বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ার কারন কি?

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ার কারন কি?

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে..! মাঝে মাঝে চিন্তা করি, সম্পর্ক গুলো কেন টিকছেনা? আসলে প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে। এই মায়াটাই মরে যাচ্ছে! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা। সম্পর্ক এতো সহজ বিষয় না । সম্পর্ক হোলো চারা গাছের মতো। এটাকে পরিচর্যা করতে হয়। আমরা বীজ রোপন করি। সেই বীজ থেকে চারা জন্মায়। চারা গাছ আমরা পরিচর্যা করি। যত্ন নিই। একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষে রুপ নেয়। মানব জীবনের সম্পর্ক গুলোও এমন। সম্পর্ক গুলোর যত্ন নিতে হয়। পরিচর্যার অভাবে সম্পর্ক অংকুরেই বিনষ্ট হয়। কোনো কোনো সম্পর্ক তো ভ্রুন অবস্থাতেই হয় খুন। আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায়, প্রেমে, পারস্পরিক বোঝাপড়ায় , শ্রদ্ধায়। শুধু ভালোবাসায় সম্পর্ক টেকেনা, যেমন টেকেনা শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথুনি। আমরা সিমেন্টের সাথে বালি দিই, জল দিই। তারপর না তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি। তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকেনা। সেখানে শ্রদ্ধা মেশাতে হয়। বিশ্বাস মেশাতে হয়। ধৈর্য মেশাতে হয়। তারপরই তৈরী হয় সফল রসায়ন। জীবনটা সরল রেখা নয়। এটা বক্র রেখার মতো। উঁচু নিচু কত বাঁক। প্রায়ই এরকম কোনও না কোনও কঠিন বাঁকে আমরা খুব দ্রুত জাজমেন্টাল হয়ে পড়ি। ব্যক্তিত্বের দ্বন্ধে জড়িয়ে প্রচন্ড ইগোতে সম্পর্ক গুলোকে খুন করি। সবসময় নিজেকে সঠিক মনে করি। মনে করি, আমি কম কিসে। এই অহম, ইগো আমাদের শেষ করছে। সম্পর্ক গুলো নষ্ট করবেননা, প্লিজ। সম্পর্ক গুলো বাঁচিয়ে রাখুন, মায়ায়, শ্রদ্ধায়, ভালোবাসায়।

0 0 Reacts 2 View 110,656 Comment 0
Profile Photo

ভদ্র মেয়ে চিনার ১০টি লক্ষণ কি?

ভদ্র মেয়ে চিনার ১০টি লক্ষণ কি?

ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। এমন অনেক পুরুষ আছেন যারা ভদ্র মেয়ে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না, অথচ...Read more

0 0 Reacts 1 View 107,446 Comment 0

বিয়ে কি ভাগ্যের খেলা, ভালোবাসার কি যুদ্ধ?

বিয়ে কি ভাগ্যের খেলা, ভালোবাসার কি যুদ্ধ?

বিয়ে মানে কেবল একটা অনুষ্ঠানের নাম না। বিয়ে মানে একজন অপরিচিত মানুষকে হঠাৎ করে নিজের সবচেয়ে ব্যক্তিগত জায়গাটায় ঢুকতে দেওয়া।...Read more

0 0 Reacts 0 View 38,940 Comment 0

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায়!

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায় নিচে দেওয়া হল। ➜ বাহির থেকে ঘরে ফেরার সময় স্ত্রীর জন্য...Read more

0 0 Reacts 0 View 56,953 Comment 0

সংসারে যেসব কারণে শান্তি থাকে না!

সংসারে যেসব কারণে শান্তি থাকে না!

সংসারে যেসব কারণে শান্তি থাকে না তার মধ্যে অন্যতম হলো। ০১) যে সংসারে নামাজ-রোজা বাদ দিয়ে অন্য সব কিছু করা হয়। ০২)...Read more

0 0 Reacts 3 View 35,365 Comment 0

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল! বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি? তখন সে বলেছিল.... বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে! আর...Read more

0 0 Reacts 3 View 48,647 Comment 0

সত্যিকারের ভালোবাসা বয়স দেখে হয় না কি?

সত্যিকারের ভালোবাসা বয়স দেখে হয় না কি?

৬ বছর আগে যে বিয়েকে সবাই বলেছিল অসম সম্পর্ক, আজ সেটাই ভালোবাসার এক অনন্য উদাহরণ।❤️ টম ইমাম বয়সে ষাটের কোঠায়, আর...Read more

0 0 Reacts 0 View 47,977 Comment 0

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

পুরুষ মানুষের কাছে প্রেমিকা স্ত্রী রূপে পরিনত হলে ভালোবাসা কমে যায়। প্রেমিকাকে বিয়ে না করাই বরং ভালো! অন্তত বছরে একবার হলেও...Read more

0 0 Reacts 0 View 38,899 Comment 0

ভালোবাসলে কেন যত্নে রাখতে হয়?

ভালোবাসলে কেন যত্নে রাখতে হয়?

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো? গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না।যেখানে সম্মান মিলে না, আদর মিলে...Read more

0 0 Reacts 0 View 19,802 Comment 0

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

আমরা কেউই পারফেক্ট না। একজন মানুষ কোনো কাপড় নয়, যে তাকে কেটে-ছেঁটে নিজের মাপমতো বানিয়ে নেওয়া যাবে। মানুষ মানেই ত্রুটি,...Read more

0 0 Reacts 0 View 46,718 Comment 0

নারী কি আসলেই এক অদ্ভুত চরিত্রের নাম?

নারী কি আসলেই এক অদ্ভুত চরিত্রের নাম?

নারী এক অদ্ভুত চরিত্রের নাম। তার মনে ভালোবাসা থাকলে সে নিজেকে বিলিয়ে দিতে পারে, পাহাড় সমান কষ্ট হাসিমুখে সহ্য করতে...Read more

0 0 Reacts 0 View 38,170 Comment 0