমে। কারণ তখন আর সবাই আপনার ভেতরে ঢুকতে পারে না। আপনার শান্তিটাকে নাড়া দিতে পারে না। তাই সবার সাথে নয়! শুধু তাদের সাথেই থাকুন। যাদের সাথে কথা বললে মন ভালো থাকে, যারা আপনার নীরবতাকেও বুঝতে পারে। আর বাকিদের থেকে একটু দূরে থাকুন, নির্দ্বিধায়, নির্ভয়ে। দেখবেন, একসময় এই নীরবতাই! আপনার সবচেয়ে প্রিয় আশ্রয় হয়ে উঠেছে... যেখানে কোনো শব্দ নেই! কিন্তু আছে গভীর শান্তি। আর নিজের সাথে এক অপূর্ব সম্পর্ক।

0 0 Reacts 0 View 20,385 Comment 0
Profile Photo

জীবনে কেন ছোটো ছোটো টার্গেট সেট করবেন?

জীবনে কেন ছোটো ছোটো টার্গেট সেট করবেন?

জীবনে ছোটো ছোটো টার্গেট সেট করুন এবং সেটা পূরণ হলে সেলিব্রেট করুন। যত সামান্যই হোক না কেন! একটা সামর্থ্য অনুযায়ী ফোন,...Read more

0 0 Reacts 0 View 36,432 Comment 0

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন...Read more

0 0 Reacts 10 View 10,180 Comment 0

আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায় কি?

জীবনে পরিবারের পরেই বন্ধুত্বের অবস্থান। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় বন্ধুত্ব। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে...Read more

0 0 Reacts 8 View 9,793 Comment 0

কোন কিছুর দাম কিসের উপর নির্ভর করে?

কোন কিছুর দাম কিসের উপর নির্ভর করে?

এটা একটা ১ হাজার গ্রামের, মানে ১ কেজির লোহার বার। এর বিশুদ্ধতা ৯৯.৯৯% এটার বর্তমান বাজার দর মাত্র ১০০ ডলার।...Read more

0 0 Reacts 1 View 30,909 Comment 0

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়। আমার টাকা আছে আমার কদর আছে, সম্মান আছে। টাকা নেই কদরও নেই, সম্মানও নেই। পুরুষ...Read more

0 0 Reacts 4 View 10,084 Comment 0

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার কিছু উপায় নিচে উপস্থাপন করা হল। ❍ ভালো পোশাক পরুন:- মানুষ সাধারণত যা বাইরে থেকে যা দেখে, তাকেই...Read more

0 0 Reacts 0 View 20,600 Comment 0

Toxic মানুষ থেকে বাঁচার উপায় কি?

Toxic মানুষ থেকে বাঁচার উপায় কি?

Toxic মানুষ থেকে বাঁচার কয়েকটি উপায় নিচে তুলে ধরা হল। ০১) সীমা (Boundary) ঠিক করো :- সবাইকে সবকিছু বলার দরকার নেই।...Read more

0 0 Reacts 0 View 18,087 Comment 0

কোন ধরনের মানুষ গুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন?

কোন ধরনের মানুষ গুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন?

এই মানুষ গুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন তাই নিচে তুলে ধরা হল। ০১) অভিযোগকারী:- যারা কেবল সমস্যার কথা বলে,...Read more

0 0 Reacts 0 View 20,604 Comment 0

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি?

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি?

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো কারো বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন হলো সেই বিশ্বাসটাকে আজীবন ধরে রাখা। কারণ বিশ্বাস...Read more

0 0 Reacts 0 View 20,409 Comment 0

টাকাই কি সব?

টাকাই কি সব?

টাকাই সব নয়! এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই...Read more

0 0 Reacts 0 View 60,660 Comment 0