বসন্তে বাংলার প্রকৃতি

বসন্তে বাংলার প্রকৃতি

বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতাঝরা বৃক্ষগুলো এত দিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়ে ছিল রিক্ত বেশে। বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা। মৃতপ্রায় নগ্ন ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ। শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মসৃণ সুন্দর ঘাস। বসন্ত আসে পাখির কলকাকলী আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রামবাংলার প্রকৃতি এ সময় নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্প মঞ্জরির সমারোহ। চারদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের খেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে উঠে এক অনুপম সৌন্দর্যে। রং-বেরঙের ফুলে ফলে ভরে যায় গাছগাছালি। এ ঋতুতে ভ্রমরের গুঞ্জনে, কোকিলের কুহুতানে আর পাপিয়ার পিউ পিউ ডাকে চারদিক মুখরিত হয়। সাজ সাজ রব পড়ে যায় প্রকৃতিতে। শেষ বিকালের গোলাপি আলো মিলিয়ে যেতে না যেতেই দূর আকাশে চোখ মেলে সন্ধ্যাতারা। রাত নামে। আকাশে তখন লক্ষ তারার মেলা। তাই দেখে জোনাকিরাও বুঝি তারা হতে চায়। আশ্চর্য সুন্দর বসন্ত রাতের দৃশ্য শুধু চোখই জুড়ায় না, মনও কাড়ে। প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত হয়। বসন্ত প্রকৃতিতে ফুল ফোটায়, পত্রঝরা বৃক্ষে নবপল্লবের আশীর্বাদ বয়ে আনে, শুষ্ক মৃত্তিকাতে জাগায় কচি কিশলয়। শীতের অসুস্থ প্রকৃতিকে সে দান করে সুস্থতা, তৃণপল্লবও পত্রপুঞ্জে সমৃদ্ধ করে প্রকৃতিকে। কিন্তু আমাদের জন্য বসন্ত কি দেবে? বসন্ত আমাদেরকে দেবে ব্যক্তিত্ব, সুস্থ করে তুলবে চিন্তার অসুস্থতা। অলসতা, অকর্মণ্যতা, নৈতিক অধঃপতন আমাদের চিন্তার অসুখ। এগুলোই আমাদের জীবনের জীর্ণতা, পঙ্গুতা ও আড়ষ্টতা। আমরা সেদিনের জন্যই অপেক্ষা করব, যেদিন প্রকৃতির বসন্তের সঙ্গে আমাদের জীবনেও বসন্তের আগমন ঘটবে। মিথ্যা, প্রবঞ্চনা ও অসততা হতে যেদিন আমরা মুক্ত হতে পারব। সেদিনই আমাদের জীবন ফুলের পাপড়ির মতো শোভা ও সৌন্দর্যে ভরে উঠবে। আর সেদিনই সূচিত হবে আমাদের জীবনের বসন্ত। প্রকৃতিতে নিরন্তর বসন্তের সুবাতাস প্রবাহিত হোক।

0 0 Reacts 1 View 76,344 Comment 0
Profile Photo

আলীকদম পোয়ামুহুরী সিমান্ত সড়ক।

আলীকদম পোয়ামুহুরী সিমান্ত সড়ক।

আলীকদম পোয়ামুহুরী সিমান্ত সড়ক। বান্দরবানের সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকা পোয়ামুহুরী। সেখান থেকে হেঁটে অথবা নৌকায় আলীকদম উপজেলা সদরে আসতে স্থানীয়দের...Read more

0 0 Reacts 1 View 93,838 Comment 0

সেন্টমাটিন দ্বীপ রাতের প্রকৃতির আরেক রহস্য। ?

সেন্টমাটিন দ্বীপ রাতের প্রকৃতির আরেক রহস্য। ?

লাখে লাখে তারা সৈকতে নেমে এসেছে। বিস্ময়কর না? সৈকতে যেন তারাবাতি জ্বালিয়ে দিয়েছে কেউ। এই তারাবাতির রহস্য প্রকৃতির আরেক রহস্য। মনে...Read more

0 0 Reacts 1 View 60,569 Comment 0

লালমনিরহাট জেলার ২১টি দর্শনীয় স্থান!

লালমনিরহাট জেলার ২১টি দর্শনীয় স্থান!

লালমনিরহাট জেলার ২১টি দর্শনীয় স্থান গুলো নিচে তুলে ধরা হল। ০১। আদিতমারী উপজেলা পরিষদ স্মৃতীসৌধ ও পুকুর। ০২। এক কাতার মসজিদ। ০৩। কাকিনা...Read more

0 0 Reacts 0 View 42,757 Comment 0

গোপীনাথ জিওর মন্দির।

গোপীনাথ জিওর মন্দির।

গোপীনাথ জিওর মন্দির। আচমিতা, কটিয়াদী, কিশোরগঞ্জ, বাংলাদেশ। আচমিতা ইউনিয়নের ভোগবেতাল নামকস্থানে এই মন্দিরটি অবস্হিত। এটি খ্রীষ্টীয় ষোড়শ-সপ্তদশ শতাব্দীর মধ্যে নির্মিত বাংলাদেশের...Read more

0 0 Reacts 0 View 61,324 Comment 0

বালিয়াটি প্রাসাদ ইতিহাস।

বালিয়াটি প্রাসাদ ইতিহাস।

বালিয়াটি প্রাসাদ এর সম্মুখ ভাগ। সাটুরিয়া, মানিকগঞ্জ। মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো...Read more

0 0 Reacts 0 View 48,584 Comment 0

মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান

মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান

চকোরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান ও নতুন তৈরি করা লেক। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি জাতীয়...Read more

0 0 Reacts 2 View 93,414 Comment 0

মধুটিলা ইকোপার্ক শেরপুর বাংলাদেশ।

মধুটিলা ইকোপার্ক শেরপুর বাংলাদেশ।

মধুটিলা ইকোপার্ক শেরপুর জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁওয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে মধুটিলা ইকো পার্ক...Read more

0 0 Reacts 1 View 23,716 Comment 0

তারুয়া সমুদ্র সৈকত, বরিশাল, বাংলাদেশের!

তারুয়া সমুদ্র সৈকত, বরিশাল, বাংলাদেশের!

বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগর এর পাশে আজ থেকে প্রায় ৪২ থেকে ৪৮ বছর আগে একটি চর...Read more

0 0 Reacts 0 View 56,917 Comment 0

কক্সবাজার জেলার এ দর্শনীয় স্থান গুলো!

কক্সবাজার জেলার এ দর্শনীয় স্থান গুলো!

প্রায় প্রশ্ন আসে কক্সবাজারে কি কি দর্শনীয় স্থান আছে!. কক্সবাজারের বাসিন্দা বলে প্রশ্ন টা স্বাভাবিক আসেই। নিজেও অনেক নাম জানি না...Read more

0 0 Reacts 1 View 96,572 Comment 0

বাংলাদেশের প্রবাল দ্বীপের সৌন্দর্যের বর্ণনা!

বাংলাদেশের প্রবাল দ্বীপের সৌন্দর্যের বর্ণনা!

আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের...Read more

0 0 Reacts 0 View 53,824 Comment 0