একটা সম্পর্ক যদি একেবারে নিখুঁত হয়, সেখানে না থাকে রাগ, না থাকে অভিমান, তবে সেই সম্পর্কটা কেমন যেন নির্জীব লাগে। কারণ রা'গই তো ভালোবাসার অন্যরূপ। যখন প্রিয় মানুষটা রা'গ করে, তখন মনে কেমন অস্থিরতা কাজ করে। আমি তখন গুটিশুটি মেয়ে হয়ে যাই, চোখ ভিজে আসে, বুকটা কেমন ভারি হয়ে যায়। কিন্তু তারপর যখন সেই মানুষটা ভালোবেসে বলে, “চল, ঠিক করে নিই সব,” তখন মনে হয়, এই তো জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। তাই বলছি, রা'গ দেখানো বা অভিমান করা খারাপ কিছু নয়, কিন্তু শেষে ভালোবেসে কথা বলো। কারণ রাগের পরের ভালোবাসাটা অনেক গভীর হয়, আর সেটাই সম্পর্ককে আরও শক্ত করে বাঁধে। ভালোবাসায় কখনোই অহংকার জায়গা পায় না। ভালোবাসা মানে মানিয়ে নেওয়া, একে অপরকে বোঝা, আর প্রতিদিনের রা'গ প্রতিদিনেই ভুলে যাওয়া। দিনের শেষে একটাই কথা রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু ভালোবাসাটা যেন সবকিছুর উপরে থাকে। যাদের জীবনে সঠিক মানুষ আছে, তাদের বলব, তাকে ধরে রাখো। কারণ সঠিক মানুষ জীবনে একবারই আসে। জীবন তখনই সুন্দর হয়, যখন আমরা দুজন দুজনকে সমানভাবে ভালোবাসি, একে অপরকে বোঝার চেষ্টা করি, আর প্রতিটি ভুল বোঝাবুঝির শেষে হাসিমুখে বলি “চল, আবার নতুন করে শুরু করি।” আমার গল্পের শেষ কথা, এই প্রিয়, আমার নিশ্বাস থাকা পর্যন্ত আমি তোমায় ছেড়ে যাবো না।
Love Story
Public . 04-Nov-2025একটা নিখুঁত সম্পর্ক কিরকম হয়?