কেন আমাকে পারতেই হবে?

কেন আমাকে পারতেই হবে?

জীবনের পথে চলতে গেলে অনেক বাঁধা আসে, আসে হাজারো প্রতিকূলতা। কেউ তুচ্ছ করে, কেউ অপমান করে, কেউ বলে— তুই পারবি না! ঠিক তখনই বুকের ভেতর এক আগুন জ্বলে ওঠে। সেই আগুনের নাম— আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসের শক্ত ভিত্তিই হলো—আমিও পারবো, আমাকে পারতেই হবে। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে সাহস, সংকল্প, আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। যখন মানুষ নিজেকে এই কথা বলার সাহস অর্জন করে, তখনই শুরু হয় নতুন একটি যাত্রা। সেটি হয়তো সহজ নয়, কিন্তু সম্ভব। অনেক সময় আমরা হেরে যাই না বাস্তবের কাছে, বরং হেরে যাই নিজের সন্দেহ আর ভয়কে। আমি পারবো না। এই চিন্তাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু যখনই বলি— আমিও পারবো, তখনই তৈরি হয় এক অভ্যন্তরীণ শক্তি, যা পৃথিবীর সব ‘না’কে হার মানাতে পারে। একজন দরিদ্র ছাত্র, যে হার না মানার মনোবল নিয়ে দিন-রাত পরিশ্রম করে, একদিন হয়ে ওঠে বিসিএস ক্যাডার। একজন গৃহিণী, যিনি সংসারের কাজের ফাঁকে ছোট্ট অনলাইন বিজনেস শুরু করে, একদিন হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। এরা সবাই একসময় নিজের মনকে বলেছিল—"আমিও পারবো, আমাকে পারতেই হবে।" এই বাক্যটি কেবল একটি মোটিভেশনাল উক্তি নয়, বরং এটি একটি জীবনের দিশা। এটি বললেই সব সমস্যার সমাধান হয় না, তবে শুরু হয় লড়াইয়ের। আর যে লড়াই করে, সে ঠিকই জিতে যায়—কখনো নিজেকে, কখনো পরিস্থিতিকে। পরিশেষে বলবো, জীবন কখনো সহজ ছিল না, হবেও না। তবে আপনি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে সাহসী করে তোলেন, নিজেকে বোঝান—"আমি পারবো, আমাকে পারতেই হবে", তবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। তাই আজ থেকেই নিজেকে বলুন, জোরে বলুন—আমিও পারবো, আমাকে পারতেই হবে।

0 0 Reacts 0 View 58,457 Comment 0
Profile Photo

আপনি মেয়ের বিয়ে কবে দিবেন?

আপনি মেয়ের বিয়ে কবে দিবেন?

সামাজিক অবক্ষয় ব্যাপারটা বেশ মজার। ভোগ করতে ভালো লাগে, ভিকটিম হলে ভালো লাগে না। দুপুর ৩টার দিক, একটা রেস্টুরেন্টে এক...Read more

0 0 Reacts 2 View 96,711 Comment 0

বিশ্বাসের বাজার কেন মন্দা?

বিশ্বাসের বাজার কেন মন্দা?

জীবনে কার পক্ষে দাঁড়াচ্ছেন, কার জন্য লড়ছেন তা ভেবে-মেপে নেবেন। যাকে বাঁচাতে সাঁতরাতে নামলেন, সে যদি আপনার ডুবে যাওয়া উপভোগ...Read more

0 0 Reacts 0 View 38,672 Comment 0

না বলতে শিখুন!

না বলতে শিখুন!

মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি, গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি, মুখের ওপর না বলতে শিখেছি, কেউ ভালো না...Read more

0 0 Reacts 0 View 110,986 Comment 0

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পেলেও সেটা ধরে রাখা যায় না। জীবনে কখনো না কখনো মনে...Read more

0 0 Reacts 0 View 36,845 Comment 0

জীবন মানেই কি ব্যালেন্সের খেলা?

জীবন মানেই কি ব্যালেন্সের খেলা?

জীবন মানেই ব্যালেন্সের খেলা। সব দিন যুদ্ধ করার না! কিছু দিন শুধু নিজের জন্য রাখো। হাসো, বিশ্রাম নাও, পরিবারকে সময়...Read more

0 0 Reacts 0 View 37,881 Comment 0

তারা আপনাকে নিয়ে খেলছে!

তারা আপনাকে নিয়ে খেলছে!

আপনার চারপাশের অনেক কিছুই আসলে বিজনেস আর মার্কেটিং কন্ট্রোল করছে। তারা আপনাকে জোর করে কিছু করায় না। বরং এমন একটা পরিবেশ তৈরি...Read more

0 0 Reacts 0 View 6,829 Comment 0

সুখ আসলে কাকে বলে?

সুখ আসলে কাকে বলে?

সুখ মানে কি বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবন?নাকি সুখ লুকিয়ে থাকে মায়ের হাসিতে, বন্ধুর কাঁধে মাথা রাখায়, এক কাপ...Read more

0 0 Reacts 0 View 58,790 Comment 0

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের...Read more

0 0 Reacts 0 View 116,154 Comment 0

শক্তিশালী মানুষ কি হোঁচট খায়?

শক্তিশালী মানুষ কি হোঁচট খায়?

জীবনে তুমি যতই শক্তিশালী হও না কেন, কোনো এক সময় হোঁচট খেতেই হবে। ভুল হবে, সুযোগ হাতছাড়া হবে, মানুষ সমালোচনা...Read more

0 0 Reacts 0 View 35,849 Comment 0

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে ছিলেন?

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে ছিলেন?

ক্ষণস্থায়ী এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি ছিলেন রানী এলিজাবেথ। এই পৃথিবীতে চলমান কোন আইন তার প্রতি প্রয়োগের কোন বিধান ছিলোনা...Read more

0 0 Reacts 0 View 100,867 Comment 0