অলসতা যে ভাবে আমাদের শেষ করে দিচ্ছে!

অলসতা যে ভাবে আমাদের শেষ করে দিচ্ছে!

অলসতা! এটা যেন এক নিঃশব্দ মাদক। শরীরে ক্ষতি করে না, তাই আমরা ভয় পাই না। কিন্তু ঠিক যেভাবে নেশা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে, অলসতাও তেমনই! নিঃশব্দে আমাদের স্বপ্ন, সময় আর সামর্থ্য গিলে নেয়। প্রথমে মনে হয় ❝আজ একটু বিশ্রাম নিই❞, তারপর দিন চলে যায় “পরেও করা যাবে” ভেবে। এক সময় দেখি, দিন নয়, মাস চলে গেছে... আর আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে, কিছুই শুরু করিনি। অলসতা কখনো একসাথে আঘাত করে না, বরং একটু একটু করে আপনাকে পিছনে টেনে নেয়, যেন আপনি বুঝতেই না পারেন — আপনি আসলে হারিয়ে যাচ্ছেন। তাই মনে রাখবেন, যেমন নেশা মানুষকে ধ্বংস করে, ঠিক তেমন অলসতাও ধ্বংস করে দেয় জীবনের সম্ভাবনা। নিজেকে রক্ষা করতে হলে শুধু মাদক নয়, অলসতার দিকেও চোখ রাখতে হবে। কারণ দুটোই মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়! তফাৎ একটাই! একটাকে আমরা ভয় পাই, আরেকটাকে আমরা গুরুত্বই দিই না।

View 56,514 | Like () | Comments (0)
Profile Photo

কেন লক্ষ্যে পৌঁছানোর আগে নিজের পরিকল্পনা গোপন রাখবেন?

কেন লক্ষ্যে পৌঁছানোর আগে নিজের পরিকল্পনা গোপন রাখবেন?

লক্ষ্যে পৌঁছানোর আগে নিজের পরিকল্পনা সবার সামনে বলা ঠিক নয়। কারণ সবাই আপনার জন্য শুভচিন্তা করে না। কেউ কেউ হিংসা করে,...Read more

View 38,304 | Like () | Comments (0)

একজন মানুষ হিসাবে আপনার সবচেয়ে বড় পরিচয় কি?

একজন মানুষ হিসাবে আপনার সবচেয়ে বড় পরিচয় কি?

একজন মানুষ হিসাবে আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি মানুষ। তারপর আপনার যশ,খ্যাতি, টাকা পয়সা, ধন-দৌলত। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র...Read more

View 78,409 | Like () | Comments (0)

জেনে নিন কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে না বলা যায়?

জেনে নিন কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে না বলা যায়?

আপনি কি এমন মানুষ! যে নিজের কাজ ফেলে, অন্যের আবদার রাখেন শুধু কষ্ট না দেওয়ার জন্য? শেষে কী হয়? সবাই খুশি,...Read more

View 32,377 | Like () | Comments (0)

সন্তান জন্মের পর আমাদের দেশের বেশীরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে কেন?

সন্তান জন্মের পর আমাদের দেশের বেশীরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে কেন?

সন্তান জন্মের পর আমাদের দেশের বেশীরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। ২ জন বা ৩ জন বাচ্চা হলে তো কথাই...Read more

View 108,553 | Like () | Comments (0)

কেন কারো কাছে থেকে কোন কিছু আশা করতে নেই?

কেন কারো কাছে থেকে কোন কিছু আশা করতে নেই?

জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না, তাদের ওপর রাগ পুষে রাখবেন না। কারণ, আপনার বাবা-মা ছাড়া, আপনার...Read more

View 47,338 | Like () | Comments (0)

ম্যাচিউরিটি মানে কি?

ম্যাচিউরিটি মানে কি?

ম্যাচিউরিটি মানে সবকিছু চুপচাপ সহ্য করে যাওয়া না। ম্যাচিউরিটি মানে হলো, একজন মানুষ আপনার সঙ্গে কেমন আচরণ করছে সেটা বুঝে...Read more

View 676 | Like () | Comments (0)

পুরুষের জীবন চলছে মনের জোরে!

পুরুষের জীবন চলছে মনের জোরে!

বাহির থেকে দেখলে মনে হয় পুরুষরা খুব শক্ত, অটল, সব সামলাতে পারে। কিন্তু কেউ জানে না তাদের ভেতরের ভাঙা মন,...Read more

View 46,700 | Like () | Comments (0)

শীতের সকালে মানুষজনের জীবনযাত্রায় কেন থাকে ধীরগতি!

শীতের সকালে মানুষজনের জীবনযাত্রায় কেন থাকে ধীরগতি!

শীতের সকালে মানুষজনের জীবনযাত্রায় থাকে ধীরগতি। সূর্যের তাপ চারদিকে ছড়াতে আরম্ভ করলে মানুষ ঘর থেকে বের হওয়া শুরু করে। তবে...Read more

View 119,071 | Like () | Comments (0)

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করবে!

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করবে!

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করে নিজের উন্নতি করব। অভ্যাস একদিনে যায় না। তো প্রথমেই আশা রাখবেন না। যে...Read more

View 114,835 | Like () | Comments (0)

নিজের পরিচয় কিভাবে বানাবেন?

নিজের পরিচয় কিভাবে বানাবেন?

নিজের পরিচয় বানাতে চাইলে, ভিড় থেকে আলাদা হওয়া লাগবেই। ভিড় সবসময় নিরাপদ, কিন্তু পরিচিতি তৈরি হয় ঝুঁকি নিয়ে আলাদা পথ বেছে...Read more

View 72,430 | Like () | Comments (0)