মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব। * পরের মাস থেকে নতুন কিছু শিখব। * আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব। * পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব। কিন্তু ওই একদিন কখনোই আসে না আপনার জীবনে। আর এই অপেক্ষা, এই আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক। আপনার আসলে সমস্যাটা কোথায়? ১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা। ২. সঠিক মুহূর্তের অপেক্ষা সবকিছু ঠিকঠাক হলে শুরু করব। এই ভাবনাটা আত্মঘাতী। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন। ৩. ছোট পদক্ষেপে অগ্রগতি বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ। ৪. ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না। আপনার জন্য আজকের বার্তা: জীবন কখনোই "পরে" বা "কাল" বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন। আজ থেকেই ছোট ছোট কিছু করুন। ✓ যদি পড়াশোনা করতে চান, একটা পৃষ্ঠা পড়ুন। ✓ যদি ফিটনেস বাড়াতে চান, ৫ মিনিট ব্যায়াম করুন। ✓ যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন। ✓ কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে। যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব। আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। তাই, আগামীকাল নয়, আজ থেকেই শুরু করুন। কারণ, জীবন বড়ই নিষ্ঠুর। সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়!

0 0 Reacts 0 View 47,231 Comment 0
Profile Photo

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল! কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে...Read more

0 0 Reacts 1 View 60,931 Comment 0

নিজের জন্য হলেও দাঁড়াও!

নিজের জন্য হলেও দাঁড়াও!

জীবনের পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে। নিজের...Read more

0 0 Reacts 0 View 105,575 Comment 0

আপনি ভালো না থাকার কারণ কি?

আপনি ভালো না থাকার কারণ কি?

আপনি ভালো না থাকার কারণ আপনি নিজেই। আপনি বাসার পাশে ফুলের চাষ করলে প্রজাপতি আর মৌমাছির দেখা পাবেন। আবার বাসার...Read more

0 0 Reacts 0 View 34,800 Comment 0

জাপানি কর্মকর্তা কেন এত বেশি স্মার্ট?

জাপানি কর্মকর্তা কেন এত বেশি স্মার্ট?

একজন বাংলাদেশি পরিদর্শক জাপানে পরিদর্শনে গিয়ে তাদের দেশের প্রযুক্তি, দেশ পরিচালনা ও গোছানো সিস্টেম দেখে আবেগে আপ্লুত হয়ে। জাপানি কর্মকর্তাকে...Read more

0 0 Reacts 1 View 96,371 Comment 0

সাফল্য কখনো কি হঠাৎ করে আসে?

সাফল্য কখনো কি হঠাৎ করে আসে?

সাফল্য কখনো হঠাৎ করে আসে না। এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ওপর। যেন অদৃশ্য ইট দিয়ে ধীরে ধীরে...Read more

1 0 Reacts 1 View 37,258 Comment 0

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি জীবনে কী চান...Read more

0 0 Reacts 0 View 36,749 Comment 0

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলে মানে জীবন সংগ্রাম। সব মেয়েদের বলতে শুনি:- ছেলেদের জীবন কতো সুন্দর, ইচ্ছে মতো ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভানে যা...Read more

0 0 Reacts 0 View 107,735 Comment 0

বিয়ে ও ক্যারিয়ার উভয়ই গুরুত্বপূর্ণ কেন?

বিয়ে ও ক্যারিয়ার উভয়ই গুরুত্বপূর্ণ কেন?

মেয়েদের যৌবনের শুরুতে বিয়ের প্রতি আকর্ষণ প্রবল থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, বিশেষত উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের চাপে, বিয়ের প্রতি...Read more

0 0 Reacts 1 View 73,667 Comment 0

বিশ্বাসের বাজার কেন মন্দা?

বিশ্বাসের বাজার কেন মন্দা?

জীবনে কার পক্ষে দাঁড়াচ্ছেন, কার জন্য লড়ছেন তা ভেবে-মেপে নেবেন। যাকে বাঁচাতে সাঁতরাতে নামলেন, সে যদি আপনার ডুবে যাওয়া উপভোগ...Read more

0 0 Reacts 0 View 38,790 Comment 0

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন জানলে অবাক হবেন। নারী যতদিন শরীর হয়ে থাকবে ততদিন গোলাম হয়ে থাকবে। আর পুরুষ...Read more

0 0 Reacts 1 View 98,922 Comment 0