গরুর মাংস ভুনা রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ: গরুর মাংস ছোট করে কাটা ২ কেজি, পেঁয়াজ বাটা ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আদা ও রসুন বাটা দেড় চা চামচ করে, গরম মসলা বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, লাল মরিচ বাটা দেড় চা চামচ, কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি কুঁচি করা, টমেটো পেস্ট ১ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ। প্রণালী: মাংস ভালো করে ধুয়ে লবণ মেখে রাখুন। হাড়িতে তেল দিয়ে একে একে সব মসলা দিয়ে কসিয়ে নিন। তেল উঠলে মাংস দিয়ে কসাতে থাকুন। মাংস পানি ছাড়লে টমেটো পেস্ট ও অল্প পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ঘি ছড়িয়ে বেরেস্তা, কাঁচামরিচ কুচি দিয়ে ঢেকে রাখুন। মাখোমাখো হয়ে গেলে নামিয়ে ফেলুন।
Nelima
Public . 28-Mar-2023গরুর মাংস ভুনা রেসিপি