পুরুষ হয়ে টিকে থাকা মোটেই কোন সহজ বিষয় নয়!

পুরুষ হয়ে টিকে থাকা মোটেই কোন সহজ বিষয় নয়!

একটা ছেলে যখন বেকার থাকে, টাকা নেই, সম্পদ নেই, তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভোগে না। সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়। তার প্রতি কারও সম্মান থাকে না! পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত, আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে। তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। সকালে ঘুম থেকে উঠে মনে হয়, আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলালো না। তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়, কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে। "তোমার অভিজ্ঞতা নেই," "আমাদের লোক লাগবে না," "তুমি কেমন যেন!" এই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। বাড়িতে ফিরে দেখে, মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা হয়তো মুখ ঘুরিয়ে নেন, ছোট ভাইবোনের চোখেও এক ধরনের প্রশ্ন "তুমি আসলে কী করছো?" যাকে সে ভালোবাসে, সেও ধীরে ধীরে দূরে সরে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তো কিছু দিতে হয়, কিছু প্রমাণ করতে হয়! সমাজ শোনায়, "প্রেম শুধু টাকা চেনে, দায়িত্ব চেনে, বেকারের কোনো অনুভূতি থাকতে নেই!" বন্ধুরা মজা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। একসময় কোনো স্বপ্নই আর সে দেখে না, কারণ সে জানে, "স্বপ্ন শুধু টাকাওয়ালা মানুষের জন্য!" অভাবের এই যু'দ্ধে সবাই বেঁচে থাকতে পারে না। কেউ কেউ টিকে থাকে, কিন্তু ক’জন? বেশিরভাগই একসময় সমাজের চোখে চিরতরে হেরে যায়। কারও পক্ষে ফিরে আসা হয় না, কেউ বি'ষ খেয়ে ফেলে, কেউ অন্ধকারে হারিয়ে যায়, আর কেউ মেনে নেয়—"আমার জন্মটাই ভুল ছিল!" এই সমাজ শুধুই সাফল্যের গল্প ভালোবাসে, কিন্তু সেই হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো বলে না!

0 0 Reacts 0 View 105,613 Comment 0
Profile Photo

মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম কি?

মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম কি?

মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে। আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা...Read more

0 0 Reacts 1 View 61,588 Comment 0

কেন মানুষের উপর জুলুম করবেন না?

কেন মানুষের উপর জুলুম করবেন না?

মানুষের উপর জুলুম করবেন না। কারো অধিকার কেড়ে নিয়ে, কারো সম্মান নষ্ট করে কিংবা মিথ্যাচার করে কখনো সত্যিকারের বিজয়ী হওয়া...Read more

0 0 Reacts 0 View 14,033 Comment 0

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার কি মজবুত?

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার কি মজবুত?

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার গঠন অনেকের কাছে বোরিং লাগে, আবার অনেকের কাছে মনে হয় এটা কষ্টসাধ্য একটা পথ। ক্লাস, বই, অ্যাসাইনমেন্ট,...Read more

0 0 Reacts 0 View 61,419 Comment 0

কষ্ট, বাধা, আর হতাশা আসলে কি?

যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছেগুলো আর কখনো পূর্নতা পায়'না, অপূর্ণ থেকে যায়। আমরা যতোই...Read more

0 0 Reacts 0 View 18,946 Comment 0

নিজের দাম বাড়ানোর উপায় কি?

নিজের দাম বাড়ানোর উপায় কি?

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার। যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন,...Read more

0 0 Reacts 0 View 59,270 Comment 0

কেন আপনর মূল্যায়ন হচ্ছেন না?

কেন আপনর মূল্যায়ন হচ্ছেন না?

ভুল জায়গায় আছেন! যেখানে আপনি মূল্যায়িত হচ্ছেন না! যেখানে আপনার গুরুত্ব বোঝা হচ্ছে না! সেখানে থাকা শুধুই সময় নষ্ট। সরে আসুন,...Read more

0 0 Reacts 0 View 44,897 Comment 0

সুখের থাকার জন্য কি দরকার?

সুখের থাকার জন্য কি দরকার?

বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা...Read more

0 0 Reacts 3 View 12,626 Comment 0

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা,...Read more

0 0 Reacts 0 View 12,358 Comment 0

জীবন বদলে দেওয়া মতন কিছু কথা!

জীবন বদলে দেওয়া মতন কিছু কথা!

এই কথা গুলো জীবন বদলে দিতে পারে... ০১) জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার...Read more

0 0 Reacts 0 View 35,223 Comment 0

স্ত্রীকে যে সব কারনে ভালোবাসবে!

স্ত্রীকে যে সব কারনে ভালোবাসবে!

স্ত্রীকে যে সব কারনে ভালোবাসবে তাই নিচে তুলে ধরা হল। ?︎︎︎ আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে? = আপনার স্ত্রী। ?︎︎︎ আপনাকে শারীরিক তৃপ্তি...Read more

0 0 Reacts 5 View 11,870 Comment 0