কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারবে না। একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট। একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচেয়ে প্রয়োজন, ওটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা এবং দুটি মনের সাথে একজন আরেক জনের সম্পর্ক স্হাপন করা। এই বোঝাপড়া ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমেই আসে। ভালবাসা ও মায়া এমনি কোন দান না আপনা আপনিই সৃষ্টি হবে। ভালবাসা ও মায়া সৃষ্টি হয় কেবল মাত্র নিরবে কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে। কেউ কাউকে নিরব সাপোর্ট করার মাধ্যমে। ওটা না থাকলে দাম্পত্য জীবনকে বিষ মনে হয়। অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ায় কারন বাচ্চাদের সুখের কথা ভেবে জীবন সেক্রিফাইজ করে। কিন্তু প্রতিদিন নিয়ম করে বিষ গিলে খাওয়ার মতই তাদের জীবন যাত্রার ভার কাঁধে বয়ে নিতে হয়। প্রতিদিন কথাকাটাকাটি গোপন করার মানসিকতা জন্মায়। একটাই কারন তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না। একজন আরেকজনকে স্পেস দেয়না। সেক্রিফাইজ করতে পারেনা। এমন অনেক সম্পর্কেই চিড় ধরে কারন যদি বিচার করেন তবে একটাই ফলাফল আসে তাদের বন্ধুত্বটা ছিল না। তাই ইংল্যান্ডের রানীর পুত্র বধূ প্রিন্সেস ডায়না তার মৃত্যুর আগে বলেছিল আমাকে যার ভালবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই ভালবেসেছে। প্রিন্স চালর্স ও ডায়নার মধ্যে কখনই ভালো সম্পর্ক গড়ে উঠেনি শুধু মাত্র তাদের মানসিকতা এক ছিল না বলে। অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচন্ড পছন্দ করেই বিয়ে করেছিলেন। কিন্তু তারা কখনই সুখী দম্পতি হিসেবে নিজেদের দাবী করতে পারেননি।

View 111,956 | Like () | Comments (0)
Profile Photo

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যাচার আর লুকোচুরি করা হয় স্বামী–স্ত্রী সম্পর্কে! একজন আরেকজনের কাছে লুকিয়ে রাখা কিংবা সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে...Read more

View 14,664 | Like () | Comments (0)

স্ত্রীর মন ভালো রাখার উপায়!

স্ত্রীর মন ভালো রাখার উপায়!

স্ত্রীর মন ভালো রাখার উপায় নিচে দেওয়া হল। আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়, তবে তাকে পর্যাপ্ত সময় দিন।...Read more

View 14,950 | Like () | Comments (0)

বিয়ের আগে কিভাবে পাত্রীর খোঁজ খবর নিবেন!

বিয়ের আগে কিভাবে পাত্রীর খোঁজ খবর নিবেন!

বিয়ের আগে যেভাবে পাত্রীর খোঁজ খবর নিবেন তাই নিচে তুলে ধরা হল। ১. এলাকার মুরব্বিদের কাছে খোঁজ নিবেন। মেয়ের খারাপ অতীত...Read more

View 118,685 | Like () | Comments (0)

রাগী স্ত্রীকে নিয়ন্ত্রণ করার কৌশল!

রাগী স্ত্রীকে নিয়ন্ত্রণ করার কৌশল!

যদি স্ত্রীর স্বভাব একটু রাগী হয়, তাহলে কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল মেনে চললে সম্পর্কটা সহজেই মধুর রাখা সম্ভব। অনেক...Read more

View 74,512 | Like () | Comments (0)

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো তাই নিচে তুলে ধরা হল। মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের...Read more

View 33,682 | Like () | Comments (0)

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই। শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না! এ...Read more

View 117,111 | Like () | Comments (0)

হঠাৎ করে কি সংসার ভাঙে?

হঠাৎ করে কি সংসার ভাঙে?

সংসার হঠাৎ করে নয়, সংসার ভাঙে ধীরে ধীরে, অবহেলার নীরবতায়, অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে! একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সময়, যত্ন...Read more

View 21,328 | Like () | Comments (0)

বিয়ের আগে একজন তরুন তরুনীর যেসব বিষয় জানা উচিত!

বিয়ের আগে একজন তরুন তরুনীর যেসব বিষয় জানা উচিত!

বিয়ের আগে একজন তরুন তরুনীর যেসব বিষয় ভাল মতো মাথায় ঢুকানো উচিত, তা হলো: ❖ বিয়ে করবো নীতির কারনে, মানুষ...Read more

View 51,479 | Like () | Comments (0)

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ কথা কি সত্য।

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ কথা কি সত্য।

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ঐ মানুষ।...Read more

View 89,713 | Like () | Comments (0)

কেন নিজেকে ভালোবাসবেন?

কেন নিজেকে ভালোবাসবেন?

জীবনে কে থাকলো, কে না থাকলো এসব নিয়ে আর ভাবার সময় নেই। আত্মসম্মানই সবচেয়ে বড় সম্পদ। কাউকে ধরে রাখার জন্য নিজের...Read more

View 34,126 | Like () | Comments (0)