নফসকে নিয়ন্ত্রণে রাখার কৌশল কি?

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল হল:- ১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে। ২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়। ৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন। ৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই। ৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন। ৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন। ৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা- যেকোন পরিমাণ। ৮. ঘুমের পরিমাণ কমাতে হবে। ৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা। ১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে। ১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা। ১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে। কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে। ১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন। ১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন। মহান আল্লাহ তা'আলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক, আমীন।

0 0 Reacts 2 View 10,170 Comment 0
Profile Photo

আজকে রাফা'হ মানবশূন্য!

আজকে রাফা'হ মানবশূন্য!

কেউ আর রইলোনা! ১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে...Read more

0 0 Reacts 0 View 76,663 Comment 0

হিকমাহ আসলে কি?

হিকমাহ আসলে কি?

স্রষ্টা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন-সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন 'হিকমাহ'। আরবী 'হিকমাহ' শব্দের অর্থ...Read more

0 0 Reacts 0 View 119,608 Comment 0

জান্নাত পাওয়ার সহজ আমল কি?

জান্নাত পাওয়ার সহজ ৬ টি আমল! নিয়মিত নিজে আমল করুন, অন্যদের আমল করতে উৎসায়িত করুন। ১. প্রতিবার ওযূর...Read more

0 0 Reacts 1 View 39,665 Comment 0

এতো নিখুঁত ও প্রজ্ঞাপূর্ণ প্রকৃতি কি স্রষ্টা ছাড়া এমনি এমনিই হ‌ওয়া সম্ভব?

এতো নিখুঁত ও প্রজ্ঞাপূর্ণ প্রকৃতি কি স্রষ্টা ছাড়া এমনি এমনিই হ‌ওয়া সম্ভব?

মানুষ কি কখনো কল্পনা করেছিল যে, সাহারা মরুভূমির ধুলো ৫,০০০ কিলোমিটারেরও বেশি পথ উড়ে গিয়ে। আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমাজন রেইনফরেস্টের...Read more

0 0 Reacts 0 View 25,514 Comment 0

ঈদুল আজহার গুরুত্বপূর্ণ আমল ও ইবাদতসমূহ কি?

ঈদুল আজহার প্রধান ও শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করা। এছাড়াও ঈদের দিনের মূল ইবাদতের মধ্যে রয়েছে...Read more

0 0 Reacts 0 View 22,005 Comment 0

নিয়ত না করে নামাজ পড়লে কি আদায় হবে?

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল...Read more

0 0 Reacts 14 View 10,268 Comment 0

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা গুলো কি কি?

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা গুলো কি কি?

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা নিন্মে উপস্হাপন করা হল। ০১) নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে...Read more

0 0 Reacts 0 View 27,623 Comment 0

গোপনে সদকা করলে কি কবুল হয়?

গোপনে সদকা করলে কি কবুল হয়?

বনি ইসরাঈলের এক ব্যক্তি নিয়ত করল, আজ রাতে আমি গোপনে সদকা করব। সে রাতে বের হলো এবং অন্ধকারে এক ব্যক্তির...Read more

0 0 Reacts 0 View 19,753 Comment 0

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের হবে। হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার...Read more

0 0 Reacts 0 View 46,779 Comment 0

কোরআন সান্ত্বনা ও প্রশান্তি দান করে!

আমরা বিপদাপদ ও জীবনের পরীক্ষা মোকাবেলায় মানসিক শক্তির অন্বেষণ করি। এটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ কুরআনের মাধ্যমে এই কাজটা...Read more

0 0 Reacts 0 View 60,420 Comment 0