আমরা সবাই সীমাবদ্ধতার মধ্যে বাস করি।কারণ আমরা মানুষ, ফেরেশতা নই। কেউ পুরোপুরি ভালো নয়, আবার কেউ পুরোপুরি খারাপও নয়। একজন মানুষ এক জায়গায় টক্সিক হতে পারে, অন্য কোথাও সেই একই মানুষ খুবই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মানুষের আচরণ, চরিত্র।সবই প্রেক্ষাপট ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। কেউ মিথ্যা বলে, নিজের সুবিধার জন্য ভিকটিম সেজে থাকে, কিংবা অন্যকে ছোট করে। এটা তার পার্সোনালিটি। আবার কেউ অন্যায়ের প্রতিবাদ করে, নিজেকে সম্মান দিতে শেখে।যা অনেকের কাছে ‘রুড’ বা ‘স্পষ্টভাষী’ বলেও মনে হতে পারে। সব কিছুই দেখার ভঙ্গি। আগে ভাবতাম, মানুষকে বুঝিয়ে বদলানো যায়, কিংবা কারো কষ্টে পাশে থেকে সব ঠিক করে দেওয়া যায়। এখন বুঝি, সেটা অনেক সময় শুধু নিজের সময়, শক্তি আর মানসিক শান্তির অপচয়। তাই এখন আমার ফোকাস নিজের ভেতরের জটিলতা গুলো কাটিয়ে উঠার দিকে, নিজের উন্নতির দিকে। সময় অমূল্য—প্রতিটি মুহূর্তই গুরুত্ব বহন করে। এক সময় মনে হতো, সবাইকে খুশি রাখতে হবে, pleasing mode এ থাকতে হবে সব সময়। কিন্তু এখন বুঝেছি, এটা একেবারেই অসম্ভব। কেউ আমাকে ভালো বলবে, কেউ খারাপ, এটাই বাস্তবতা। তাই এখন অন্যকে বদলাতে নয়, নিজের মানসিক স্বাস্থ্য আর ব্যক্তিগত উন্নয়নেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সবচেয়ে বড় শিক্ষা যেটা পেয়েছি। মানুষের Validation এর চেয়ে নিজের শান্তি অনেক বেশি মূল্যবান।
Arifin Shuvo
Public . 19-Sep-2025আমরা সবাই কি সীমাবদ্ধতার মধ্যে বাস করি?